BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

October 13, 2026

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-13_at_1.52.53_PM__1791878106.jpeg
The Daily Star
At a recent press conference, Mahmud Hasan Khan, president of BGMEA, said several major international retailers and brands that had sourced garments from Bangladesh for years were shifting some work orders to other destinations for strategic reasons. According to BGMEA’s Mahmud, international buyers had become concerned about concentrating too much of their sourcing in Bangladesh, prompting them to diversify their supply chains. Nevertheless, Bangladeshi exporters are increasingly targeting Asian markets, particularly Japan, India and South Korea. He added that the BGMEA had lobbied the Ministry of Commerce to negotiate FTAs with countries such as Brazil and South Africa, where Bangladeshi exports face tariffs exceeding 25 percent. Such agreements could help exporters secure zero-duty access. The association has also urged the government to negotiate with the United States to waive the 10 percent duty on garments using US cotton and man-made fibres. Expanding exports of higher-value man-made fibre products could further improve the sector’s prospects. https://www.thedailystar.net/business/economy/news/bangladeshs-low-cost-garment-model-running-out-steam-4297236
uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-13_at_11.31.19_AM__1791878385.jpeg

জাগো নিউজ২৪
উদ্ভাবনী অবদানের স্বীকৃতিতে মিলবে সাসটেইনেবিলিটি লিডারশিপ অ্যাওয়ার্ড বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আগামী ১৮-১৯ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের পোশাকশিল্পের সর্ববৃহৎ আন্তর্জাতিক প্রদর্শনী বাটেক্সপো ২০২৬ (বাটেক্সপো’র রজতজয়ন্তী সংস্করণ)। এই মেগা ইভেন্টে টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত রয়েছে পিডিএস লিমিটেড। এবারের বাটেক্সপো ২০২৬ এর অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে থাকছে সাসটেইনেবিলিটি ক্ষেত্রে গৃহীত উদ্যোগ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং অন্যান্য প্রধান ক্ষেত্রগুলোতে রাখা অসামান্য অবদানকে স্বীকৃতি দিয়ে মর্যাদাপূর্ণ সাসটেইনেবিলিটি লিডারশিপ অ্যাওয়ার্ড সম্মাননা। https://www.jagonews24.com/economy/news/1167565

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-13_at_12.20.39_PM__1791878385.jpeg

সমকাল
বাংলাদেশে টেকসই পোশাকশিল্প গড়ে তুলতে সহযোগিতা অব্যাহত রাখবে নেদারল্যান্ডস : সাভারে টিম গ্রুপের কারখানা পরিদর্শনে উপমন্ত্রী পরিদর্শনকালে নেদারল্যান্ডসের প্রতিনিধিদল টিম গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), কার্বন নিঃসরণ হ্রাস, দায়িত্বশীল পণ্য সংগ্রহ, সরবরাহব্যবস্থায় স্বচ্ছতা ও পণ্যের উৎস শনাক্তকরণ (ট্রেসেবিলিটি) এবং ইউরোপীয় ইউনিয়নের আসন্ন পরিবেশ ও টেকসই উৎপাদনসংক্রান্ত বিধিবিধান মোকাবিলায় প্রস্তুতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। এ ছাড়া নেদারল্যান্ডসের পোশাক ব্র্যান্ড ও উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সঙ্গে পরিচ্ছন্ন জ্বালানি, সার্কুলার অর্থনীতি, ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট (ডিপিপি) এবং কর্মীদের দক্ষতা উন্নয়নে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়। https://samakal.com/economics/article/377621/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87-%E0%A6%9F%E0%A7%87%E0%A6%95%E0%A6%B8%E0%A6%87-%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%95%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA-%E0%A6%97%E0%A7%9C%E0%A7%87-%E0%A6%A4%E0%A7%81%E0%A6%B2%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%B9%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%85%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%A4-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%96%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A6%B8%C2%A0

uploads/trade_daily/digest_photo_bonik_huthy__1791878385.jpg

বণিক বার্তা
হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র হুথিদের সঙ্গে সৌদি আরবের সংঘাত পরিস্থিতি দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতিতে বহুমুখী সংকট তৈরি হতে পারে। এর মধ্যে সবচেয়ে বড় ঝুঁকি শ্রমবাজার ও রেমিট্যান্সে। সৌদি আরবে বিপুলসংখ্যক বাংলাদেশী কর্মরত। দেশটি নতুন বিদেশগামী কর্মীদের বড় অংশেরও গন্তব্য। সৌদি আরব বাংলাদেশের প্রবাসী আয়ের সবচেয়ে বড় উৎস। এছাড়া জ্বালানি পণ্য, সার ও শিল্পের কাঁচামাল আমদানিতেও রিয়াদের ওপর বাংলাদেশের নির্ভরতা রয়েছে। সৌদি-হুথি সংঘাতের ভৌগোলিক ক্ষেত্র সুয়েজ খাল ও বাব এল-মান্দেব প্রণালির কাছাকাছি হওয়ায় ঝুঁকি রয়েছে আন্তর্জাতিক নৌ-পরিবহনেও। সেক্ষেত্রে আমদানি ও রফতানিতে বিঘ্ন এবং পরিবহন ব্যয় বৃদ্ধির আশঙ্কা রয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, এসব অভিঘাত একসঙ্গে তীব্র হলে রেমিট্যান্স, বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা ও মূল্যস্ফীতির ওপর চাপ তৈরি হয়ে দেশের সামগ্রিক অর্থনীতিকে বড় সংকটে ফেলতে পারে। https://bonikbarta.com/bangladesh/390rCseWUTTRCpwK

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-13_at_2.09.33_PM__1791879338.jpeg

কালবেলা
বন্দরের জটে বাড়ছে ব্যবসার খরচ, চাপে বিনিয়োগ ও রপ্তানি বাংলাদেশে পণ্য আমদানি-রপ্তানির খরচ কমানো এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বন্দরের অদক্ষতা ও লজিস্টিকস ব্যবস্থার জটিলতা। চট্টগ্রাম বন্দরে কনটেইনার খালাসে দীর্ঘসূত্রতা, কাস্টমস ও ব্যাংকিং সেবার সমন্বয়হীনতা, খালি কনটেইনারের স্তূপ এবং সড়কনির্ভর পরিবহনব্যবস্থার কারণে বাড়ছে ব্যবসার খরচ। এর প্রভাব পড়ছে উৎপাদন, রপ্তানির সময়সীমা, পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা এবং শেষ পর্যন্ত ভোক্তার ওপর। এ পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তিকে সক্ষমতা বাড়ানোর উদ্যোগ হিসেবে দেখছে সরকার। https://www.kalbela.com/business-news/338084

uploads/trade_daily/digest_photo_juga_jolb__1791879338.jpg

যুগান্তর
জলবায়ু সংকটে বড় বিপদে বাংলাদেশ: অর্থনীতির বিরাট ক্ষতি বিনিয়োগে অনিশ্চয়তা তাপজনিত স্বাস্থ্য সমস্যা ও কর্মক্ষমতা হ্রাসের কারণে শুধু ২০২৪ সালেই ক্ষতি হয়েছে সর্বোচ্চ ১৭৮ কোটি মার্কিন ডলার বা ২১ হাজার ৯০২ কোটি টাকা। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ২০৫০ সালের মধ্যে দেশে ১ কোটি ৩৩ লাখ মানুষ অভ্যন্তরীণ জলবায়ু অভিবাসীতে পরিণত হওয়ার শঙ্কা রয়েছে। এছাড়া প্রয়োজনের তুলনায় অর্থপ্রবাহ অনেক কম থাকায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সুরক্ষায় বিনিয়োগ নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে বাঁধ ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ, বন্যা ও জলোচ্ছ্বাসের আগাম সতর্কতা ও সুপেয় পানির ব্যবস্থা এবং জলবায়ু-সহনশীল কৃষি নিশ্চিত করা যাচ্ছে না। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন সূত্রে এসব তথ্য জানা গেছে। https://www.jugantor.com/tp-city/1168159

uploads/trade_daily/digest_photo_kk__1791879338.jpg

কালের কন্ঠ
এআইয়ের চাপে পোশাক খাতের ১২ লাখ চাকরি ঝুঁকিতে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক গবেষণায় সতর্ক করা হয়েছে, অটোমেশনের কারণে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশের তৈরি পোশাক খাতে সর্বোচ্চ ১২ লাখ ২০ হাজার চাকরি ঝুঁকিতে পড়তে পারে। একই গবেষণায় বলা হয়েছে, নারী পোশাক শ্রমিকদের প্রায় ৬০ শতাংশের কর্মসংস্থান প্রযুক্তিগত পরিবর্তনের কারণে ঝুঁকির মুখে পড়তে পারে। বিশ্ব শ্রমবাজারে এই পরিবর্তনের চিত্র উঠে এসেছে ব্যাঙ্ককে অনুষ্ঠিত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভার একটি গবেষণা উপস্থাপনায়ও। গতকাল সোমবার ‘এআইয়ের যুগে এশিয়ার শ্রমবাজার : চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক উপস্থাপনাটি করেন আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের অর্থনীতিবিদ দিব্যা কীর্তি। এশিয়ার বিভিন্ন দেশের লাখ লাখ অনলাইন চাকরির বিজ্ঞাপনের তথ্য বিশ্লেষণ করে উপস্থাপনাটিতে দেখানো হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শ্রমবাজারে কী ধরনের পরিবর্তন আনছে এবং কর্মীদের খাপ খাইয়ে নিতে কী নীতি প্রয়োজন। আইএমএফের সেমিনারে উপস্থাপিত গবেষণার মূল বক্তব্য হলো, এআইয়ের প্রভাব বেশি এমন পেশায় এআই-সংশ্লিষ্ট দক্ষতার চাহিদা তুলনামূলক কম প্রভাবিত পেশার প্রায় দ্বিগুণ। https://www.kalerkantho.com/print-edition/industry-business/2026/10/13/1751991

uploads/trade_daily/digest_photo_bonik_oil__1791879338.jpg

বণিক বার্তা
তেল-গ্যাসের নির্ভরতা কমাতে নবায়নযোগ্য জ্বালানিতে ঝুঁকছে চীন-ভারত-ইউরোপ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে তেল ও গ্যাসের আমদানিনির্ভরতা কমানোর চেষ্টা করছে বিশ্বের বিভিন্ন দেশ। এ লক্ষ্য পূরণে বাড়ানো হচ্ছে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন সক্ষমতা। বিশেষ করে চীন, ভারত ও ইউরোপের দেশগুলো এক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে বলে জ্বালানি রূপান্তর নিয়ে সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে। জ্বালানি আমদানিনির্ভর দেশের নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন সক্ষমতা বাড়ানোর গতি রফতানিকারক দেশগুলোর তুলনায় তিন গুণ। খবর সাউথ চায়না মর্নিং পোস্ট। https://bonikbarta.com/economy/mbV4jFYOTqR1UG54

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-13_at_12.10.43_PM__1791879338.jpeg

সমকাল
জ্বালানি খাতের চাপ মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ বৈশ্বিক অস্থিরতার প্রভাবে জ্বালানি খাতে বাড়তি ব্যয়ের চাপ সামাল দিতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ। এ বিষয়ে সংস্থাটির সঙ্গে আলোচনা চলছে। দুই পক্ষের মধ্যে একটি কাঠামোগত চুক্তি নিয়েও কাজ চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার থাইল্যান্ডের ব্যাংককে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের ২০২৬ সালের বার্ষিক সভায় অংশগ্রহণের শুরুতে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী। https://samakal.com/bangladesh/article/377509/%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%AA-%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%82%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%B9%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%9A%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6#google_vignette

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-13_at_11.23.03_AM__1791879338.jpeg

BSS
Batexpo 2026 to honour sustainable initiatives in apparel sector with TSL awards Batexpo 2026, the silver jubilee edition of Bangladesh's largest international apparel exhibition, will recognise outstanding initiatives and innovations in sustainability in the garment sector through the Sustainability Leadership (TSL) Awards. The two-day exhibition will take place at the Bangladesh-China Friendship Conference Centre (BCFCC) in Dhaka on November 18-19, with PDS Limited as the title sponsor, according to a press release issued by the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) here. https://www.bssnews.net/business/434071

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-13_at_12.21.57_PM__1791879338.jpeg

আগামীর সময়
৫৭ শতাংশই ৫ দেশে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর সময়ে অপ্রচলিত বাজারগুলোতে মোট পোশাক রপ্তানি হয়েছে ১৮১ কোটি ডলারের, যার মধ্যে শীর্ষ পাঁচ দেশের অবদান ৫৬ দশমিক ৫৮ শতাংশ। ফলে অপ্রচলিত বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির বড় অংশই এখন এই পাঁচ দেশের ওপর পুরোপুরি নির্ভরশীল। বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেল আগামীর সময়কে বলেছেন, ‘প্রচলিত বাজারের বাইরে রাশিয়া, মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকার দেশগুলোতে পোশাক রপ্তানি বাড়ানোর ব্যাপক সম্ভাবনা রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে বাণিজ্যিক মনোযোগ ইউরোপ ও যুক্তরাষ্ট্রকেন্দ্রিক হয়ে আছে এবং অধিকাংশ বায়িং হাউজও এসব বাজারকে প্রাধান্য দেয়। ফলে বিকল্প বাজারের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ঘাটতি থেকে যাচ্ছে। তিনি আরও বলেছেন, বিশেষ করে জাপান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ায় উচ্চমূল্যের পোশাকের চাহিদা থাকলেও চাহিদাভিত্তিক পণ্য উৎপাদনে ঘাটতি রয়েছে। ফলে বিপুল সম্ভাবনা সত্ত্বেও এসব বাজারের সুযোগ পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না।’ https://www.agamirsomoy.com/economics/qqy7caqsdzva

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-13_at_12.24.13_PM__1791879338.jpeg

বাংলা ট্রিবিউন
বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.৬ শতাংশের পূর্বাভাস আইএমএফের মধ্যপ্রাচ্যের যুদ্ধ, জ্বালানির উচ্চমূল্য ও বৈশ্বিক বাণিজ্য উত্তেজনার চাপে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি কমছে। এর মধ্যে জ্বালানি আমদানিনির্ভর বাংলাদেশের অর্থনীতিও বাড়তি ঝুঁকিতে পড়ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ৬ শতাংশ। আগামী বছর তা কমে ৩ দশমিক ২ শতাংশে নামতে পারে। একই সঙ্গে মূল্যস্ফীতি আবার বাড়ার আশঙ্কা রয়েছে। আইএমএফের অক্টোবর ২০২৬-এর ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে এমন চিত্র উঠে এসেছে। https://www.banglatribune.com/business/money-and-investment/974154/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%83%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BF-%E0%A7%A9.%E0%A7%AC-%E0%A6%B6%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%82%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B8

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-13_at_12.16.46_PM__1791879338.jpeg

দৈনিক ইত্তেফাক
ন্যাশনাল ব্যাংককে ১০ হাজার কোটি টাকার ঋণ দেবে সোনালী ব্যাংক আর্থিক সংকট কাটিয়ে উঠতে ন্যাশনাল ব্যাংককে ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক এ অর্থ ঋণ হিসেবে দেবে, আর ঋণের গ্যারান্টি দেবে বাংলাদেশ ব্যাংক। কয়েক ধাপে এ অর্থ ছাড় করা হবে। এর বড় অংশ দিয়ে আমানতকারীদের পাওনা পরিশোধের পরিকল্পনা রয়েছে। সোমবার (১২ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। https://www.ittefaq.com.bd/814823/%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%82%E0%A6%95%E0%A6%95%E0%A7%87-%E0%A7%A7%E0%A7%A6-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%8B%E0%A6%A3-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%AC%E0%A7%87

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-13_at_10.53.42_AM__1791879338.jpeg

The Business Standard
Import LCs rise 22% YoY in Sep as fuel, raw material become costlier Bangladesh's letters of credit (LCs) for imports rose to $8.10 billion in September, the highest monthly level in 53 months, as higher fuel and raw material prices pushed up import costs alongside a modest increase in import volumes. A senior Bangladesh Bank official confirmed the figures to The Business Standard, saying LC openings had last exceeded $8 billion in April 2022, when they reached $8.41 billion. https://www.tbsnews.net/economy/import-lcs-rise-22-yoy-sep-fuel-raw-material-become-costlier-1570931

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-13_at_12.13.00_PM__1791879338.jpeg

প্রথম আলো
মোংলা বন্দরে দুটি কনটেইনার টার্মিনাল নির্মাণে ৩৪ কোটি ডলার ঋণ দেবে চীন মোংলা বন্দরে আধুনিক যন্ত্রপাতিসহ দুটি কনটেইনার টার্মিনাল নির্মাণে চীনের কাছ থেকে ৩৪ কোটি মার্কিন ডলার ঋণ নিচ্ছে সরকার। চীনা মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৪০ কোটি আরএমবি। আর বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা। চীনের এক্সপোর্ট–ইমপোর্ট ব্যাংক সরকারকে এই ঋণ দেবে। এ জন্য গত শনিবার ব্যাংকটির সঙ্গে চুক্তি করেছে সরকার। গতকাল সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। https://www.prothomalo.com/business/economics/ydb2w49jiy

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-13_at_12.17.58_PM__1791879338.jpeg

বাংলাদেশ প্রতিদিন
টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিন বন্ধ থাকবে দেশের ব্যাংক ও শেয়ারবাজার। আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় এ সময়ে ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।রবিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। তবে সাপ্তাহিক ছুটির দিন আগামী ১৭ অক্টোবর (শনিবার) ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিন স্বাভাবিক কর্মদিবসের মতো ব্যাংকিং কার্যক্রম চলবে। https://www.bd-pratidin.com/economy/2026/10/12/1311758

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-13_at_11.43.17_AM__1791879338.jpeg

কালবেলা
প্রক্রিয়া জটিলতায় পড়ে আছে ১০ হাজার কনটেইনার চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে আছে প্রায় ১০ হাজার নিলামযোগ্য কনটেইনার। প্রক্রিয়াগত জটিলতায় এসব কনটেইনার ও পরিত্যক্ত যানবাহন নিষ্পত্তি করা যাচ্ছে না। এতে বন্দরের ইয়ার্ডে জায়গার সংকট তৈরি হচ্ছে, ব্যাহত হচ্ছে পণ্য খালাস কার্যক্রম। অন্যদিকে, আর্থিক সংকটে থাকা ছয়টি ব্যাংকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ১ হাজার ২৬২ কোটি টাকার বেশি স্থায়ী আমানত ফেরত পাওয়া নিয়ে ঝুঁকি তৈরি হয়েছে। এ ছাড়া মোংলা ও পায়রা বন্দরের ড্রেজিং প্রকল্পে অনিয়মের অভিযোগ, সরকারি অর্থের ব্যবহার এবং দীর্ঘদিনের নিরীক্ষা আপত্তি পর্যালোচনা করেছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটি। অনিয়ম প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। https://www.kalbela.com/ajkerpatrika/firstpage/338228

uploads/trade_daily/digest_photo_s_alo_bank__1791879633.jpg

সময়ের আলো
৬ ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২৬২ কোটি টাকার আমানত ঝুঁকিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন ব্যাংকে রাখা মেয়াদোত্তীর্ণ স্থায়ী আমানত ফেরত আনতে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপাারিশ করেছে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটি। সোমবার (১২ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠকে তুলে ধরা বন্দর কর্তৃপক্ষের ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী, ছয় ব্যাংকে থাকা প্রায় ১ হাজার ২৬২ কোটি টাকার আমানত ফিরে পাওয়া নিয়ে ঝুঁকি রয়েছে। https://www.shomoyeralo.com/news/389455

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-13_at_11.56.32_AM__1791879633.jpeg

প্রতিদিনের বাংলাদেশ
৮ দিন বন্ধ থাকবে বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের পেট্রাপোল বন্দরের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে এ সময়ে বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচলও স্বাভাবিক থাকবে। https://protidinerbangladesh.com/business/184399

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-13_at_12.25.20_PM__1791879633.jpeg

জাগো নিউজ২৪
বিদেশি বিনিয়োগ টানতে বেসরকারি পুঁজিতে জোর বিশ্বব্যাংকের বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোতে বিদেশি বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বেসরকারি পুঁজি সংগ্রহে জোর দিচ্ছে বিশ্বব্যাংক। এ লক্ষ্যে বিনিয়োগের ঝুঁকি কমানো, ঋণ ও পুঁজিবাজারের সক্ষমতা বাড়ানো, স্থানীয় মুদ্রায় অর্থায়ন এবং নীতিগত সংস্কারের মতো বিষয়কে গুরুত্ব দিচ্ছে সংস্থাটি। https://www.jagonews24.com/economy/news/1167575

uploads/trade_daily/digest_photo_d_post__1791879633.jpg

ঢাকা পোস্ট
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার (Today's Foreign Currency Exchange Rate October 13, 2026) এখানে প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া। https://www.dhakapost.com/exchange-rate

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-13_at_12.14.39_PM__1791879633.jpeg

যুগান্তর
জিইডির প্রতিবেদন: বিনিয়োগে গতি নেই রাজস্বেও টান বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমছে, বিনিয়োগে গতি নেই। এর বিরূপ প্রভাব পড়ছে ব্যবসা সম্প্রসারণ ও উৎপাদন কার্যক্রমে। অন্যদিকে সরকারের রাজস্ব আদায়েও বড় ঘাটতি। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নেও দেখা যাচ্ছে ধীরগতি। এর সঙ্গে রপ্তানি কমে যাওয়া এবং মূল্যস্ফীতির তুলনায় মজুরি বৃদ্ধির হার কম থাকায় অর্থনীতির ওপর বহুমুখী চাপ তৈরি হয়েছে। সোমবার সরকারের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) প্রকাশিত ইকোনমিক আপডেট অ্যান্ড আউটলুক, সেপ্টেম্বর ২০২৬ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। https://www.jugantor.com/tp-lastpage/1168148

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-13_at_12.18.44_PM__1791879633.jpeg

প্রথম আলো
ব্যবসা সচল রাখতে বেক্সিমকো গ্রুপের দুই কোম্পানিকে বিশেষ ছাড় বেক্সিমকো গ্রুপের ঋণখেলাপি দুই কোম্পানির ব্যবসা স্বাভাবিক করতে বিশেষ ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বেক্সিমকো গ্রুপের কোম্পানি বেক্সিমকো এলপিজি ইউনিট–১ ও শাইনপুকুর সিরামিকসকে এই সুবিধা দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক আজ সোমবার এ–সংক্রান্ত আলাদা আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করেছে। বেক্সিমকো এলপিজি ইউনিট–১–কে দেওয়া ছাড়ের বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, ন্যাশনাল ব্যাংকের ঋণখেলাপি এই কোম্পানিটির শতভাগ মার্জিনের বিপরীতে ঋণপত্র খোলা ও চলতি মূলধন সরবরাহের ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইনের ২৭ কক (৩) ধারার নিষেধাজ্ঞা শিথিল থাকবে। আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বেক্সিমকো এলপিজি ইউনিট–১–এর ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে। https://www.prothomalo.com/business/industry/auf8378nnj