BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

October 07, 2026

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-07_at_12.47.58_PM__1791355740.jpeg
বাংলাদেশ প্রতিদিন
জাতীয় বাজেটে আংশিক রপ্তানিকারকদের শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ বাড়ানোর ঘোষণা এলেও তিন মাস পরও এর প্রক্রিয়া সহজ হয়নি। ইউটিলাইজেশন ডিক্লারেশন (ইউডি) ও ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) পেতে দীর্ঘ সময় ও অতিরিক্ত কাগজপত্রের কারণে ব্যবসায়ীদের ভোগান্তি অব্যাহত রয়েছে। এ সমস্যা সমাধানে বাণিজ্য মন্ত্রণালয় এখন একটি কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে। গত ১৩ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের রপ্তানি-১ শাখা থেকে সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও ব্যবসায়ী সংগঠনগুলোকে কমিটির জন্য প্রতিনিধি মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে। কমিটি ইউডি ও ইউপি পাওয়ার প্রক্রিয়া সহজ করার বিষয়ে সুপারিশ করবে। https://www.bd-pratidin.com/industrial-trade/2026/10/07/1309619
uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-07_at_12.46.29_PM__1791355740.jpeg

বিডিনিউজ২৪
শর্ত শিথিল করে দ্রুত প্রণোদনার অর্থছাড়ের পরামর্শ ব্যবসায়ী নেতাদের অর্থনীতিতে গতি ফেরাতে কেন্দ্রীয় ব্যাংক যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে, তার শর্ত আরও শিথিল করে দ্রুত সময়ের মধ্যে অর্থছাড় নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। মঙ্গলবার বিকালে বাংলাদেশ ব্যাংকে এক সভায় নানা পরামর্শ দেন তারা। মঙ্গলবারের সভার বিষয়ে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘ব্যাংকগুলো তো মাসে একটি বোর্ড সভা করে। একটি প্রপোজাল গেলে তা এক মাস অপেক্ষা করতে হয়, কোনো কোয়েরি থাকলে বিষয়টিতে তো সিদ্ধান্ত হয় না। আবার এক মাস অপেক্ষা করতে হয়। ‘‘এভাবে তো সময় অনেক লাগে। আমরা বলেছি, দ্রুত অনুমোদন দিতে প্রতি সপ্তাহে একটি বোর্ড মিটিং করার। বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিলে তো তারা করতে পারে।’’ https://bangla.bdnews24.com/business/sps7lufr0o?utm_source=chatgpt.com

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-07_at_11.41.14_AM__1791355942.jpeg

খবরের কাগজ
টিকে থাকার চেষ্টা ব্যবসায়ীদের বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান খবরের কাগজকে বলেন, ‘আমরা টিকে থাকার লড়াই করছি। জ্বালানিসংকটে অনেক কারখানায় সময়মতো উৎপাদন করতে না পারার কারণে আমাদের অনেক অর্ডার বাতিল হয়ে গেছে। অনেক অর্ডার কমিয়ে দেওয়া হয়েছে। পুরোনো বাজার থেকে নতুন অর্ডার আসছে না বললেই চলে। আমরা এখন নতুন বাজারের সন্ধানে নেমেছি। হংকংয়ে পোশাক খাতের নতুন বাজার সম্প্রসারণে আমরা রোড শো করার প্রস্তুতি নিচ্ছি। এই আয়োজনের মাধ্যমে আমরা সেখানকার বাজার ধরতে চাই। ইউরোপের বিভিন্ন দেশেও আমাদের অর্ডার বাড়ানোর চেষ্টা করছি। এরই মধ্যে আমাদের প্রতিনিধিদল পাঠিয়ে এই চেষ্টা করছি।’ ব্যবসায়ী এই নেতা বলেন, ‘সুদের হার কমানোর জোর দাবি জানিয়েছি। সরকারের ঊর্ধ্বতন পর্যায়ের কাছে আমরা নীতি-সহায়তা চেয়েছি। শিল্প না টিকলে বেকারের সংখ্যা বাড়বে। আমাদের অর্থনীতিতে গতি আনতে হলে পুরোনো শিল্প টিকিয়ে রাখার পাশাপাশি নতুন শিল্প গড়ে তুলতে হবে। বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়াতে হবে। এর জন্য প্রয়োজনে বিদ্যমান শর্ত শিথিল করতে হবে।’ https://www.khaborerkagoj.com/economics-business/941127

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-07_at_11.48.01_AM__1791355942.jpeg

দি বিজনেস স্ট্যান্ডার্ড (বাংলা)
বন্ধ কারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার তহবিল থেকে দ্রুত ঋণ চান ব্যবসায়ীরা গতকাল (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের বৈঠকে এ দাবি জানানো হয়। বৈঠকে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ), বাংলাদেশ চেম্বার অব অ্যাসোসিয়েশন (বিসিএ), বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন, বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন এবং মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। https://www.tbsnews.net/bangla/Economy/news-details-548841

uploads/trade_daily/digest_photo_bonik__1791355942.jpg

বণিক বার্তা
বিশ্বব্যাংকের প্রতিবেদন : চলতি বছর জিডিপি প্রবৃদ্ধি হার ৩.৪ শতাংশ, কমবে না মূল্যস্ফীতি চলতি ২০২৬-২৭ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৪ শতাংশে নেমে আসার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। কিন্তু প্রবৃদ্ধি কমলেও মূল্যস্ফীতি সহাসই কমছে না। চলতি বছরে গড় মূল্যস্ফীতি ৫ দশমিক ৭ শতাংশ থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার (৬ অক্টোবর) প্রকাশিত বিশ্বব্যাংকের 'বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট' প্রতিবেদনে এসব পূর্বাভাস দেয়া হয়েছে। https://bonikbarta.com/bangladesh/i2gRqNRsLLsyc4WH

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-07_at_12.01.17_PM__1791356243.jpeg

বিএসএস
চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রচলিত বাজারের পাশাপাশি এশিয়ার বড় বাজারগুলোতেও বাংলাদেশের রপ্তানি বাড়ছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে চীন, ভারত ও দক্ষিণ কোরিয়াসহ কয়েকটি গুরুত্বপূর্ণ এশীয় বাজারে রপ্তানি প্রবৃদ্ধি দেশের বাজার বহুমুখীকরণের সম্ভাবনাকে আরও জোরালো করেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বরে চীনে বাংলাদেশের রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৩৩ শতাংশ বেড়ে ২২ কোটি ৫৪ লাখ ১০ হাজার মার্কিন ডলারে দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২০ কোটি ৬১ লাখ ৮০ হাজার ডলার। https://www.bssnews.net/bangla/special-report/347442

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-07_at_12.10.54_PM__1791356243.jpeg

বাংলাদেশ প্রতিদিন
এলডিসি পরবর্তী শুল্কমুক্ত সুবিধা : বাণিজ্য অংশীদারে আগ্রহী ইইউ-যুক্তরাজ্য এলডিসি উত্তরণের পর বাংলাদেশের রপ্তানিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে শুল্কসুবিধার পরিবর্তন। এই ঝুঁকি মোকাবিলায় যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি বাণিজ্যিক অংশীদারি গড়তে আগ্রহ দেখাচ্ছে। যুক্তরাজ্য উত্তরণের পরও নির্দিষ্ট সময় শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখার কথা জানিয়েছে, আর ইইউ ভবিষ্যৎ মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) সম্ভাবনা যাচাইয়ের প্রস্তাব দিয়েছে। বাংলাদেশের জন্য এখন মূল চ্যালেঞ্জ হচ্ছে তৈরি পোশাকনির্ভর রপ্তানিকে সুরক্ষিত রেখে নতুন বাজার ও পণ্য তৈরি করা এবং ইউরোপীয় বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখা। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এ এই বার্তা দেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ বাণিজ্য অংশীদারে আগ্রহী ইইউ-যুক্তরাজ্যহাইকমিশনার সারাহ কুক এবং ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। https://www.bd-pratidin.com/industrial-trade/2026/10/07/1309618

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-07_at_11.43.34_AM__1791356243.jpeg

বিডিনিউজ২৪
‘জ্বালানি তেলে ব্যয় বৃদ্ধির ধাক্কায়’ ২ মাসে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৯% গত অর্থবছরের ধারাবাহিকতায় বড় বাণিজ্য ঘাটতি নিয়ে শুরু হলো ২০২৬-২৭ আর্থিক বছর। চলতি বছরের প্রথম দুই মাসে (জুলাই-অগাস্ট) পণ্য বাণিজ্যে সার্বিক ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৩৮২ কোটি ডলার। এই অঙ্ক গত অর্থবছরের একই মাসের চেয়ে ২৯ শতাংশ বেশি। মূলত জ্বালানি তেল আমদানিতে অস্বাভাবিক ব্যয় বৃদ্ধির কারণেই এই ঘাটতি বেড়েছে বলে মনে করছেন কোনো কোনো বিশ্লেষক। https://bangla.bdnews24.com/business/ipuq2s9apy

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-07_at_12.06.56_PM__1791356243.jpeg

সমকাল
বহির্বিশ্বের সঙ্গে দেশের লেনদেনে বড় ঘাটতি বাংলাদেশ ব্যাংক গতকাল মঙ্গলবার ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-আগস্টের ব্যালান্স অব পেমেন্ট (বিওপি) বা বৈদেশিক লেনদেন ভারসাম্য প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, প্রথম দুই মাসে আমদানি ব্যয় ১২ শতাংশের বেশি বেড়ে এক হাজার ২২০ কোটি ডলার হয়েছে। আর রপ্তানি আয় প্রায় ৬ শতাংশ বেড়ে ৮২৮ কোটি ডলার আয় হয়েছে। এতে করে বাণিজ্য ঘাটতি হয়েছে ৩৮২ কোটি ডলার। এ সময়ে রেমিট্যান্স আয় প্রায় ১৯ শতাংশ বেড়েছে। যে কারণে বিওপির চলতি হিসাবে প্রায় ৬০ কোটি ডলার উদ্বৃত্ত হয়েছে। গত অর্থবছরের একই সময়ে উদ্বৃত্ত ছিল ২০ কোটি ডলারের কম। https://samakal.com/economics/article/376615/%E0%A6%AC%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8%E0%A6%A6%E0%A7%87%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%AC%E0%A7%9C-%E0%A6%98%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%A4%E0%A6%BF

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-07_at_11.41.53_AM__1791356243.jpeg

জাগো নিউজ২৪
ব্যাংক থেকে আরও ৬০ হাজার ৩০০ কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার নতুন বেতন কাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও বকেয়া পরিশোধসহ বিভিন্ন ব্যয় মেটাতে চলতি অক্টোবরে ব্যাংকব্যবস্থা থেকে ৬০ হাজার ৩০০ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে সরকার। চলতি অর্থবছরে এক মাসে এটাই সর্বোচ্চ ঋণ নেওয়ার পরিকল্পনা। তবে সরকারের নেওয়া ঋণের বড় একটি অংশ পুরোনো ঋণ পরিশোধ ও পুনঃঅর্থায়নে ব্যয় হয়। এর পাশাপাশি রাজস্ব আদায়ে ঘাটতি, বিদ্যুৎ-জ্বালানি খাতে বাড়তি ব্যয় এবং বৈদেশিক ঋণ ছাড়ের তুলনায় পরিশোধ বেশি হওয়ায় সরকারের অর্থের চাহিদা বেড়েছে। https://www.jagonews24.com/economy/news/1165430

uploads/trade_daily/digest_photo_jjdin__1791356493.jpg

যায় যায় দিন
ডিসেম্বরের মধ্যেই পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম দেশের সমুদ্রপথে বৈদেশিক বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দরের সব কার্যক্রমকে আগামী ডিসেম্বরের মধ্যে পুরোপুরি কাগজবিহীন ও ‘স্মার্ট’ বন্দরে রূপান্তরের লক্ষ্যে ব্যাপক ডিজিটাল রূপান্তরের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)। এ উদ্যোগের মাধ্যমে বন্দরের কার্যক্রম আধুনিকায়ন, পরিবহন ব্যয় কমানো, স্বচ্ছতা নিশ্চিত করা এবং বন্দরের প্রবেশ ও বহির্গমন পথে দীর্ঘদিনের যানজট নিরসনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। https://www.jaijaidin.new s/news/359940

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-07_at_12.03.40_PM__1791356493.jpeg

দি বিজনেস স্ট্যান্ডার্ড (বাংলা)
সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে অভ্যন্তরীণ বা দেশীয় উৎস থেকে নেওয়া ঋণের ব্যবস্থাপনা আরও দক্ষভাবে পরিচালনার লক্ষ্যে, আগামী ৮ অক্টোবর ৬ হাজার ৬৬৭ কোটি টাকার ২ বছর মেয়াদি ট্রেজারি বন্ড কিনে নিতে যাচ্ছে সরকার। ১৭ বছরের মধ্যে এটিই হবে সরকারি বন্ড পুনর্ক্রয় (বাইব্যাক)-এর প্রথম কোনো উদ্যোগ। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, তাদের 'লায়াবিলিটি ম্যানেজমেন্ট অপারেশন' (এলএমও)-এর অধীনে এই বাইব্যাক বা পুনর্ক্রয় নিলাম অনুষ্ঠিত হবে। এই নিলামের আওতায় থাকা বন্ডগুলোর বার্ষিক কুপন রেট বা সুদ ১২.৩০ শতাংশ, যেগুলোর মেয়াদ আগামী ৬ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। https://www.tbsnews.net/bangla/Economy/news-details-548251

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-07_at_11.38.24_AM__1791356493.jpeg

দৈনিক আমাদের সময়
চীনা বিনিয়োগের বড় গন্তব্য হয়ে উঠছে বাংলাদেশ চীনা দূতাবাসের তথ্যানুযায়ী, বাংলাদেশে প্রায় ১ হাজার চীনা প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে ৫ লাখ ৫০ হাজারের বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। সরাসরি চাকরির পাশাপাশি এসব বিনিয়োগকে ঘিরে স্থানীয় সরবরাহকারী, পরিবহন, লজিস্টিকস ও বিভিন্ন সেবা খাতেও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। https://www.dainikamadershomoy.com/details/01a112708d769

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-07_at_12.05.10_PM__1791356493.jpeg

সমকাল
রামপালে দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমিতে নির্মাণ করা হবে সৌরবিদ্যুৎ কেন্দ্র। এটিই হবে দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ প্রকল্প। প্রকল্পটি বাস্তবায়ন হলে তা দেশের নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতায় বড় সংযোজন হবে। ভূমিকা রাখবে জ্বালানি নিরাপত্তায়। এই প্রকল্পে সৌরবিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিট ব্যয় ধরা হয়েছে ৬ দশমিক ১৮ টাকা। এই ব্যয় সম্প্রতি অনুমোদন হওয়া ফেনীর সোনাগাজী সৌরবিদ্যুৎ প্রকল্পের চেয়ে প্রায় ৩০ শতাংশ কম। সোনাগাজীর প্রকল্পে বিদ্যুতে ইউনিটপ্রতি দর ধরা হয়েছে ৮ দশমিক ৮৭ টাকা। নতুন প্রকল্পটি সে তুলনায় বেশ সাশ্রয়ী হবে। ২০২৯ সালের মধ্যে কেন্দ্রটি থেকে বিদ্যুৎ পাওয়া যাবে। https://samakal.com/economics/article/376617/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%AC%E0%A6%9A%E0%A7%87%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AC%E0%A7%9C-%E0%A6%B8%E0%A7%8C%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A7%8E-%E0%A6%95%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-07_at_1.01.21_PM__1791356493.jpeg

প্রথম আলো
বিশ্বব্যাংকের প্রতিবেদন: প্রবৃদ্ধি দুর্বল, বাড়ছে দারিদ্র্য, ঝুঁকিতে ব্যাংক খাত বাংলাদেশের অর্থনীতিতে প্রবৃদ্ধি কমছে। বেসরকারি বিনিয়োগ ও কর্মসংস্থান দুর্বল হয়ে পড়েছে। গ্যাস-বিদ্যুতের সংকটে শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে। ব্যাংক খাতে বাড়ছে খেলাপি ঋণ ও মূলধন–ঘাটতি। উচ্চ মূল্যস্ফীতিতে কমছে মানুষের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতা। অন্যদিকে সামাজিক সুরক্ষা, বিদ্যুৎ-জ্বালানি ও সার-সহায়তায় সরকার বড় অঙ্কের অর্থ ব্যয় করলেও এর উল্লেখযোগ্য অংশ দরিদ্র মানুষের কাছে পৌঁছায় না। অনেক সচ্ছল পরিবার সুবিধা পেলেও দরিদ্রতম বহু পরিবার সামাজিক সুরক্ষার বাইরে থেকে যায়। বিশ্বব্যাংকের অক্টোবর ২০২৬-এর বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেটে অর্থনীতির এ চিত্র তুলে ধরা হয়েছে। ‘মেক সাবসিডিজ অ্যান্ড সোশ্যাল প্রটেকশন ওয়ার্ক বেটার ফর দ্য পুওর’ শিরোনামের প্রতিবেদনটি মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। https://www.prothomalo.com/business/economics/ot0xeymp32

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-07_at_12.15.23_PM__1791356755.jpeg

The Daily Star
Low costs no longer enough: Apparel loses ground in US Bangladesh’s apparel exports to the United States fell 5.3 percent in the first half of 2026 as rising demand for compliance, flexibility and supply chain transparency challenged the country’s traditional low-cost advantage, according to a World Bank report released yesterday. By contrast, imports from Vietnam, Indonesia and Cambodia grew 3.0 percent, 3.6 percent and 11.6 percent, respectively, indicating a relative erosion of Bangladesh’s competitiveness in the US market. The World Bank, in its flagship Bangladesh Development Update, noted that overall apparel demand weakened in the US, with imports declining 7.1 percent during the period. https://www.thedailystar.net/business/economy/news/low-costs-no-longer-enough-apparel-loses-ground-us-4292266?utm_source=chatgpt.com

uploads/trade_daily/digest_photo_bonik_boro_bng__1791356755.jpeg

বণিক বার্তা
বড় বিনিয়োগের আগে নীতির স্থায়িত্ব চায় জাপানি কোম্পানিগুলো | বণিক বার্তা কাজুইকি কাতাওকা জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) কান্ট্রি ও চিফ রিপ্রেজেন্টেটিভ। সম্প্রতি তিনি জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই) সভাপতির দায়িত্বও গ্রহণ করেছেন। বাংলাদেশে জাপানি বিনিয়োগের সম্ভাবনা, বিনিয়োগে আগ্রহ ও প্রকৃত বিনিয়োগের মধ্যকার ব্যবধান এবং বিনিয়োগ পরিবেশ নিয়ে সম্প্রতি কথা বলেছেন বণিক বার্তার অন্তর্দৃষ্টিতে। সাক্ষাৎকার নিয়েছেন বদরুল আলম https://bonikbarta.com/bangladesh/4evYG4IYQpzeJi78

uploads/trade_daily/digest_photo_d_times__1791356755.jpg

ঢাকা টাইমস
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ১০১ ডলার ছাড়ালো বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১০১ ডলার ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপসাগরীয় অঞ্চলে শক্তিশালী হয়ে ওঠা ঝড়ের কারণে তেল ও গ্যাস উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কার পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ৯৩ সেন্ট বা দশমিক ৯২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৫১ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৮২ সেন্ট বা দশমিক ৯২ শতাংশ বেড়ে ৯০ দশমিক ২৫ ডলারে দাঁড়িয়েছে। https://www.dhakatimes24.com/2026/10/07/414500

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-07_at_11.36.32_AM__1791356755.jpeg

দৈনিক ইত্তেফাক
তিন মাসে কেন্দ্রীয় ব্যাংকে সরকারের ঋণ কমেছে ৭৮৮ কোটি টাকা চলতি অর্থবছরের প্রথম তিন মাসে বাংলাদেশ ব্যাংক থেকে নতুন ঋণ না নিয়ে উল্টো আগের নেওয়া ঋণের ৭৮৮ কোটি টাকা পরিশোধ করেছে সরকার। এতে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকে সরকারের ঋণের স্থিতি কমে দাঁড়িয়েছে ৯৩ হাজার ২৬৪ কোটি টাকায়। অর্থনীতিবিদরা মনে করছেন, কেন্দ্রীয় ব্যাংকের ঋণ পরিশোধ করায় বাজারে নতুন টাকা সরবরাহের চাপ কমবে, যা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। তবে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ বাড়লে তা বেসরকারি খাতের ঋণপ্রাপ্তিতে চাপ সৃষ্টি করতে পারে। তাই ঋণনির্ভরতা কমাতে রাজস্ব আয় বৃদ্ধি ও ব্যয়ের দক্ষতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। https://www.ittefaq.com.bd/813453/%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87-%E0%A6%95%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A7%9F-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%82%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%8B%E0%A6%A3-%E0%A6%95%E0%A6%AE%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87-%E0%A7%AD%E0%A7%AE%E0%A7%AE

uploads/trade_daily/digest_photo_s_alo_cpr__1791356755.jpg

সময়ের আলো
করপোরেট কর হ্রাসে বিশ্ব অর্থনীতিতে ঝুঁকি বাড়ছে বহুজাতিক কোম্পানিকে আকৃষ্ট করতে করপোরেট আয়কর কমানোর প্রতিযোগিতা বিশ্ব অর্থনীতিতে নতুন ধরনের ঝুঁকি তৈরি করছে। করের হার কম এমন দেশে মুনাফা ও বিনিয়োগ সরিয়ে নেওয়ার প্রবণতায় এক দেশের নীতির প্রভাব অন্য দেশেও ছড়িয়ে পড়ছে। এতে বৈশ্বিক বিনিয়োগ, সুদের হার ও সরকারি রাজস্ব— সব ক্ষেত্রেই চাপ তৈরি হতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। আইএমএফের অক্টোবর ২০২৬ সালের ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’-এর জন্য প্রকাশিত ‘ইনট্যানজিবল ইয়েট রিয়েল : স্পিলওভারস ফ্রম করপোরেট ইনকাম ট্যাক্সেশন’ শীর্ষক অধ্যায়ে এসব বিষয় তুলে ধরা হয়েছে। https://www.shomoyeralo.com/news/388358

uploads/trade_daily/digest_photo_t_focus__1791356932.jpeg

Textile Focus
Warptex Bangladesh Ltd to Showcase Apparel Manufacturing Capabilities at Fashion World Tokyo 2026 Bangladesh-based apparel manufacturer and exporter Warptex Bangladesh Limited is set to participate in Fashion World Tokyo 2026, taking place from October 7–9, 2026, at Tokyo Big Sight, Japan.Warptex Bangladesh Limited is a Leading multinational apparel buying house, sourcing company, Manufacturer and committed exporter of Woven, denim, Knit, sweater etc. The company was incorporated in 2010 by The collaboration of two partners. We are committed to produce the best quality garments for all of our internationally reputed brands /importers and departmental chain stores from the US, RU and the EU markets. https://textilefocus.com/warptex-bangladesh-ltd-to-showcase-apparel-manufacturing-capabilities-at-fashion-world-tokyo-2026/?utm_source=chatgpt.com

uploads/trade_daily/digest_photo_d_post__1791356932.jpg

ঢাকা পোস্ট
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার (Today's Foreign Currency Exchange Rate October 07, 2026) এখানে প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া। https://www.dhakapost.com/exchange-rate

uploads/trade_daily/digest_photo_rtv__1791356932.jpg

আরটিভি নিউজ
বিশ্ব তুলা দিবস আজ, আমদানিনির্ভর বাংলাদেশে বড় সম্ভাবনা বাংলাদেশের জন্য তুলার গুরুত্ব বেশি। দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পের অন্যতম প্রধান কাঁচামাল তুলা। মাঠে উৎপাদিত তুলা প্রক্রিয়াজাত হয়ে সুতা, কাপড় এবং শেষ পর্যন্ত তৈরি পোশাকে রূপ নেয়। সেই পোশাক রপ্তানি হয়ে পৌঁছে যায় বিশ্বের বিভিন্ন দেশের মানুষের কাছে। কিন্তু বিপুল পোশাক উৎপাদন ও রপ্তানির সক্ষমতা থাকলেও তুলা উৎপাদনে বাংলাদেশ অনেক পিছিয়ে। দেশে বছরে তুলার চাহিদা প্রায় ৮৫ লাখ বেল। বিপরীতে ২০২৪ অর্থবছরে দেশীয় উৎপাদন হয়েছে মাত্র প্রায় ২ লাখ ৫ হাজার বেল। অর্থাৎ দেশের মোট চাহিদার সামান্য অংশই স্থানীয় উৎপাদন থেকে পূরণ হয়। বাংলাদেশের মতো তৈরি পোশাকনির্ভর দেশের জন্য দেশীয় তুলা উৎপাদন বাড়ানো এবং আমদানিনির্ভরতা কমানোর পাশাপাশি তুলা থেকে আরও বেশি মূল্য সংযোজনের পথ তৈরি করা বড় সম্ভাবনা হয়ে উঠতে পারে https://rtvonline.com/economy/others/407997

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-07_at_12.23.00_PM__1791356932.jpeg

আমার দেশ
কনটেইনার টার্মিনাল ইজারা নিয়ে ফের উত্তপ্ত চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও ওভারফ্লো ইয়ার্ড ১৫ বছরের জন্য আন্তর্জাতিক অপারেটরের মাধ্যমে পরিচালনার উদ্যোগকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বন্দর এলাকা। দেশের কৌশলগত গুরুত্বপূর্ণ এই অবকাঠামোর নিয়ন্ত্রণ দীর্ঘমেয়াদে বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার উদ্যোগকে দেশের স্বার্থবিরোধী আখ্যা দিয়ে বন্দর রক্ষা কমিটিসহ বিভিন্ন শ্রমিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠন নতুন করে আন্দোলনে নেমেছে। https://www.dailyamardesh.com/bangladesh/chattogram/amd1tdvyogt2u#google_vignette