October 17, 2026
দৈনিক ইত্তেফাক
পূজার ছুটিতে চালু থাকবে তৈরি পোশাক কারখানা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবার টানা তিন দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। এ সময়ে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। কারখানা চালু থাকলেও সনাতন ধর্মাবলম্বী শ্রমিকেরা পূজার ছুটি পাবেন। তবে তাঁদের এ ছুটি নৈমিত্তিক বা অর্জিত ছুটি থেকে সমন্বয় করা হবে।
https://www.ittefaq.com.bd/815425/%E0%A6%AA%E0%A7%82%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%9B%E0%A7%81%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%81-%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%95%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%A4%E0%A7%88%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%95-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE
সমকাল
অর্থনীতি পুনরুদ্ধারে পিছিয়ে বাংলাদেশ
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, অর্থনীতির ধীরগতির সঙ্গে চার বছরের বেশি সময় ধরে উচ্চ মূল্যস্ফীতি চলছে। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোতে পাকিস্তান ছাড়া বাংলাদেশের মতো নাজুক পরিস্থিতিতে কেউ নেই। নিম্ন অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে জিনিসপত্রের অস্বাভাবিক দাম নিম্ন আয়ের মানুষকে বড় ধরনের সংকটে ফেলেছে। এতে করে প্রকৃত আয় কমে দারিদ্র্যের হার আবার বাড়ছে। বিনিয়োগ ও কর্মসংস্থানে ধীরগতি থাকায় বেকারত্ব বাড়ছে। আইএমএফ, বিশ্বব্যাংক এবং এডিবি– তিনটি প্রধান আন্তর্জাতিক ঋণদাতা প্রতিষ্ঠানের সাম্প্রতিক পর্যালোচনা এমনটাই বলছে। তাদের পূর্বাভাস অনুযায়ী, বাংলাদেশের প্রবৃদ্ধি সংকুচিত হয়ে আশির দশকের পর্যায়ে ফিরে যাওয়ার ঝুঁকিতে পড়েছে, যা পুরো দক্ষিণ এশিয়ার প্রধান অর্থনীতির মধ্যে সর্বনিম্ন।
https://samakal.com/economics/article/378357/%E0%A6%85%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%A8%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%9B%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6
বণিক বার্তা
প্রধানমন্ত্রীকে বিজিএমইএ ও বিকেএমইএর চিঠি : ভারত ও মিসরে ক্রয়াদেশ স্থানান্তর করছেন পোশাকের ক্রেতারা
নির্দিষ্ট কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ডেড ওয়্যারহাউজ সুবিধা প্রত্যাহারের কারণে বাংলাদেশের তৈরি পোশাকের ক্রয়াদেশ ভারত ও মিসরে স্থানান্তর করছেন আন্তর্জাতিক ক্রেতারা। ঘন ঘন নীতি পরিবর্তনের ফলে ক্রেতাদের আস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেছে তৈরি পোশাক শিল্পের দুই সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিকেএমইএ)। এ পরিস্থিতিতে ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ডেড ওয়্যারহাউজ সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত অবিলম্বে ও নিঃশর্তভাবে বাতিলের দাবি জানিয়েছে সংগঠন দুটি।
https://bonikbarta.com/economy/Q7YiEcnCuRge4Umf
The Daily Star
Spain now Bangladesh’s largest apparel buyer in EU
Mahmud Hasan Khan, president of the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA), said demand for apparel had weakened in major economies as consumers faced declining purchasing power. In Germany, higher energy costs stemming from the Russia-Ukraine war had forced consumers to spend more on energy, leaving less room for clothing purchases, he said. The resulting decline in apparel demand had affected Bangladesh’s exports to Germany, he added. In contrast, shipments to Spain had increased as buyers there were doing well, Mahmud said. However, he cautioned that the shift might be temporary, adding that Germany could regain its position as Bangladesh’s largest apparel market in the near future.
https://www.thedailystar.net/business/economy/news/spain-now-bangladeshs-largest-apparel-buyer-eu-4299726
The Financial Express
RMG units facing uncertainty over raw material sourcing
Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) and Bangladesh Knitwear Manufacturers and Exporters Association (BKMEA) in a joint letter to Prime Minister on Thursday made the arguments expressing concern over separate orders issued by the National Board of Revenue (NBR) on September 7 and October 14 over de-bonding warehouse facilities for import of 10-30-count cotton yarn. "This frequent regulatory changes have seriously eroded international buyers' confidence and created widespread unpredictability within the local business network. Consequently, international buyers are growing increasingly anxious about the consistency of the trade environment," said the letter signed by BGMEA president Mahmud Hasan Khan and BKMEA president Mohammad Hatem.
https://thefinancialexpress.com.bd/trade/rmg-units-facing-uncertainty-over-raw-material-sourcing#google_vignette
আগামীর সময়
নন-কটন পোশাক : রপ্তানি বাড়লেও সক্ষমতায় ঘাটতি
পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি ইনামুল হক খান আগামীর সময়কে বলেছেন, নন-কটনভিত্তিক পোশাক উৎপাদনে কিছুটা অগ্রগতি হয়েছে, তবে তা এখনো পর্যাপ্ত নয়। দেশের অধিকাংশ পোশাক কারখানা তুলাভিত্তিক পোশাক উৎপাদনে অভ্যস্ত। এ খাতের পশ্চাৎমুখী সংযোগ শিল্পও মূলত তুলানির্ভর পণ্যকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ইনামুল হক খান বলেছেন, ‘বিশ্ববাজারে নন-কটন পোশাকের চাহিদা বিবেচনায় বাংলাদেশেরও এ ধরনের পোশাক উৎপাদনের সক্ষমতা বাড়াতে হবে। এক্ষেত্রে কিছু বিনিয়োগ আসতে শুরু করেছে, যা ইতিবাচক।’ বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেছেন, ‘কটন বাংলাদেশের পোশাকশিল্পের অন্যতম শক্তি। অদূর ভবিষ্যতে এ শক্তি হারিয়ে যাবে না। তবে নন-কটন পণ্যে প্রকৃত উৎপাদন সক্ষমতা গড়ে তুলে বাংলাদেশকে শুধু বেশি পণ্য উৎপাদনের প্রতিযোগিতা থেকে মূল্য সংযোজনের প্রতিযোগিতায় যেতে হবে।’
https://www.agamirsomoy.com/economics/fqwck6ii9cp9
বিডিনিউজ২৪
প্রতিদ্বন্দ্বী তুরস্কের বাজারেও আশা জাগাচ্ছে বাংলাদেশের পোশাক
তুরস্কের বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ানোর পাশাপাশি দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করার উদ্যোগ নিচ্ছে বর্তমান বিএনপি সরকার। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি বস্ত্র খাতে কৌশলগত অংশীদারত্ব জোরদারের বিষয়টি আলোচনায় এসেছে। বৈঠকে বাংলাদেশে কৃত্রিম তন্তু ও কারিগরি বস্ত্র খাতে যৌথ বিনিয়োগ, তুরস্ক থেকে কাঁচামাল ও আধুনিক বস্ত্রযন্ত্র আমদানি এবং দ্রুত পণ্য পরিবহনে টার্কিশ এয়ারলাইনস ও ইস্তাম্বুল বিমানবন্দরের সরবরাহব্যবস্থা ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ ধরনের সহযোগিতা বাংলাদেশের পোশাকশিল্পের উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি উচ্চমূল্যের পণ্য তৈরির সুযোগও তৈরি করতে পারে।
https://bangla.bdnews24.com/business/fiv8yhguxy
জাগো নিউজ২৪
ব্যাংককে বার্তা, সংকটে বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক-আইএমএফ
শুক্রবার (১৬ অক্টোবর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আয়োজিত আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের সঙ্গে আলোচনায় বসে বাংলাদেশ। কুইন সিরিকিত ন্যাশনাল কনভেনশন সেন্টারে (কিউএসএনসিসি) অনুষ্ঠিত দ্বিপক্ষীয় আলোচনা সভায় বাংলাদেশের কিছু ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। পরে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন অর্থমন্ত্রী।
https://www.jagonews24.com/economy/news/1168834
সমকাল
জলবায়ু পরিবর্তন মাথায় রেখে অর্থনীতির সিদ্ধান্ত নিতে হবে
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, অর্থনৈতিক কাঠামোর পুনর্বিন্যাস এবং টেকসই উন্নয়নের সম্ভাবনা নিয়ে এক আলোচনায় বক্তারা দেশের অর্থনীতি নিয়ে নীতি সিদ্ধান্তের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের বিষয় মাথায় রাখার সুপারিশ করেছেন। তারা বলেন, অর্থনীতির বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় পরিবেশ রক্ষায় আরও গুরুত্ব বাড়ানো উচিত। বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘গ্রিন ডায়ালগ: জলবায়ু পরিবর্তন ও অর্থনীতির পুনর্বিন্যাস’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে দৈনিক বণিক বার্তা। অনুষ্ঠানে সরকারের নীতিনির্ধারক, অর্থনীতিবিদ, ব্যবসায়ী, পরিবেশ ও উন্নয়ন বিশেষজ্ঞ এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের চার শতাধিক প্রতিনিধি অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ।
https://samakal.com/economics/article/378188/%E0%A6%9C%E0%A6%B2%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9F%E0%A7%81-%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%A8-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A5%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%B0%E0%A7%87%E0%A6%96%E0%A7%87-%E0%A6%85%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87
কালের কণ্ঠ
বিশ্বের চতুর্থ শীর্ষ অর্থনীতির দেশ হতে যাচ্ছে ভারত
জাপানকে ছাড়িয়ে আগামী বছরের মধ্যে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত। গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। প্রকাশিত এই পূর্বাভাসে বলা হয়, চলতি বছর মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসাবে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হিসেবে থাকবে জাপান। তবে ২০২৭ সালে ভারত সেই স্থান দখল করতে পারে। মোট দেশজ উৎপাদনের দিক থেকে ২০২৬ সালেও চতুর্থ বৃহত্তম দেশ হিসেবে টিকে থাকবে জাপান। তবে ২০২৭ সালে চার নম্বর স্থান দখল করবে ভারত।
https://www.kalerkantho.com/print-edition/industry-business/2026/10/16/1753385
সময়ের আলো
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন : এলসি নিষ্পত্তিতে পিছিয়ে শিল্পের কাঁচামাল
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-আগস্টে মোট ১ হাজার ৩৯৪ কোটি ডলারের এলসি খোলা হয়েছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ১৮২ কোটি ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে এলসি খোলা বেড়েছে ১৭ দশমিক ৯২ শতাংশ।
https://www.shomoyeralo.com/news/390166
যুগান্তর
ঋণের জটিল ফাঁদ
অর্থনীতিবিদরা জানান, সমস্যা শুধু ঋণের অঙ্কেই নয়, ঋণ শোধের সক্ষমতায়ও রয়েছে। উন্নয়নের নামে যে ঋণ নেওয়া হচ্ছে, সেই ঋণ কতটা উৎপাদন বাড়াচ্ছে, কতটা কর্মসংস্থান তৈরি করছে-এর বিজ্ঞানভিত্তিক মূল্যায়ন নেই। একদিকে রাজস্ব ঘাটতি, অন্যদিকে স্থবির বিনিয়োগ। অর্থনীতির চাকা যখন ধীর, তখন ঋণের চাকা ছুটছে দুরন্ত গতিতে। সঠিকভাবে এর ব্যবস্থাপনা করতে ব্যর্থ হলে এই ঋণ ভবিষ্যতের জন্য ভয়ংকর ফাঁদ তৈরি করবে।
https://www.jugantor.com/tp-firstpage/1169542
বণিক বার্তা
কঠিন সময় পার করছে দেশের গার্মেন্ট শিল্প -প্রকৌশলী শফিকুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, হ্যামস গ্রুপ
বর্তমানে বাংলাদেশের তৈরি পোশাক খাত সম্ভবত ইতিহাসের সবচেয়ে বড় সংকট ও চ্যালেঞ্জের মুখোমুখি, যার মধ্যে জ্বালানি সংকট অন্যতম। পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় নীতিগত জটিলতার কারণে আমরা এতদিন সৌরবিদ্যুৎ থেকে প্রত্যাশিত সুফল নিতে পারিনি। তবে সৌরবিদ্যুৎ ও ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থার ওপর থেকে ভ্যাট ও কর প্রত্যাহারের সিদ্ধান্তের জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই। ইডকলের হিসাব অনুযায়ী দেশে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। আমি মনে করি, এ করছাড়ের ফলে আমরা অন্তত সেই লক্ষ্যের কাছাকাছি পৌঁছতে পারব। একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, আগামী দিনে আরএমজি ও টেক্সটাইল খাতকে টেকসই করতে হলে আমাদের জ্বালানির সক্ষমতা বাড়ানোর ওপর আরো বেশি মনোযোগ দিতে হবে।
https://bonikbarta.com/bangladesh/fi4o9fBag5WDHBKn
আমার দেশ
যুদ্ধের ভয়াবহতায় জ্বালানির বিকল্প উৎস খুঁজছে সরকার
ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ, সৌদি আরবে হুথিদের ক্রমবর্ধমান আক্রমণ এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার প্রেক্ষাপটে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বিকল্প উৎসগুলোর ওপর জোর দিচ্ছে বাংলাদেশ। জ্বালানি তেলের আমদানি বাড়ানোর পাশাপাশি নতুন উৎস থেকে এলএনজি কেনার উদ্যোগও নেওয়া হয়েছে।
https://www.dailyamardesh.com/amar-desh-special/amd2potk9jfat
জাগো নিউজ২৪
আজ শনিবার ব্যাংক খোলা
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিনদিন দুর্গাপূজার ছুটি। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচদিন ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। এর বদলে সাপ্তাহিক ছুটির দিন আজ শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন সাধারণ কর্মদিবসের মতো ব্যাংকিং কার্যক্রম চলবে।
https://www.jagonews24.com/economy/news/1169010
The Financial Express
LARGE-SCALE MANUFACTURING : Energy crisis cuts output 0.22pc YoY in July
Large-scale industrial production contracted by 0.22 per cent year on year in July as persistent gas and electricity shortages and tensions in the Middle East weighed on energy-intensive manufacturing, according to official data. A severe natural gas crisis gripped Bangladesh in July, triggered by a fire and technical failure at Excelerate Energy's floating storage and regasification unit (FSRU) in Moheshkhali. The contraction in the first month of the 2026-27 fiscal year signifies the challenges facing industries that rely heavily on uninterrupted energy supplies to produce goods for domestic consumption and export markets.
https://today.thefinancialexpress.com.bd/last-page/energy-crisis-cuts-output-022pc-yoy-in-july-1792174960
ঢাকা পোস্ট
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার (Today's Foreign Currency Exchange Rate October 17, 2026) এখানে প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া।
https://www.dhakapost.com/exchange-rate
বাংলাদেশ প্রতিদিন
অর্থবছরের জুলাই-আগস্ট; এলসি খোলা বেড়েছে ১৮ শতাংশ
প্রবাস আয় বৃদ্ধি ও ডলার সংকট কমে আসায় ভোগ্য পণ্য, শিল্পের কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতির আমদানিকারকরা আগের চেয়ে বেশি এলসি খুলতে পারছেন। ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) আগের বছরের একই সময়ের তুলনায় সামগ্রিকভাবে এলসি খোলা বেড়েছে ১৭.৯২ শতাংশ। একই সময়ে এলসি নিষ্পত্তি হওয়া বেড়েছে ১০.৭৪ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
https://www.bd-pratidin.com/economy/2026/10/16/1313278
প্রথম আলো
পূজার ছুটিতে খোলা থাকবে দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন
পূজার ছুটিতে প্রতিদিন খোলা থাকবে দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটির দিন আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত বৃহস্পতিবার এ-সংক্রান্ত আদেশ জারি করেছে এনবিআর। ইতিমধ্যে দেশের সব কাস্টমস কমিশনারকে এটি জানিয়ে দেওয়া হয়েছে।
https://www.prothomalo.com/business/economics/z8vaz09ljl