October 12, 2026
দি বিজনেস স্ট্যান্ডার্ড (বাংলা)
‘আর্টেমিস-২’ চন্দ্রাভিযানে মার্কিন নভোচারীদের পরনে বাংলাদেশে তৈরি পোশাক, দাবি রপ্তানিকারকের
অনন্ত কোম্পানিজ লিমিটেডের পরিচালক রিদওয়ান জহির খান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে আমরা জানতে পেরেছি, নভোচারীদের পরা পোশাক—বিশেষ করে স্ট্রাইক প্যান্ট—আমাদের কারখানা থেকেই রপ্তানি করা হয়েছে।" পোশাক খাতের উদ্যোক্তারা বলছেন, একসময় বাংলাদেশ মূলত কম দামের সাধারণ পোশাক উৎপাদনকারী দেশ হিসেবে পরিচিত ছিল। তবে এখন সেই পরিস্থিতি বদলেছে। বাংলাদেশে এখন বিশ্বের নামীদামি ব্র্যান্ডগুলোর জন্য মাঝারি ও উচ্চমূল্যের পোশাক তৈরি হচ্ছে। এসব পোশাকের কোনোটির খুচরা বিক্রয়মূল্য এক হাজার ডলারেরও বেশি। দেশের অন্যতম শীর্ষ পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "পাঁচ বছর আগেও বাংলাদেশের মোট পোশাক রপ্তানির প্রায় ১০ শতাংশ ছিল মাঝারি ও উচ্চমূল্যের পোশাক। এখন সেই হার বেড়ে প্রায় ২০ শতাংশে দাঁড়িয়েছে।"
https://www.tbsnews.net/bangla/bangladesh/news-details-551176
প্রথম আলো
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপানের মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
বাংলাদেশে বিদ্যমান বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি নতুন শিল্প খাতে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে জাপানের বহুজাতিক প্রতিষ্ঠান মারুবেনি করপোরেশন। এ ক্ষেত্রে জাপানি বিনিয়োগকারীদের প্রয়োজনীয় নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার সচিবালয়ে মারুবেনি করপোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসাইউকি ওমোতোর নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
https://www.prothomalo.com/business/economics/z959beyn9v
আমার দেশ
কমেছে বিদেশি বিনিয়োগ, বেড়েছে বৈদেশিক ঋণ
দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়ছে না। চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে নিট বিদেশি বিনিয়োগ আগের তিন মাসের তুলনায় ২২.৪৪ শতাংশ কমেছে। একই সময়ে দেশের বিদেশি ঋণের স্থিতি বেড়েছে ৪ বিলিয়ন ডলারের বেশি। গত জুন শেষে সরকারি ও বেসরকারি খাত মিলিয়ে বিদেশি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১১৫ বিলিয়ন ডলার।
https://www.dailyamardesh.com/business/economy/amdhve1uhn0sy
আগামীর সময়
ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ঋণে বিআইএন বাধ্যতামূলক : ট্রেড লাইসেন্স নবায়ন, মার্চেন্ট হিসাব খোলা, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ গ্রহণেও এটি লাগবে
ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাব খোলা, ঋণগ্রহণসহ সাত ধরনের সেবা নিতে ব্যবসা শনাক্তকরণ নম্বর (বিআইএন) বাধ্যতামূলক করা হয়েছে। মূল্য সংযোজন কর (মূসক) ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-তে অর্থ আইন, ২০২৬-এর মাধ্যমে যুক্ত হওয়া নতুন বিধান অনুসরণে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।
https://www.agamirsomoy.com/economics/bank/wrbrujv7lqv6
The Financial Express
Fuel prices raise Jul-Aug import payments 11pc
Bangladesh's import payments rose by nearly 11 per cent year-on-year in July-August of fiscal year 2026-27, driven largely by higher global petroleum prices, according to Bangladesh Bank (BB) data. The upward trend may persist in the coming months, with import demand potentially rising further ahead of Ramadan, a senior BB official told The Financial Express. "Higher prices of fuel oils in the global market pushed up import costs during the period under review," the official said, attributing the volatility in the international oil market mainly to tensions in the Middle East. Actual import payments, measured by the settlement of letters of credit (LCs), for petroleum products surged by more than 38 per cent to $2.04 billion in July-August of FY27, up from $1.48 billion in the same period a year earlier, according to the central bank's latest statistics.
https://today.thefinancialexpress.com.bd/first-page/fuel-prices-raise-jul-aug-import-payments-11pc-1791742061?amp=true
BSS
Bangladesh eyes Algerian LNG, LPG amid Middle Eastern supply crunch
Energy minister Iqbal Hassan Mahmood today held a meeting with Algerian ambassador in Dhaka to reach a prospective deal for importing liquefied natural gas (LNG) and liquefied petroleum gas (LPG) amid Middle Eastern supply crunch, an official statement said here. “The discussions addressed potential MoUs (memoranda of understanding) on LNG and LPG cooperation, along with preparations for the Hon’ble Minister’s (Tarique Rahman’s) upcoming visit to Algeria,” Power, Energy and Mineral Resources said in a statement.
https://www.bssnews.net/news/433723
দৈনিক ইত্তেফাক
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ২১ বিলিয়ন ডলার
দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে এখন ৩৬ হাজার ২১৩ দশমিক ২৪ মিলিয়ন বা ৩৬ দশমিক ২১ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি অনুযায়ীও রিজার্ভের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
https://www.ittefaq.com.bd/814629/%E0%A6%AC%E0%A7%88%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AD-%E0%A6%AC%E0%A7%87%E0%A7%9C%E0%A7%87-%E0%A7%A9%E0%A7%AC-%E0%A6%A6%E0%A6%B6%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95-%E0%A7%A8%E0%A7%A7-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%A8
আমার দেশ
মূলধনী যন্ত্র আমদানি কমেছে ৩৩ শতাংশ
সংশ্লিষ্টরা জানান, দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি ভালো না থাকায় নতুন বিনিয়োগের গতি কমেছে। উচ্চ সুদহার ও বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কম থাকায় উদ্যোক্তারা নতুন ঋণ নিয়ে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন। কিছু ব্যাংকের তারল্য সংকটের কারণে ঋণপ্রাপ্তিও কঠিন হয়েছে। এর সঙ্গে গ্যাস-বিদ্যুৎ সরবরাহের অনিশ্চয়তা নতুন কারখানা স্থাপন বা উৎপাদন সক্ষমতা বাড়ানোর খরচ বেড়েছে। পাশাপাশি বড় প্রকল্প না থাকায় মূলধনী যন্ত্রপাতির চাহিদাও কমেছে। ফলে নতুন বিনিয়োগ ও শিল্প সম্প্রসারণের বদলে ব্যবসায়ীরা বিদ্যমান কার্যক্রম সচল রাখতেই বেশি মনোযোগ দিচ্ছেন। এর কারণে মূলধনী যন্ত্রপাতি আমদানি কমে গেছে।
https://www.dailyamardesh.com/business/industry/amd6r0abuigng
বণিক বার্তা
জ্বালানি জলবায়ু ও ঋণের চাপ ত্রিমুখী সংকটে উন্নয়নশীল বিশ্ব
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, ভয়াবহ এল নিনোর আশঙ্কা ও ঋণের সুদহার বেড়ে যাওয়া—একসঙ্গে তিন সংকটের মুখে পড়েছে উন্নয়নশীল দেশগুলো। এতে এসব দেশের অর্থনীতির ওপর চাপ বাড়ছে। একই সঙ্গে বাড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ও দারিদ্র্যে ফিরে যাওয়ার ঝুঁকি। এতদিন জ্বালানি ও অন্যান্য পণ্যের বাড়তি দাম থেকে জনগণকে সুরক্ষা দিতে সরকারি সহায়তা দিয়ে আসছিল অনেক দেশ। কিন্তু সরকারের অর্থ সংকট বাড়তে থাকায় সে সহায়তা অব্যাহত রাখা কঠিন হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে উন্নয়নশীল দেশগুলোর জন্য জরুরি ভিত্তিতে সাশ্রয়ী অর্থায়ন ও আন্তর্জাতিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। খবর দ্য গার্ডিয়ান।
https://bonikbarta.com/economy/JNPd883fl4CN1dZu
দি বিজনেস স্ট্যান্ডার্ড (বাংলা)
ঋণমান ও ব্যাংক খাতের সংকটের মধ্যে নতুন বিদেশি বিনিয়োগ কমেছে ৫ শতাংশ
দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) কমার ধারা অব্যাহত রয়েছে। চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে নতুন বিদেশি বিনিয়োগ আগের বছরের একই সময়ের তুলনায় ৫ শতাংশ কমেছে। এ নিয়ে টানা দুই প্রান্তিকে নতুন বিদেশি বিনিয়োগ কমলো। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এর আগে জানুয়ারি-মার্চ প্রান্তিকে নতুন বিদেশি বিনিয়োগ কমেছিল ৭০ দশমিক ৩৪ শতাংশ। এদিকে, বিদেশি বিনিয়োগকারীদের মুনাফার পুনর্বিনিয়োগ বাড়লেও এপ্রিল-জুন প্রান্তিকে আগের প্রান্তিকের তুলনায় মোট নিট বিদেশি বিনিয়োগ কমেছে ২২ শতাংশ।
https://www.tbsnews.net/bangla/Economy/news-details-551111
কালের কণ্ঠ
৪০ দেশের সঙ্গে আলোচনায় বিশ্বব্যাংক
সম্ভাব্য বিপর্যয় মোকাবেলায় সহায়তা করতে ৩০ থেকে ৪০টি দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বিশ্বব্যাংক। মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে তৈরি হওয়া জ্বালানিসংকট ও মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে বিভিন্ন দেশকে সম্ভাব্য জরুরি সহায়তা দেওয়ার বিষয়ে আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের চলতি সপ্তাহের বার্ষিক সভার আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন অজয় বাঙ্গা। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বলেন, বিশ্ব অর্থনীতি এখনো স্থিতিশীল রয়েছে। এআই খাতে বড় অঙ্কের বিনিয়োগ এবং তেলের সরবরাহ ও চাহিদার সঙ্গে বাজারের সমন্বয়ের কারণে এটি সম্ভব হয়েছে। গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর সময় বিশ্বব্যাংক ২৫ বিলিয়ন ডলারের জরুরি তহবিলের ব্যবস্থা করেছিল।
https://www.kalerkantho.com/print-edition/industry-business/2026/10/12/1751595
সময়ের আলো
ব্যাংক খাতের আস্থাহীনতায় সঞ্চয়পত্রে বাড়ছে বিনিয়োগ
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে সঞ্চয়পত্রের নিট বিক্রি বেড়েছে প্রায় ৫৭ শতাংশ। জুলাই ও আগস্টে এ খাতে নিট বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৪৬৩ কোটি ১২ লাখ টাকা। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ৫৭২ কোটি ২৯ লাখ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে নিট বিনিয়োগ বেড়েছে ৮৯০ কোটি ৮৩ লাখ টাকা। সঞ্চয়পত্রে বিনিয়োগ বাড়ার পেছনে তুলনামূলক আকর্ষণীয় মুনাফার পাশাপাশি ব্যাংক খাত নিয়ে আমানতকারীদের উদ্বেগও ভূমিকা রাখছে বলে মনে করছেন খাত-সংশ্লিষ্টরা।
https://www.shomoyeralo.com/news/389298
বিডিনিউজ২৪
LPP deepens Bangladesh garment partnerships with $750mn in annual contracts
Polish fashion retailer LPP has expanded its network of manufacturing partners in Bangladesh to more than 350 from around 100 a decade ago. The company has annual contracts worth approximately $750 million, highlighting the growth of its ties with the country's garment industry, it said in a statement. For around 30 percent of these factories, LPP is the main customer, according to the company.
https://bdnews24.com/business/84e3zrn6c2
ঢাকা পোস্ট
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার (Today's Foreign Currency Exchange Rate October 12, 2026) এখানে প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া।
https://www.dhakapost.com/exchange-rate
দি বিজনেস স্ট্যান্ডার্ড (বাংলা)
প্রথম প্রান্তিকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে ১১ শতাংশ, তবু লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি ৯,৯৪৯ কোটি টাকা
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব আদায় আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১১ শতাংশ বেড়েছে। তবে সেপ্টেম্বরে আমদানি ও শুল্কায়নযোগ্য পণ্যের মূল্য কমে যাওয়ায় কাস্টমস স্টেশনটির রাজস্ব লক্ষ্যমাত্রার তুলনায় এখনও ৯ হাজার ৯৪৯ কোটি টাকা ঘাটতি রয়েছে। অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে চট্টগ্রাম কাস্টম হাউস ২২ হাজার ৮৩ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। আগের বছরের একই সময়ে এই আদায়ের পরিমাণ ছিল ১৯ হাজার ৯০২ কোটি টাকা। তা সত্ত্বেও এই আদায় ৩২ হাজার ৩২ কোটি টাকার ত্রৈমাসিক লক্ষ্যমাত্রার চেয়ে ৩১ শতাংশ কম।
https://www.tbsnews.net/bangla/Economy/news-details-550646
আজকের পত্রিকা
ডেঙ্গু প্রতিরোধে ব্যাংকগুলোকে ৩ মাসের বিশেষ কর্মসূচির নির্দেশ
ডেঙ্গু প্রতিরোধে আগামী তিন মাস ব্যাংকগুলোকে বিশেষ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ কর্মসূচির আওতায় ব্যাংকের কার্যালয়, শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট, প্রশিক্ষণকেন্দ্র, এটিএম বুথ ও কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক স্থাপনায় পরিচ্ছন্নতা অভিযান চালাতে হবে। একই সঙ্গে এডিস মশার প্রজননক্ষেত্র ধ্বংস ও মশা নিধনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। রোববার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ নির্দেশনা জারি করে। দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপের কথা বলা হয়েছে।
https://www.ajkerpatrika.com/business/ajpma2iwuqmgx