October 26, 2026
The Daily Sun
At New Crossroads in Global Trade: Sustainable Transformation of Bangladesh’s Apparel Industry: Mahmud Hasan Khan, President, BGMEA
The global economy is undergoing a profound transformation amid multifaceted geopolitical changes. Inflationary pressures worldwide, shifting supply-chain dynamics, and fluctuations in consumers’ purchasing power have created a new landscape in the international apparel market. Driven by entrepreneurial resilience, a competitive production system, a vast workforce, and preferential market access, Bangladesh’s garment sector has continued to move forward, earning approximately US$38.7 billion in export revenue in FY2025-26 alone.
https://www.daily-sun.com/opinion-print/905440
কালবেলা
এলডিসি উত্তরণ ও পোশাক খাতের টেকসই ভবিষ্যৎ : মাহমুদ হাসান খান, সভাপতি, বিজিএমইএ
গতানুগতিক সুবিধার ওপর ভর করে বাংলাদেশের পোশাক শিল্পের ভবিষ্যৎ আর চিরকাল টিকে থাকতে পারবে না। আমাদের আগামী পথচলা হবে উৎপাদনশীলতা, উদ্ভাবন, টেকসই উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল ট্রেসেবিলিটি, সার্কুলারিটি এবং স্থায়ী বাজার প্রবেশাধিকারের সুদৃঢ় ভিত্তির ওপর। সরকার ও বেসরকারি খাতের যৌথ প্রচেষ্টায় এবং একটি দূরদর্শী ও সাহসিকতাপূর্ণ রূপরেখার মাধ্যমে আমরা যদি এই রূপান্তর প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারি, তবে আন্তর্জাতিক ক্রেতারা বাংলাদেশকে কেবল একটি সস্তা বা এলডিসিভুক্ত দেশ হিসেবে নয়—বরং বিশ্বের অন্যতম প্রতিযোগিতামূলক, টেকসই, দায়িত্বশীল এবং প্রযুক্তিগতভাবে সক্ষম পোশাক উৎপাদন কেন্দ্র হিসেবে বেছে নেবে।
https://www.kalbela.com/ajkerpatrika/special-event/342468
আগামীর সময়
ইপিএ’র বড় বাধা নন-ট্যারিফ : জাপানের বাজারে রপ্তানি বাণিজ্য
ব্যবসায়ীরা বলছেন, জাপানের ক্রেতারা পণ্যের গুণগত মান, নকশা ও বৈচিত্র্যের বিষয়ে অত্যন্ত সতর্ক। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে পণ্য সরবরাহের বিষয়টিও তাদের কাছে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অধিকাংশ পোশাক কারখানা মৌলিক ধরনের পোশাক উৎপাদনে অভ্যস্ত। ফলে জাপানি ক্রেতাদের চাহিদা অনুযায়ী নতুন নকশা ও বৈচিত্র্যময় পণ্য তৈরি এবং নতুন পণ্য উৎপাদনে ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠান পিছিয়ে রয়েছে। এ পরিস্থিতিতে জাপানের ক্রেতাদের সঙ্গে যোগাযোগ বাড়াতে ‘জাপান ডেস্ক’ চালু করেছে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ। জাপানে সরাসরি পোশাক রপ্তানি করেন উর্মি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসিফ আশরাফ। তিনি মনে করছেন, ইপিএর সম্ভাবনা কাজে লাগাতে রপ্তানিকারকদের শুল্ক সুবিধা ও উৎপত্তিবিধি সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। একই সঙ্গে উন্নত প্রযুক্তির ব্যবহার, পণ্যের বৈচিত্র্য, মান নিয়ন্ত্রণ এবং দ্রুত সরবরাহের সক্ষমতা বাড়াতে হবে। পাশাপাশি জাপানের বাজারে সফল হওয়ার জন্য দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।
https://www.agamirsomoy.com/economics/x9wy3gmpqf1o
প্রথম আলো
ইউরোপে ডেনিম রপ্তানিতে বাংলাদেশ শীর্ষ স্থানে; এগিয়ে যাচ্ছে চীন, ভারত ও ভিয়েতনাম
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে ডেনিম পোশাক রপ্তানিতে শীর্ষ স্থান ধরে রেখেছে বাংলাদেশ। তবে চলতি বছরের প্রথম আট মাসে (জানুয়ারি–আগস্ট) বাংলাদেশের ডেনিম রপ্তানি কমেছে। তার বিপরীতে প্রতিযোগী দেশ চীন, মিসর, ভিয়েতনাম ও ভারতের রপ্তানি দ্রুত হারে বাড়ছে। জানতে চাইলে বিজিএমইএর সাবেক পরিচালক ও বাংলাদেশ ডেনিম এক্সপার্টের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মহিউদ্দিন রুবেল প্রথম আলোকে বলেন, ‘বছরের প্রথম পাঁচ মাসে ক্রয়াদেশ কম থাকলেও পরের তিন মাস কিছুটা ভালো হয়। সে জন্য রপ্তানি কমার হার কমে আসছে। তবে প্রতিযোগী দেশগুলো রপ্তানিতে আমাদের চেয়ে বেশি প্রবৃদ্ধি করেছে। তার অন্যতম কারণ, আমরা ক্রেতা প্রতিষ্ঠানকে ভালো দাম অফার করতে পারছি না। গ্যাস–বিদ্যুতের উচ্চ মূল্যের পাশাপাশি সংকটে ভুগছে কারখানাগুলো। এতে উৎপাদন ব্যয় বাড়ছে। তা ছাড়া আমাদের পণ্যে বৈচিত্র্য প্রতিযোগী দেশগুলোর চেয়ে কম।’
https://www.prothomalo.com/business/economics/tbcp8l2qxo
আমার দেশ
মালয়েশিয়ার সঙ্গে এফটিএ আলোচনায় রপ্তানি বাজার সম্প্রসারণে নজর
অর্থনৈতিক অংশীদারত্ব আরো সুদৃঢ় করার লক্ষ্যে বাংলাদেশ ও মালয়েশিয়ার মুক্তবাণিজ্য চুক্তির (এফটিএ) প্রথম দফার আনুষ্ঠানিক নেগোসিয়েশন ঢাকায় শুরু হচ্ছে। এ লক্ষ্য মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের (এমআইটিআই) জ্যেষ্ঠ কর্মকর্তা ড. রশিদি সাইদের নেতৃত্বে ৩০ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আজ সোমবার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।জানা গেছে, গত জুন মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের সময় দুই দেশের সরকারপ্রধান মুক্তবাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে একমত পোষণ করেন। ওই সফরের যৌথ বিবৃতিতে ২০২৭ সালের মধ্যে একটি ব্যাপক, ভবিষ্যৎমুখী ও পারস্পরিকভাবে লাভজনক এফটিএ সম্পন্ন করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়েছিল। সেই প্রতিশ্রুতির চার মাসের মধ্যেই প্রথম দফার এই আলোচনা শুরু হতে যাচ্ছে।
https://www.dailyamardesh.com/business/import-export/amdsthgihjqtg
দৈনিক আমাদের সময়
বিদেশি বিনিয়োগে ভাটা পুনর্বিনিয়োগই ভরসা
বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে নতুন বিদেশি বিনিয়োগ না বাড়ার পেছনে রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার পাশাপাশি কারখানার নিরাপত্তা এবং নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তার অভাব বড় বাধা হিসেবে কাজ করছে। তুলনামূলক কম শ্রম ব্যয়, বড় ভোক্তাবাজার ও বিভিন্ন সুবিধা থাকা সত্ত্বেও এসব ইতিবাচক দিক কাজে লাগানো যাচ্ছে না। বিদেশি বিনিয়োগকারীরা শুধু মুনাফার সম্ভাবনা দেখেন না, বরং কারখানার নিরাপত্তা, শ্রমিক অসন্তোষের ঝুঁকি, উৎপাদন সচল রাখার সক্ষমতা এবং নীতির ধারাবাহিকতাও বিবেচনায় নেন। পাশাপাশি ব্যাংকিং খাতের স্থিতিশীলতা, সহজ অনুমোদন প্রক্রিয়া ও বিনিয়োগ থেকে অর্জিত মুনাফা নির্বিঘ্নে স্থানান্তরের নিশ্চয়তাও গুরুত্বপূর্ণ। তাদের মতে, শুধু বিনিয়োগ সম্মেলন, প্রচার-প্রচারণা কিংবা কর-সুবিধার ঘোষণা দিয়ে নতুন বিনিয়োগ আকর্ষণ করা যাবে না; এসব মৌলিক সমস্যার বাস্তবসম্মত সমাধান জরুরি। নিরাপত্তা, জ্বালানি সরবরাহ ও নীতিগত স্থিতিশীলতা নিশ্চিত করা গেলে আগে থেকে বিনিয়োগ করা প্রতিষ্ঠানের পুনর্বিনিয়োগের পাশাপাশি নতুন বিদেশি মূলধন আসার সম্ভাবনাও বাড়বে।
https://www.dainikamadershomoy.com/details/01a174303c1d1
প্রতিদিনের বাংলাদেশ
ডলারের ওপর চাপ বাড়ছে
দেশে আমদানি ব্যয় ও ডলারের চাহিদা বাড়ছে। এর মধ্যে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও সারের দাম বৃদ্ধিতে বৈদেশিক মুদ্রার ওপর তৈরি হয়েছে চাপ। সেপ্টেম্বরে আমদানি ঋণপত্র (এলসি) খোলার পরিমাণ ৫৩ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। অন্যদিকে এক মাসে দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ কমেছে ১৩৩ কোটি ৭৫ লাখ ডলার। এ পরিস্থিতিতে ডলারের বিনিময়হার নিয়ন্ত্রণে রাখতে রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক। তবে আমদানির দায় যেভাবে বাড়ছে, তার সঙ্গে বৈদেশিক মুদ্রার আয় সামঞ্জস্যপূর্ণ না হলে বাজারের চাপ আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্টদের আশঙ্কা।
https://protidinerbangladesh.com/special-news/185810
The Daily Star
What happens after LDC graduation?
Bangladesh is seeking to defer its LDC graduation even as it prepares for the transition, amid concerns over export competitiveness and preferential market access. How have the eight countries that graduated before it fared, and what lessons do their experiences hold for Bangladesh? A study by the United Nations Economic and Social Commission for Asia and the Pacific (UN ESCAP) found that post-graduation outcomes varied across the eight countries, depending largely on their economic structures, reliance on trade preferences and sources of development finance.
https://www.thedailystar.net/business/economy/news/what-happens-after-ldc-graduation-4307286
দৈনিক ইত্তেফাক
মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, মাথাপিছু জিডিপির দিক থেকে এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ভারতকে পেছনে ফেলতে যাচ্ছে বাংলাদেশ। তবে মাথাপিছু জিডিপিতে এগিয়ে থাকলেই যে একটি দেশের মানুষের জীবনযাত্রার মান অন্য দেশের চেয়ে ভালো, এমন নয়। মূল্যস্ফীতি, মানুষের ক্রয়ক্ষমতা, আয়বৈষম্য ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মতো বিষয়ও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। হিসাব অনুযায়ী, চলতি বছর বাংলাদেশের প্রতিটি মানুষের মাথাপিছু গড় আয় দাঁড়াবে ২,৮৮৬ ডলারে, যেখানে ভারতের ক্ষেত্রে তা হবে ২,৭৪৯ ডলার।
https://www.ittefaq.com.bd/817301/%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%9B%E0%A7%81-%E0%A6%86%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%87%E0%A6%9B%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B2%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6
খবরের কাগজ
সম্ভাবনা থাকলেও কমছে না বাণিজ্য ঘাটতি!
বাংলাদেশের সঙ্গে জাপানের বাণিজ্য সম্পর্ক দীর্ঘদিনের। দুই দেশের মধ্যে প্রতিবছর ৩ দশমিক ৪২ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য হয়। দেশটিতে বাণিজ্যিক সম্ভাবনা থাকলেও বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ৭০০ মিলিয়ন ডলার। জাপানের এই বাণিজ্য ঘাটতি কমাতে প্রয়োজন মানসম্পন্ন পণ্য এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার কথা জানান সংশ্লিষ্টরা।
https://www.khaborerkagoj.com/economics-business/944384
The New Age
Bangladesh RMG price growth trails rivals in EU, US markets
Bangladesh’s apparel unit prices grew more slowly than those of most competing suppliers in the United States and European Union markets over 2016-2025, reflecting the country’s concentration on low-cost products and continued reliance on cotton-based garments. An analysis of 10-year data of US Department of Commerce’s Office of Textiles and Apparel, and Eurostat show that in the US market, Bangladesh’s unit price rose 8.1 per cent, compared with 10.5 per cent of Vietnam, 28.9 per cent of Cambodia and 8.6 per cent of Indonesia, while China fell 37.1 per cent.
https://www.newagebd.net/post/apparel/319600/bangladesh-rmg-price-growth-trails-rivals-in-eu-us-markets
জাগো নিউজ২৪
মুক্ত বাণিজ্য চুক্তি • মালয়েশিয়ার সঙ্গে বসছে বাংলাদেশ, আলোচনায় জোর পাবে বাজার-ব্যবসার সুবিধা
বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জাগো নিউজকে বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের (গ্র্যাজুয়েশন) সময় বাড়ছে। চূড়ান্ত উত্তরণের আগেই দশটি দেশ ও অর্থনৈতিক জোটের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং সামগ্রিক অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সেপা) করতে জোর তৎপরতা চালাচ্ছে সরকার। এরমধ্যে মালয়েশিয়া রয়েছে। আগামী এক বছরের মধ্যে এ চুক্তি শেষ করার বিষয়ে দুই দেশ আশাবাদী। এ আলোচনায় দুই দেশ বাজার সুবিধা ও ব্যবসার সুযোগসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করবে।
https://www.jagonews24.com/economy/news/1171865
দৈনিক আমাদের সময়
নবায়নযোগ্য জ্বালানি প্রসারে দুদিনের মেগা আয়োজন
সরকার ফসিল ফুয়েল থেকে বেরিয়ে এসে দেশে নবায়নযোগ্য জ্বালানি ও বিদ্যুতের উৎপাদন বাড়াতে সচেষ্ট। এজন্য নেওয়া হচ্ছে নানা ধরনের উদ্যোগ। তারই ধারাবাহিকতায় নবায়নযোগ্য জ্বালানি খাতের বিকাশ, সৌর প্রযুক্তির উদ্ভাবন এবং বিনিয়োগ আকর্ষণকে গতিশীল করতে আগামী মাসের ৩ থেকে ৪ তারিখ দুদিন রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ সোলার এক্সপো’।
https://www.dainikamadershomoy.com/details/01a17431a2ac3?fbclid=IwY2xjawVLuFZleHRuA2FlbQIxMQBwZG9mAXNydGMGYXBwX2lkDDM1MDY4NTUzMTcyOAABHsRref2qhKjjtNXg3JzK_yZeGVDDygE0i0gYgpS0FRCiXNMEpythh2nI13Jz_aem_ixCnhw6n2JF9ZBJI5ZLUvw
ইনকিলাব
বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের উদ্যোগ জাপানের
জাপানের সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আগামী পাঁচ বছরে বাংলাদেশে ১ লাখ কোটি ইয়েনের বেসরকারি বিনিয়োগের ব্যবস্থা করার বিষয়ে সম্মত হতে পারে জাপান। এ উদ্যোগের আওতায় গাড়ি ও অন্যান্য উৎপাদনশিল্প এবং জ্বালানি অবকাঠামো নির্মাণে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে জাপানের সংশ্লিষ্টতায় গড়ে ওঠা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণও এ পরিকল্পনায় অন্তর্ভুক্ত হতে পারে বলে আশা করা হচ্ছে।
https://dailyinqilab.com/economy/news/955182
ঢাকা পোস্ট
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার (Today's Foreign Currency Exchange Rate October 26, 2026) এখানে প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া।
https://www.dhakapost.com/exchange-rate
ঢাকা মেইল
স্পেনের টেক্সটাইল মেলায় ১৮ বাংলাদেশি প্রতিষ্ঠান, লক্ষ্য রফতানি বৃদ্ধি
ইউরোপের বাজারে রফতানি বাড়ানো এবং নতুন ক্রেতা খুঁজতে স্পেনের আন্তর্জাতিক টেক্সটাইল মেলা ‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ অংশ নিয়েছে বাংলাদেশের ১৮টি প্রতিষ্ঠান। তিন দিনব্যাপী এ মেলায় তৈরি পোশাক, বস্ত্র, গৃহসজ্জার সামগ্রী ও ফ্যাশন পণ্য প্রদর্শনের মাধ্যমে ইউরোপের ক্রেতাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক জোরদার এবং নতুন ক্রয়াদেশ পাওয়ার আশা করছে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো।
https://dhakamail.com/economy/338519