October 22, 2026
নয়াদিগন্ত
এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ তিন বছর পেছানোর বিষয়ে চলতি অক্টোবরের মধ্যেই সিদ্ধান্ত আসবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, বাড়তি সময়কে প্রস্তুতির কাজে লাগাতে কর্মপরিকল্পনা তৈরি করেছে সরকার। উত্তরণের আগেই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাথে মুক্তবাণিজ্য চুক্তির আলোচনা শেষ করার লক্ষ্যও রয়েছে। সোমবার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) এবং ইআরএফের যৌথ উদ্যোগে ‘বাংলাদেশ’স এলডিসি গ্র্যাজুয়েশন ট্রাজেক্টরি: ক্রিটিক্যাল চ্যালেঞ্জেস অ্যান্ড এক্সপ্লোরিং পলিসি অপশনস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
https://dailynayadiganta.com/post/finance-n-commerce/1062574
বণিক বার্তা
টেকসই পোশাকশিল্প গড়তে বিজিএমইএর ইএসজি প্ল্যাটফর্ম চালু
বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো, পরিবেশগত ও সামাজিক মানদণ্ড পূরণ এবং সুশাসন নিশ্চিত করতে তৈরি পোশাকশিল্পের জন্য ‘ইএসজি প্ল্যাটফর্ম’ চালু করেছে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ। এ পর্যন্ত ৩২৬টি কারখানা এ প্ল্যাটফর্মে তথ্য দিয়েছে। শিল্পের স্বচ্ছতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে শিগগিরই সদস্য কারখানাগুলোর জন্য প্ল্যাটফর্মে তথ্য দেয়া বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে সংগঠনটির। সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর বিজিএমইএ কমপ্লেক্সের নূরুল কাদের অডিটোরিয়ামে ‘ইএসজি প্ল্যাটফর্ম’ বা ইএসজি ড্যাশবোর্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। সভাপতিত্ব করেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। বিজিএমইএর পরিচালক ও ইএসজি প্ল্যাটফর্মের অন্যতম উদ্যোক্তা শেখ হোসেন মোহাম্মাদ মোস্তাফিজ বলেন, ২০১৯ সালে শুরু হওয়া এ উদ্যোগের লক্ষ্য তৈরি পোশাকশিল্পকে শুধু কমপ্লায়েন্সের মধ্যে সীমাবদ্ধ না রেখে টেকসই ও প্রতিযোগিতামূলক শিল্পে রূপান্তর করা।
https://bonikbarta.com/economy/nP2z0cDpugDqpVur
The Daily Star
Business leaders want PM’s Tokyo trip to bring investment
Business leaders and trade officials say Bangladesh should use Prime Minister Tarique Rahman’s upcoming Tokyo visit to attract more Japanese investment and press for swift implementation of the Economic Partnership Agreement (EPA) signed in February this year. The PM will visit the island nation from October 26 to 29. Mahmud Hasan Khan, president of Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA), said investment should be a priority too. Last month, the BGMEA opened a dedicated desk for the Japanese market at its Uttara office to attract more Japanese textile and garment businesses, as part of its strategy to expand into Asian markets. The association will also hold a roadshow in Hong Kong next month to attract Asian garment retailers and brands. Japanese retailers are expected to attend, as the association has been working closely with them, Mahmud said.
https://www.thedailystar.net/business/economy/news/business-leaders-want-pms-tokyo-trip-bring-investment-4304431
নয়াদিগন্ত
জাপানি ঋণের সুদ ৫ বছরে প্রায় ৪ গুণ : প্রধানমন্ত্রীর সফরে কম সুদে ঋণ পেতে আলোচনা হবে
মাত্র পাঁচ বছরের ব্যবধানে জাপানি ঋণের সুদহার প্রায় চার গুণ বেড়ে ৩ শতাংশ ছাড়িয়েছে, যা দেশের বৈদেশিক ঋণ ব্যবস্থাপনায় নতুন চাপ সৃষ্টি করছে। এক সময় জাইকার ঋণ পেতে নামমাত্র সুদ গুণতে হতো (০.১ শতাংশ), এখনই তা বেড়ে দাঁড়িয়েছে তিন দশমিক শূন্য ৫ শতাংশ। সূত্র জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সরকারের সময় এই বিষয় নিয়ে আলোচনা হবে। বাংলাদেশ পক্ষ থেকে জাপানকে বলা হবে জাইকার ঋণের সুদ যেন কমানো হয় এবং তাদের শর্ত যেন নমনীয় রাখা হয়।
https://dailynayadiganta.com/post/other/1063244
The Financial Express
EU invites Bangladesh to share success story in preferential mkt access : New GSP framework to be launched in 2027
The European Union (EU) has invited Bangladesh to share its experience in leveraging preferential market access to boost exports and socioeconomic development at a high-level event in Brussels, scheduled for November 4, as the bloc prepares to introduce a new Generalised Scheme of Preferences (GSP) framework in 2027. The event will mark the 25th anniversary of the EU's Everything But Arms (EBA) initiative, which provides least developed countries (LDCs) with duty-free and quota-free access to the EU market for all products except arms and ammunition.
https://thefinancialexpress.com.bd/trade/eu-invites-bangladesh-to-share-success-story-in-preferential-market-access
কালবেলা
পরিসংখ্যানে রপ্তানি বাড়লেও সংকট কাটেনি পোশাক খাতে : ইপিবির তথ্য
বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ইপিবির হিসাবে যে প্রবৃদ্ধিটা দেখাচ্ছে, তা মূলত আগের বছরের একই সময়ে রপ্তানি কম থাকার কারণে হয়েছে। তাই এ থেকে বলা যাবে না যে, আমাদের ব্যবসায়িক পরিস্থিতির উন্নতি হয়েছে। আমাদের সময়মতো পণ্য পাঠাতে গিয়ে বাড়তি ব্যয় বহন করতে হচ্ছে। ফলে আর্থিক ক্ষতি হচ্ছে এবং এখনো সেই চাপ রয়েছে। রপ্তানির পরিমাণ বা আয়ের হিসাবের বাইরে এই বাড়তি ব্যয়ের বিষয়টিও বিবেচনায় নিতে হবে। বিজিএমইএর সহসভাপতি ও এমিটি ডিজাইনের ব্যবস্থাপনা পরিচালক মো. শিহাব উদ্দোজা চৌধুরী বলেন, গ্যাস-বিদ্যুতের সংকটের প্রভাবে বেশিরভাগ কারখানা সক্ষমতা অনুযায়ী উৎপাদন করতে পারেনি। ইপিবির তথ্যে বছর টু বছর হিসাব হয়। আগের বছর এ সময় রপ্তানি কমে গিয়েছিল, তাই এখন বেশি দেখাচ্ছে। এখন যে রপ্তানি আয় দেখাচ্ছে, তা সাধারণ সময়ের গড় রপ্তানি আয়ের চেয়েও কম।
https://www.kalbela.com/ajkerpatrika/lastpage/340756
The Business Standard
To achieve trillion-dollar economy, Bangladesh needs to heal, build stable parliamentary democracy: Danish envoy
To achieve a trillion-dollar economy, Bangladesh needs to reconcile, heal, and build a well-functioning, stable parliamentary democracy, Danish Ambassador to Bangladesh Christian Brix Møller has said. He emphasised that Bangladesh needs to build an inclusive and stable parliamentary democracy to sustain economic growth, achieve its ambition of becoming a trillion-dollar economy, and attract investments. The ambassador made the remarks at the launch of the Bangladesh Garment Manufacturers and Exporters Association's (BGMEA) environmental, social and governance (ESG) dashboard at its Uttara office in Dhaka today (19 October).
https://www.tbsnews.net/bangladesh/fragile-political-system-may-hold-back-foreign-investment-bangladesh-danish-envoy-1577551
প্রথম আলো
টাইম সাময়িকীর প্রতিবেদন: বৈশ্বিক জ্বালানিসংকটে চাপে পড়েছে বাংলাদেশের পোশাকশিল্প
বাংলাদেশের অর্থনীতির আকার ৫১০ বিলিয়ন বা ৫১ হাজার কোটি ডলার। কিন্তু দেশটি এখন তীব্র বিদ্যুতের সংকটে পড়েছে। ইউক্রেন ও ইরান যুদ্ধ দেশের আমদানিনির্ভর জ্বালানিব্যবস্থার দুর্বলতাই সামনে এসেছে। রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে শিল্পকারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বেড়েছে ১৫০ শতাংশ এবং ডিজেলের দাম বেড়েছে প্রায় ৭০ শতাংশ। ইরান যুদ্ধ শুরুর পর খোলাবাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম প্রায় তিন গুণ হয়েছে। এই পরিস্থিতি দেশের তৈরি পোশাকশিল্পের জন্য বড় দুঃসংবাদ। এই শিল্প দেশের আনুষ্ঠানিক কর্মসংস্থানের সবচেয়ে বড় উৎস। সরাসরি ৪০ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে এ খাতে। পাশাপাশি জীবিকা নির্বাহ করেন আরও অসংখ্য মানুষ। গত বছর দেশটির পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৩৮ দশমিক ৭ বিলিয়ন বা ৩ হাজার ৮৭০ কোটি ডলার, যা দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি।
https://www.prothomalo.com/business/economics/wcz8u7rd9u
সমকাল
ডব্লিউটিওর হিসাব : এলডিসি থেকে উত্তরণে রপ্তানি কমতে পারে বছরে ৬৩৮ কোটি ডলার
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হলে কমবে কিছু বাণিজ্য সুবিধা, যার ওপর দেশের রপ্তানি অনেকটাই নির্ভরশীল। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) এক হিসাব অনুযায়ী, এলডিসি হিসেবে পাওয়া শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধা উঠে গেলে বাংলাদেশের রপ্তানি আয় ২৬ দশমিক ৬ শতাংশ বা বছরে প্রায় ৬৩৮ কোটি ডলার কমতে পারে। ২০১৮ সালের বাণিজ্য-উপাত্তের ভিত্তিতে এ হিসাব করা হয়েছে। ফলে এটি ভবিষ্যতের সম্ভাব্য চিত্র, বর্তমান রপ্তানি থেকে ঠিক কত আয় কমবে তার হিসাব নয়। তবে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, কানাডা, জাপানসহ কয়েকটি বড় বাজারে শুল্ক বাড়লে বিশেষ করে পোশাক রপ্তানিতে প্রতিযোগিতা কঠিন হতে পারে।
https://samakal.com/economics/article/378963/%E0%A6%8F%E0%A6%B2%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%89%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%A3%E0%A7%87-%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%95%E0%A6%AE%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0%E0%A7%87-%E0%A7%AC%E0%A7%A9%E0%A7%AE-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%A1%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0
বাংলাদেশ প্রতিদিন
চার বছরে কার্বন নিঃসরণ ১৮ শতাংশ কমানোর আহ্বান জাতিসংঘের
জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) সাম্প্রতিক এক প্রতিবেদনে এমন হুঁশিয়ারি ও আহ্বান জানানো হয়েছে। সংস্থাটি বলছে, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি প্রাক-শিল্পায়নের যুগের চেয়ে ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার যে বৈজ্ঞানিক পরামর্শ ছিল, তার সময়সীমা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। তবে এই লক্ষ্যমাত্রা অতিক্রমের মাত্রা যতটা সম্ভব সীমিত রাখা এখনও সম্ভব। গবেষকদের বিশ্লেষণ অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ১৮ শতাংশ এবং ২০৪৫ সালের মধ্যে ৪৫ শতাংশ কমাতে পারলে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি প্রাক-শিল্পায়ন যুগের চেয়ে ১.৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার একটি বড় সুযোগ তৈরি হবে। যদিও এই মাত্রার তাপমাত্রা বৃদ্ধিতেও বিগত মাসগুলোর মতো তীব্র দাবাদাহ ঘন ঘন ঘটবে, তবুও তা পরিস্থিতিকে আরও চরম ও নিয়ন্ত্রণের বাইরে যাওয়া থেকে রক্ষা করতে পারে।
https://www.bd-pratidin.com/international-news/2026/10/21/1315432
The Daily Star
Extreme heat is raising costs for local garment factories : Mohiuddin Rubel, Former Director, BGMEA & CEO of Bangladesh Apparel Voice
As global temperatures rise, manufacturing and industrial sectors face a growing crisis: extreme heat. While global climate discussions often focus on emissions targets, the immediate challenge for Bangladesh’s $39 billion ready-made garment (RMG) industry lies inside its factories. The industry employs more than four million workers, and rising indoor temperatures are straining workers’ health, increasing operating costs and testing the industry’s ability to adapt. The consequences of extreme heat are no longer abstract projections. Bangladesh lost an estimated 29 billion potential labour hours to heat exposure in 2024, a 92 percent increase on the 1990-99 average. This resulted in an estimated income loss of $24 billion, equivalent to nearly 5 percent of the country’s GDP.
https://www.thedailystar.net/business/column/news/extreme-heat-raising-costs-local-garment-factories-4303601
আমার দেশ
তাঁবু-আউটডোর পণ্যে রপ্তানির নতুন সম্ভাবনা বাংলাদেশের
প্রচলিত তৈরি পোশাকের বাইরে দেশের রপ্তানি অর্থনীতিতে নতুন সম্ভাবনার ক্ষেত্র হয়ে উঠছে তাঁবু ও আউটডোর সরঞ্জাম শিল্প। যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের বাজারে এসব পণ্যের চাহিদা বাড়ায় বাংলাদেশে এ খাতে বিনিয়োগ ও উৎপাদন সক্ষমতা সম্প্রসারিত হচ্ছে। দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও হংকংসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক বিনিয়োগকারীরাও বাংলাদেশকে এসব পণ্যের অন্যতম উৎপাদনকেন্দ্র হিসেবে বিবেচনা করছেন। বিশ্ববাজারে তাঁবু ও ক্যাম্পিং সরঞ্জাম রপ্তানিতে চীনের পরই বাংলাদেশের অবস্থান। পোশাক খাতে বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামও এ পণ্য রপ্তানিতে বাংলাদেশের তুলনায় পিছিয়ে রয়েছে। ফলে তৈরি পোশাকের বাইরে রপ্তানি পণ্যের বহুমুখীকরণে তাঁবু ও আউটডোর সরঞ্জাম শিল্প বাংলাদেশের জন্য সম্ভাবনাময় একটি খাত হিসেবে উঠে আসছে।
https://www.dailyamardesh.com/bangladesh/chattogram/amd5f7ue63593
আগামীর সময়
টেকসই বাণিজ্য সূচক : ভারত-শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে বাংলাদেশ
আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক উন্নয়ন ও পরিবেশ সুরক্ষার ভারসাম্য রক্ষায় পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ২০২৬ সালের হিনরিখ-আইএমডি সাসটেইনেবল ট্রেড ইনডেক্সে (এসটিআই) উঠে এসেছে এ তথ্য। সেখানে ৩০টি অর্থনীতির মধ্যে বাংলাদেশের অবস্থান ২৫তম। ১০০-এর মধ্যে বাংলাদেশের স্কোর ২২ দশমিক ২। এ সূচকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ও শ্রীলঙ্কার তুলনায় পিছিয়ে রয়েছে।
https://www.agamirsomoy.com/economics/business/8pjmmcjewdsc
The Business Standard
RMG exporters fear EU order slump as protests intensify
Bangladesh's garment exporters fear prolonged protests in France, Italy and other European countries could slow down the region's economy, weakening consumer purchasing power and dampening demand for apparel. Asif Ashraf, managing director of Urmi Group, which exports apparel to EU countries, expressed similar concerns. However, Shovon Islam, managing director of Sparrow Group, said the decline in orders was driven less by protests than by Europe's broader economic slowdown. "Order flows are declining in the US market as well. But the situation is much worse in the European market," he said.
https://www.tbsnews.net/economy/rmg/rmg-exporters-fear-eu-order-slump-protests-intensify-1578931
আজকের পত্রিকা
পোশাক রপ্তানিতে বড় বিপদের আভাস, উদ্বেগ বাড়াচ্ছে ইইউর বাজার
দেশে তৈরি পোশাক রপ্তানি আয়ের সবচেয়ে বড় গন্তব্য হলো ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো। মোট রপ্তানির ৬১ শতাংশই যায় এই বাজারে। তবে দীর্ঘদিনের এই ধারাবাহিকতায় এবার ছেদ পড়তে শুরু করেছে। চলতি বছরের প্রথম আট মাসে ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি থেকে আয় এসেছে মাত্র ১ হাজার ১৯৩ কোটি ইউরো, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ১ হাজার ৩৫০ কোটি ইউরো। অর্থাৎ এক বছরের ব্যবধানে রপ্তানি আয় কমেছে ১৫৮ কোটি ইউরো। কমার হার ১১ দশমিক ৬৭ শতাংশ। ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের তথ্য বিশ্লেষণ করে বাংলাদেশ অ্যাপারেল ভয়েস (বিএভি) এমন তথ্য সামনে এনেছে।বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মহিউদ্দিন রুবেল জানান, উৎপাদন ব্যয় বাড়লেও ইউরোপীয় ক্রেতারা পোশাকের বাড়তি দাম দিতে রাজি নন; বরং তাঁরা আরও কম দামে পোশাক সরবরাহের চাপ দিচ্ছেন। এতে রপ্তানিকারকদের ব্যবসায়িক চাপ আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
https://www.ajkerpatrika.com/business/ajpea0wrzndde
আমার দেশ
ডিজিটাল উদ্যোগেও পণ্য খালাসে ধীরগতি
বিশ্বব্যাংকের লজিস্টিকস পারফরম্যান্স ইন্ডিকেটরসের (এলপিআই) তথ্য অনুযায়ী, ২০২৩ সালে চট্টগ্রাম বন্দরে আমদানি করা একটি কনটেইনার খালাস করে বন্দর চত্বরের বাইরে নিতে গড়ে ৭.৮ দিন লাগত। ২০২৪ সালে তা বেড়ে দাঁড়ায় ৮.৩ দিনে। অন্যদিকে চট্টগ্রাম কাস্টমসের ২০২২ সালের টাইম রিলিজ স্টাডি (টিআরএস) অনুযায়ী আমদানি পণ্য খালাসে গড় সময় ছিল ১১ দিন ছয় ঘণ্টা ২৩ মিনিট। ২০২৫ সাল ও ২০২৬ সালের শুরুতেও খালাসে গড়ে ১০ থেকে ১২ দিন লাগার তথ্য পাওয়া গেছে।
https://www.dailyamardesh.com/amar-desh-special/amdqmbb50rpmk
দৈনিক ইত্তেফাক
পানাম ইনস্টিটিউটের বিশ্লেষণ : আইএমএফের পূর্বাভাসে প্রবৃদ্ধি কমে ৩.২ শতাংশে, অর্থনৈতিক জরুরি অবস্থায় বাংলাদেশ
বাংলাদেশের অর্থনীতি ধীরগতির প্রবৃদ্ধি, উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগে মন্দা ও ব্যাংকিং খাতের ক্রমবর্ধমান ঝুঁকির মুখে পড়েছে। এ পরিস্থিতিকে ‘অর্থনৈতিক জরুরি অবস্থা’ হিসেবে উল্লেখ করে সংকটের ভয়াবহতা স্বীকার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পানাম ইনস্টিটিউটের অর্থনীতিবিদ জ্যোতি রহমান। মঙ্গলবার সাপ্তাহিক কাউন্টারপয়েন্ট-এ প্রকাশিত ‘এ স্টেট অব ইকোনমিক ইমার্জেন্সি’ শীর্ষক এক নিবন্ধে তিনি এ সতর্কবার্তা দেন। নিবন্ধে বলা হয়, বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতির অবনতি হওয়ায় আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলো ধারাবাহিকভাবে প্রবৃদ্ধির পূর্বাভাস কমাচ্ছে।
https://www.ittefaq.com.bd/816471/%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE-%E0%A6%87%E0%A6%A8%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%89%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B7%E0%A6%A3
আজকের পত্রিকা
লাতিনে রপ্তানি বাড়াতে উদ্যোগ, তিন মাসে আয় ১৯ কোটি ৫২ লাখ ডলার
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে ব্রাজিলে ৭ কোটি ৮ লাখ ২০ হাজার ডলারের পণ্য রপ্তানি হয়েছে। চিলিতে রপ্তানি হয়েছে ৫ কোটি ১৮ লাখ ৭০ হাজার ডলারের পণ্য। আর পেরুতে রপ্তানির পরিমাণ ২ কোটি ৪২ লাখ ৪০ হাজার ডলার। এ ছাড়া কলম্বিয়ায় ১ কোটি ৮০ লাখ ৫০ হাজার, উরুগুয়েতে ১ কোটি ১৬ লাখ ৩০ হাজার ও আর্জেন্টিনায় ১ কোটি ২ লাখ ৮০ হাজার ডলারের পণ্য রপ্তানি হয়েছে।
https://www.ajkerpatrika.com/business/ajps4zunu6ozy
আমার দেশ
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১১২ ডলারের কাছাকাছি, বাড়ছে অস্থিরতা
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন শুরুর পর থেকে বিশ্বব্যাপী তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে এবং জ্বালানির দাম হুহু করে বাড়ছে। গতকাল মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রে খুচরা পর্যায়ে জ্বালানি তেলের গড় দাম প্রতি গ্যালন চার ডলার ছাড়িয়ে গেছে। প্রায় চার বছরের মধ্যে প্রথমবারের মতো দাম এই পর্যায়ে পৌঁছেছে। খবর ইউরো নিউজের।
https://www.dailyamardesh.com/business/market-analysis/amd8keyznbdzn
The Financial Express
RMG exporters' switch to intermediate inputs import : Finished fabrics, yarn imports rise, local spinning-textile millers suffer
Imports of finished fabrics and yarn have risen for apparel exporters' liking of foreign intermediate inputs as local spinning and textile millers lose out on the swap, sources say. Over 13-percent increase in the intermediate raw-material imports in September 2026 stands out as an explainer of the change. The trend suggests export-oriented garment makers are increasingly sourcing intermediate inputs from abroad instead of relying on local spinning and textile mills, even as the government seeks to promote local backward-linkage industries through policy support.
https://today.thefinancialexpress.com.bd/first-page/finished-fabrics-yarn-imports-rise-local-spinning-textile-millers-suffer-1792604926
দেশ রুপান্তর
এফডিআইয়ে গতি কম
বিদেশি বিনিয়োগ আনতে গত আট মাসে সরকারের তৎপরতা চোখে পড়ার মতো। সরকারপ্রধান থেকে শুরু করে অর্থ, শিল্প, বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিরা বিভিন্ন দেশের বিনিয়োগকারী ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন। চীন, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, নেদারল্যান্ডস, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, কাতার, ইউএই, জাপান ও সিঙ্গাপুরের বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা হয়েছে। কোথাও বন্দর ও শিল্পাঞ্চল, কোথাও জ্বালানি, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, কৃষি প্রক্রিয়াজাতকরণ ও উৎপাদন শিল্পে বিনিয়োগের আগ্রহ এসেছে। কোটি কোটি ডলারের সম্ভাব্য বিনিয়োগের ঘোষণা, সমঝোতা স্মারক ও প্রকল্পের কথাও সামনে এসেছে। তবে প্রশ্ন উঠেছে, এতসব বৈঠক, বিনিয়োগকারীদের আগ্রহ, আলোচনা এবং সরকারের মন্ত্রীদের মুখে মুখে এফডিআই প্রবাহের যে বক্তব্য-বিবৃতি পাওয়া যাচ্ছে, তার বিপরীতে বাস্তবে কত নতুন বিদেশি মূলধন বাংলাদেশে আসছে!
https://www.deshrupantor.com/729025/%E0%A6%8F%E0%A6%AB%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%86%E0%A6%87%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%97%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%95%E0%A6%AE
নয়াদিগন্ত
ডিজিটালের তুলনায় নগদ লেনদেনে ব্যয় ২৮ গুণ বেশি : বাংলাদেশ ব্যাংক
নগদ টাকার পরিবর্তে ডিজিটাল লেনদেন বাড়ানো গেলে দেশের অর্থনীতিতে বিপুল ব্যয় সাশ্রয়ের সুযোগ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক গবেষণায় দেখা গেছে, নগদ লেনদেন ব্যবস্থায় বছরে যে ব্যয় হয়, ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে তা প্রায় ২৮ ভাগের এক ভাগ। অর্থাৎ নগদ লেনদেনের ব্যয় ডিজিটাল লেনদেনের তুলনায় প্রায় ২৮ গুণ বেশি। বাংলাদেশ ব্যাংকের ‘দ্য কস্ট অব ক্যাশ স্টাডি ইন বাংলাদেশ : আ কম্পারেটিভ অ্যানালাইসিস অব ক্যাশ অ্যান্ড ডিজিটাল পেমেন্ট’ শীর্ষক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
https://dailynayadiganta.com/post/last-page/1062829
বিডিনিউজ২৪
চীনা ব্যাংকগুলোকে বাংলাদেশে চায় ‘ইনভেস্ট বাংলাদেশ’
চীনের শীর্ষ ব্যাংকগুলোকে বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান জানিয়েছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ‘ইনভেস্ট বাংলাদেশ’। দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আর্থিক সংযোগ জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরে সংস্থাটি বলেছে, বাংলাদেশে চীনা ব্যাংকের উপস্থিতি বাড়লে বিনিয়োগকারীদের অর্থায়ন পাওয়া সহজ হবে। মঙ্গলবার বেইজিংয়ে ইনভেস্ট বাংলাদেশ ও এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব চায়নার (চায়না এক্সিম ব্যাংক) যৌথ উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ ডে’ অনুষ্ঠানে এসব বিষয়গুলো তুলে ধরা হয়।
https://bangla.bdnews24.com/business/7hxx5ejgmn
সমকাল
ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্য বেড়ে সাড়ে চার লাখ কোটি টাকা
ব্যাংকাররা জানান, গ্যাস-বিদ্যুৎ সংকটের কারণে এখন আশানুরূপ বিনিয়োগ হচ্ছে না। আবার খেলাপি ঋণ কমাতে কেন্দ্রীয় ব্যাংকের চাপের কারণে ঋণ বিতরণে সতর্কতা দেখাচ্ছে ভালো ব্যাংকগুলো। যে কারণে বেসরকারি খাতে বার্ষিক ঋণপ্রবৃদ্ধি ৪ দশমিক ৭৫ শতাংশে নেমেছে, যা আগের যে কোনো সময়ের চেয়ে কম। এ সময়ে ঝুঁকিমুক্ত বিবেচনায় ট্রেজারি বিল ও বন্ডে ঋণ দেওয়ায় বেশি আগ্রহ দেখাচ্ছে ব্যাংকগুলো। যে কারণে দীর্ঘদিন দুই অঙ্কে থাকা বিল ও বন্ডের সুদহার অনেক কমেছে।
https://samakal.com/economics/article/379123/%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%82%E0%A6%95-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%AC%E0%A7%87%E0%A7%9C%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%BE%E0%A7%9C%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%96-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE
ঢাকা পোস্ট
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার (Today's Foreign Currency Exchange Rate October 22, 2026) এখানে প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া।
https://www.dhakapost.com/exchange-rate
কালবেলা
বৈধ কার্যক্রম নেই খাতভিত্তিক অনেক বাণিজ্য সংগঠনের : লাইসেন্স বাতিল হতে পারে ১০০টির
নামসর্বস্ব এমন অনেক বাণিজ্য সংগঠনের নিবন্ধন বাতিল হতে পারে। এসব বাণিজ্য সংগঠন চিহ্নিত করে সুপ্ত ঘোষণার পরিকল্পনা করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বাণিজ্য সংগঠন অনুবিভাগ। এরই মধ্যে ৭০ থেকে ৮০টি সংগঠনকে আত্মপক্ষ সমর্থনের জন্য শুনানিতে অংশ নিতে নোটিশ দেওয়া হয়েছে। আরজেএসসির ডাটাবেজ অনুসারে আরও ১৫ থেকে ২০টি যোগ হয়ে এ সংখ্যা ১০০ হতে পারে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
https://www.kalbela.com/ajkerpatrika/firstpage/341445
ইনকিলাব
আমানতের প্রবৃদ্ধিতে পিছিয়ে ইসলামীধারার ব্যাংকগুলো
দেশের ইসলামী ব্যাংকিং খাতে আমানত বাড়লেও প্রবৃদ্ধির গতি প্রচলিত ব্যাংকের তুলনায় অনেক পিছিয়ে রয়েছে। ২০২৬ সালের আগস্টে ইসলামী ব্যাংকগুলোতে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৭৫ হাজার ১২৩ কোটি টাকা। এক বছর আগে, ২০২৫ সালের আগস্টে এই আমানত ছিল ৪ লাখ ৬২ হাজার ২৮৪ কোটি টাকা। অর্থাৎ এক বছরে আমানত বেড়েছে ১২ হাজার ৮৩৯ কোটি টাকা বা ২ দশমিক ৭৮ শতাংশ। বিপরীতে, প্রচলিত ব্যাংকগুলোতে একই সময়ে আমানত বেড়েছে ১৪ দশমিক ১৩ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।
https://dailyinqilab.com/economy/news/953356
BSS
Bangladesh showcases textile, apparel products at 'Barcelona Textile Expo 2026'
Bangladesh is participating in the Barcelona Textile Expo 2026, Spain's major international textile trade fair, with the aim of expanding its export market, strengthening trade ties with European buyers and promoting the country's textile and apparel products. The three-day expo began today at Fira de Barcelona Montjuïc in Spain and will continue until October 23, said a press release here .
https://www.bssnews.net/business/437206