October 28, 2026
বনিকবার্তা
টেকসই পোশাক শিল্পের রূপান্তর ও ভবিষ্যৎ প্রস্তুতি তুলে ধরবে বাটেক্সপোর ‘ইমপ্যাক্ট জোন’
টেকসই উৎপাদন, পরিবেশ সুরক্ষা, শ্রমিককল্যাণ ও ডিজিটাল প্রযুক্তিতে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের অগ্রগতি তুলে ধরতে বাটেক্সপো ২০২৬-এ থাকছে বিশেষ আয়োজন ‘ইমপ্যাক্ট জোন’। বাংলাদেশ বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, জলবায়ু সুরক্ষা, সম্পদের দক্ষ ব্যবহার ও চক্রাকার অর্থনীতির যুগে বাংলাদেশের পোশাক শিল্প যে সামগ্রিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, তার প্রতিফলন ঘটবে ইমপ্যাক্ট জোনে। এটি শুধু কমপ্লায়েন্স বা নিয়ম পরিপালনের বিষয় নয়, বরং বৈশ্বিক বাজারে দায়িত্বশীলভাবে নেতৃত্ব দেয়ার যাত্রাও তুলে ধরবে। ইমপ্যাক্ট জোনের প্রধান উদ্যোক্তা ও বিজিএমইএর সহসভাপতি ভিদিয়া অমৃত খান বলেন, বৈশ্বিক টেকসই উৎপাদনের পরিবর্তনশীল চাহিদা পূরণের পাশাপাশি এ রূপান্তরে নেতৃত্ব দেয়ার সক্ষমতাও বাংলাদেশের পোশাক শিল্পকে গড়ে তুলতে হবে। এ আয়োজনে কার্বন নিঃসরণ হ্রাস, চক্রাকার অর্থনীতি, শ্রমিককল্যাণ ও ডিজিটাল ট্রেসেবিলিটিতে শিল্পের অগ্রগতি তুলে ধরা হবে। টেকসই পোশাক উৎপাদনে বাংলাদেশকে শুধু শীর্ষস্থানীয় সোর্সিং গন্তব্য নয়, বরং বিশ্বস্ত ও দূরদর্শী অংশীদার হিসেবে প্রতিষ্ঠা করাই এর লক্ষ্য।
https://bonikbarta.com/bangladesh/RBGe8KfTo5xMVI1R
আমার দেশ
রপ্তানিতে নতুন সম্ভাবনা : চীনে ছয় বিশেষ সুবিধা পাচ্ছে বাংলাদেশ
বাংলাদেশের রপ্তানি বাণিজ্যকে আরো সম্প্রসারিত করার পাশাপাশি চীনের বৈশ্বিক ক্রেতাদের কাছে দেশীয় সম্ভাবনা তুলে ধরতে ছয়টি বিশেষ সুবিধা পেতে যাচ্ছে বাংলাদেশ। ইউনানে বিনামূল্যে ২,০০০ বর্গমিটারের প্রদর্শনী স্টলসহ এই সুবিধাগুলো দুদেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কিছুটা হলেও কমিয়ে আনবে বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। একইসঙ্গে উদ্যোগটি অর্থনীতি ও রপ্তানি খাতে এক নতুন দিগন্তের সূচনা করবে বলে আশা করছেন দেশি উদ্যোক্তারা। জানা গেছে, ‘থ্রি ফ্রি’ ও ‘থ্রি ফেসিলিটেশন’—এ দুই নীতিমালার আওতায় চীনে ছয়টি বাণিজ্য সুবিধা পাবেন বাংলাদেশের উদ্যোক্তারা। সম্প্রতি চীনের পক্ষ থেকে এ বিষয়ে নিশ্চিত করা হয়েছে। এসব সুবিধার আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করতে সরকারের অংশ হিসেবে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সঙ্গে কাজ করছে চীন।
https://www.dailyamardesh.com/business/economy/amde4t2pu7jnj
প্রথম আলো
বাংলাদেশি পোশাক নিয়ে হংকংয়ে রোড শো কেন
কেন বাংলাদেশ: ঐতিহ্য ও ভবিষ্যৎ’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিজিএমইএর সাবেক সভাপতি রুবানা হক। এ ছাড়া ‘বাংলাদেশ থেকে কেন পোশাক কিনবেন’ বিষয়ে অধিবেশনে আলোচনায় অংশ নেবেন বিজিএমইএর সভাপতি, এপিক গ্রুপের চেয়ারম্যান রঞ্জন মাথানি, পিডিএস গ্রুপের সিম্পল অ্যাপ্রোচের এমডি সানি মালহোত্রা এবং ডেটা ডেভেলপ কনসাল্টিংয়ের এমডি হ্যানরি সু। অধিবেশনটি সঞ্চালনা করবেন এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহবুব উর রহমান। অনুষ্ঠানস্থলে বাংলাদেশের কারখানায় তৈরি বিভিন্ন পোশাক প্রদর্শন করা হবে।হংকংয়ে রোড শো করার কারণ জানতে চাইলে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান প্রথম আলোকে বলেন, ‘প্রতিটি ক্রেতা প্রতিষ্ঠানের সোর্সিং অফিস চীনে থাকে। কারণ, সেখান থেকে তারা কাঁচামাল সংগ্রহ করে। সে জন্য আমরা হংকংকে বেছে নিয়েছি। এ আয়োজনে আমরা যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জাপান, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের যেসব ক্রেতা প্রতিষ্ঠান আমাদের দেশ থেকে তৈরি পোশাক কেনে না, তাদের আমন্ত্রণ জানিয়েছি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, ইইউ ও কানাডার যেসব ক্রেতা আমাদের কাছ থেকে কম তৈরি পোশাক কেনে, তাদেরও আমন্ত্রণ জানিয়েছি।’
https://www.prothomalo.com/business/economics/i9i6bppg1b
The Daily Sun
Beyond RMG: Dhaka eyes Japan’s IT market
Bangladesh is looking to Japan as a destination for its growing technology industry, seeking to diversify exports beyond ready-made garments (RMG) and tap rising demand for software development, artificial intelligence (AI) and other digital services. BGMEA President Mahmud Hasan Khan said the desk would connect Japanese buyers, particularly those seeking smaller and more flexible orders, with suitable Bangladeshi factories. “A small order is not a small customer. The desk would match buyers with factories based on their required order volumes,” he said.He said the desk had been established as an institution rather than as the initiative of an individual office-bearer, in order to build long-term business ties between Bangladeshi manufacturers and Japanese buyers.
https://www.daily-sun.com/printversion/905756
জাগো নিউজ ২৪
টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ‘ইমপ্যাক্ট জোন’
এ বিষয়ে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘জলবায়ু রক্ষা, সম্পদ দক্ষতা এবং সার্কুলার ইকোনমির যুগে আমাদের শিল্প যে সামগ্রিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, তার একটি পূর্ণাঙ্গ প্রতিফলন ঘটবে ইমপ্যাক্ট জোনে। এটি কেবল আমাদের কমপ্লায়েন্স বা নিয়মরক্ষার গল্প নয়, বরং বৈশ্বিক বাজারে নেতৃত্ব দেওয়ার এক অনন্য ও দায়িত্বশীল যাত্রার গল্প।’ ‘ইমপ্যাক্ট জোন’-এর প্রধান রূপকার বিজিএমইএর সহসভাপতি ভিদিয়া অমৃত খান বলেন, ‘বৈশ্বিক টেকসই উৎপাদনের পরিবর্তনশীল চাহিদা পূরণের পাশাপাশি এ রূপান্তরে নেতৃত্ব দেওয়ার সক্ষমতাও বাংলাদেশের পোশাকশিল্পকে গড়ে তুলতে হবে। ‘ইমপ্যাক্ট জোনে’ কার্বন নিঃসরণ হ্রাস, চক্রাকার অর্থনীতি, শ্রমিককল্যাণ ও ডিজিটাল ট্রেসেবিলিটিতে আমাদের অগ্রগতি তুলে ধরা হবে। আমাদের লক্ষ্য, টেকসই পোশাক উৎপাদনে বাংলাদেশকে শুধু একটি শীর্ষস্থানীয় সোর্সিং গন্তব্য নয়, বরং বিশ্বস্ত ও দূরদর্শী অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করা।’
https://www.jagonews24.com/economy/news/1172555
The Business Standard
From suits to wedding gowns: Bangladesh expands into higher-value apparel
Bangladesh is increasingly attracting orders for higher-value garments from international brands, with local manufacturers expanding beyond basic clothing into specialised jackets, suits, blazers, bridal wear, and technical apparel. German brand HAKRO, known for higher-priced garments, has been sourcing garments from a factory owned by Team Group in Bangladesh for the past six months, according to industry sources. Sheikh Mustafiz, a director of the BGMEA who also exports higher-value garments, said, "At least 20 new brands known for selling higher-value garments have started doing business with Bangladesh over the past five years."
https://www.tbsnews.net/economy/rmg/suits-wedding-gowns-bangladesh-expands-higher-value-apparel-1583971
দেশ রুপান্তর
পোশাকশিল্পের ভবিষ্যৎ প্রস্তুতি তুলে ধরবে বাটেক্সপো
বিশ্ববাজারে পোশাক উৎপাদনের মানদন্ড ও প্রত্যাশা দ্রুত পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প খাতের উদ্যোক্তারা এগিয়ে যাচ্ছেন শিল্পোৎপাদনের নতুন ধারার দিকে। শিল্পের ভবিষ্যৎ প্রস্তুতি তুলে ধরা হবে ‘ব্যাটেক্সপো ২০২৬’ এর রজত জয়ন্তী সংস্করণে। আগামী ১৮ ও ১৯ নভেম্বর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে রপ্তানিমুখী পোশাক শিল্পের আলোচিত এ আয়োজন। এবারের আয়োজনের বিশেষ উদ্যোগ হিসেবে থাকবে ‘ইমপ্যাক্ট জোন’। গতকাল মঙ্গলবার বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ‘ইমপ্যাক্ট জোনে’ তুলে ধরা হবে এ শিল্পের রূপান্তরের অগ্রগতি বিশেষ করে, শিল্পের পরিবেশগত সাসটেইনেবিলিটি সংক্রান্ত উদ্যোগগুলো, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসনের ক্ষেত্রে সমগ্র পোশাক শিল্পের বিভিন্ন উদ্যোগ ও অর্জনসমূহ।
https://www.deshrupantor.com/amp/730750/%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%95%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AD%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%8E-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%A4%E0%A7%81%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%A7%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9F%E0%A7%87%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%AA%E0%A7%8B
প্রথম আলো
২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য সরকারের: বিদ্যুৎমন্ত্রী
সরকার ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুতের ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, এই লক্ষ্য অর্জন ও নবায়নযোগ্য জ্বালানি খাতের বিকাশকে ত্বরান্বিত করতে একটি বিশেষ আইন প্রণয়ন করা হচ্ছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেন্দ্রীয় খেলার মাঠে ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৬’–এ অংশ নিয়ে মঙ্গলবার জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এ কথা বলেন।
https://www.prothomalo.com/bangladesh/capital/f6s6ovf98c
দৈনিক আমাদের সময়
পোশাক রপ্তানিতে কমছে উচ্চমূল্যের পণ্যের হিস্যা
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে ৬ দশমিক ১০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এ সময়ে মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ১ হাজার ৫৮ কোটি ডলারে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৯৯৭ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রপ্তানি আয় বেড়েছে প্রায় ৬০ কোটি ৮০ লাখ ডলার। তবে এই প্রবৃদ্ধির প্রায় ৯৪ শতাংশই এসেছে মৌলিক পোশাকপণ্য থেকে। বিপরীতে উচ্চমূল্যের ও বৈচিত্র্যময় পোশাকের রপ্তানিতে প্রবৃদ্ধি একেবারেই সীমিত। ফলে আন্তর্জাতিক বাজারে পণ্যের বৈচিত্র্য বাড়ানোর চ্যালেঞ্জ আরও স্পষ্ট হয়ে উঠেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যের ভিত্তিতে বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) সংকলিত ও বিশ্লেষিত পরিসংখ্যানে এ চিত্র উঠে এসেছে।
https://www.dainikamadershomoy.com/details/01a17ea28d2d5
The Business Standard
Batexpo 2026 to spotlight sustainable apparel transformation through 'Impact Zone'
The zone will highlight initiatives in decarbonisation, renewable energy, recycling, circularity and resource efficiency, alongside efforts to promote gender equity, worker health and nutrition, childcare and maternal care. BGMEA President Mahmud Hasan Khan said the Impact Zone would offer a comprehensive picture of the transformation taking place across the industry amid growing emphasis on climate action, resource efficiency and the circular economy. "This is not merely a story of compliance; it is the story of a distinctive and responsible journey towards leadership in global markets," he added. Vidiya Amrit Khan, BGMEA vice-president and the driving force behind the initiative, said the country's apparel industry must be prepared not only to meet evolving global sustainability requirements but also to lead the transition towards responsible manufacturing.
https://www.tbsnews.net/bangladesh/batexpo-2026-spotlight-sustainable-apparel-transformation-through-impact-zone-1584546
নয়া দিগন্ত
কর্মসংস্থানে চতুর্মুখী চাপ : বাড়ছে শিক্ষিত বেকারত্ব, সঙ্কুচিত হচ্ছে মানসম্মত কাজের সুযোগ
বিশ্বব্যাংক গত ৬ অক্টোবর প্রকাশিত ‘বাংলাদেশ উন্নয়ন হালনাগাদে’ বলেছে, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্থর হয়েছে, বিনিয়োগ দুর্বল রয়েছে এবং কর্মসংস্থান সৃষ্টি স্থবির হয়ে পড়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে দারিদ্র্য ও বৈষম্য বেড়েছে; আগের বছরের তুলনায় প্রায় ২১ লাখ মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে চলে গেছেন। ব্যাংক খাতের দুর্বলতা, জ্বালানি সঙ্কট ও রাজস্ব আহরণের সীমাবদ্ধতাকে অর্থনীতির গতি কমে যাওয়ার গুরুত্বপূর্ণ কারণ হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি।
https://dailynayadiganta.com/post/other/1064633
আজকের পত্রিকা
পোশাক রপ্তানি বেড়েছে, পিছিয়ে উচ্চমূল্যের পণ্য
দেশের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে। তবে এই প্রবৃদ্ধির বড় অংশ আসছে এমন সব পোশাক থেকে, যেগুলো দেশের প্রচলিত রপ্তানি পণ্যের তালিকায় আগে থেকে শীর্ষে রয়েছে। বিপরীতে তুলনামূলক উচ্চমূল্যের পোশাকের রপ্তানি বাড়ছে ধীরগতিতে। কিছু পণ্যের রপ্তানি আবার কমেও গেছে। ফলে রপ্তানি আয় বাড়লেও পণ্যের বৈচিত্র্য ও উচ্চমূল্যের পোশাকের অংশ বাড়ানোর ক্ষেত্রে খুব একটা অগ্রগতি নেই। বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেলের সংকলিত রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য বিশ্লেষণে এই চিত্র পাওয়া গেছে।
https://www.ajkerpatrika.com/business/world-trade/ajpbynacu79r8
নয়া দিগন্ত
মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৫৮ ডলার : ৩ বছরে বেড়েছে ১৭.২৯ বিলিয়ন ডলার : মোট ঋণের ৮২.৭ শতাংশই সরকারি খাতের
বাংলাদেশের বৈদেশিক ঋণের সর্বশেষ পরিসংখ্যান একটি মিশ্র বার্তা দিচ্ছে। এক দিকে ঋণের প্রবৃদ্ধি কমে ১.২ শতাংশে নামা এবং জিডিপি অনুপাত হ্রাস পাওয়ার বিষয়টি কিছুটা স্বস্তিদায়ক। অন্য দিকে, মোট স্থিতি ১১৪.৯৮ বিলিয়ন ডলারে পৌঁছানো, মাথাপিছু ঋণ ৬৫৮ ডলারে উন্নীত হওয়া এবং রিজার্ভের অনুপাত কিছুটা কমে যাওয়ার বিষয়টি সতর্কবার্তা দেয়। ভবিষ্যতে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার চাবিকাঠি কেবল কম ঋণ নেয়ার মধ্যে নয়, বরং সংগৃহীত ঋণের সর্বোচ্চ উৎপাদনশীল ব্যবহার এবং বৈদেশিক মুদ্রা আয়ের ভিত্তি পোক্ত করার ওপর নির্ভর করছে।
https://dailynayadiganta.com/post/other/1064620
The Daily Star
Gas crisis slows machinery imports
Businesses ordered fewer machines from abroad and paid for less equipment already shipped in the July-September quarter than a year earlier, as a severe LNG and power crisis brought production lines in key industrial areas across the country to a standstill. In the first quarter of the fiscal year 2026-27, fresh letters of credit (LCs) openings for capital machinery fell by 3.58 percent to $515 million from $534 million a year earlier, according to Bangladesh Bank data.
https://www.thedailystar.net/business/economy/news/gas-crisis-slows-machinery-imports-4309151
দৈনিক ইনকিলাব
৭ নভেম্বর বন্ধ থাকবে দেশের সব তফসিলি ব্যাংক
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এদিন শনিবার হওয়ায় সরকারি সাধারণ ছুটির আওতায় ব্যাংকিং কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (২৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।সার্কুলারে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় সরকার ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ কারণে ওই দিন বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।
https://dailyinqilab.com/economy/news/955291
শেয়ার বাজার
আমদানি দায় মেটানোর চাপে ডলারের দর ঊর্ধ্বমুখী
জ্বালানি তেল ও গ্যাস আমদানির দায় পরিশোধের চাপ বাড়ায় দেশের বাজারে ডলারের দর ঊর্ধ্বমুখী হয়েছে। মাসের শেষ দিকে আমদানি বিল পরিশোধের বাড়তি চাহিদা এবং রেমিট্যান্স প্রবাহে সাময়িক ধীরগতিও ডলারের বাজারে এই চাপ তৈরিতে ভূমিকা রাখছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মঙ্গলবার আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রাবাজারে প্রতি ডলারের দর ছিল ১২৩ টাকা ৮৭ পয়সা। আগের কার্যদিবসে এ দর ছিল ১২৩ টাকা ৭৫ পয়সা। এক সপ্তাহ আগে ডলারের দর ছিল ১২৩ টাকা ৪৫ পয়সা।
https://sharebazarnews.com/posts/amdani-day-metanor-cape-dlarer-dr-uurdhwmukhee
ঢাকা পোস্ট
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার (Today's Foreign Currency Exchange Rate October 28, 2026) এখানে প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া।
https://www.dhakapost.com/exchange-rate