October 31, 2026
সমকাল
এলডিসি উত্তরণের সময়সীমা বৃদ্ধি রপ্তানি বাণিজ্যের জন্য বড় সাফল্য : সভাপতি, বিজিএমইএ
জাতিসংঘের সাধারণ পরিষদ বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের জন্য প্রস্তুতির সময়সীমা আরও তিন বছর বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে। এটাকে আমরা রপ্তানি বাণিজ্যের জন্য একটা বড় সাফল্য হিসেবেই দেখছি। এই সাফল্য আমাদের সকলের সম্মিলিত প্রয়াসের ফল। সরকারের পক্ষ থেকে বেশ জোরালো পদক্ষেপ ছিল। উত্তরণ পেছাতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে জাতিসংঘের মহাসচিবের ব্যক্তিগত হস্তক্ষেপ চেয়ে চিঠি লিখেছেন। বেসরকারি খাতের পক্ষ থেকে আমরাও সরকারকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আসছিলাম। উত্তরণ পেছানো না হলে কি অসুবিধা হতে পারে–সেগুলো সরকারের নীতিনির্ধারি পর্যায়ে অবহিত করে আসছিলাম নিয়মিত। সেটা আমরা গত অর্ন্তবর্তী সরকারের সময় থেকেই শুরু করেছিলাম। অন্যান্য অংশীজনও এ বিষয়ে সহায়তা করেছে। সেকারণে এই অর্জনকে আমি সম্মিলিত প্রয়াস বলছি। এখন এই সুযোগটাকে কাজে লাগিয়ে আগামী তিন বছরের মধ্যে সফল এবং টেকসই উত্তরণ নিশ্চিত করতে হবে। এবারও সরকার এবং বেসরকারি খাত ও সংশ্লিষ্ট অন্যান্য অংশিজনদের একসঙ্গে কাজ করতে হবে। সফল ও টেকসই উত্তরণের জন্য কিছু উদ্যোগ চলমান আছে। এগুলোকে ত্বরান্বিত করতে হবে।
https://samakal.com/economics/article/380462/%E0%A6%8F%E0%A6%B2%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF-%E0%A6%89%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%9F%E0%A6%B8%E0%A7%80%E0%A6%AE%E0%A6%BE-%E0%A6%AC%E0%A7%83%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BF-%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A3%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%AC%E0%A7%9C-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AB%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%C2%A0
ইনকিলাব
এলডিসি উত্তরণে ৩ বছর সময় বাংলাদেশের : ব্যাপক বিনিয়োগই একমাত্র পথ
বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বলেছেন, এলডিসি থেকে উত্তরণের জন্য প্রস্তুতির সময়সীমা আরো তিন বছর বাড়ানোর প্রস্তাব রফতানি বাণিজ্যের জন্য একটা বড় সাফল্য। যা সম্মিলিত প্রয়াসের ফল। সরকারের পক্ষ থেকে বেশ জোরালো পদক্ষেপ ছিল। উত্তরণ পেছাতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে জাতিসংঘের মহাসচিবের ব্যক্তিগত হস্তক্ষেপ চেয়ে চিঠি লিখেছেন। মাহমুদ হাসান খান বলেন, এখন এই সুযোগকে কাজে লাগিয়ে আগামী তিন বছরের মধ্যে সফল এবং টেকসই উত্তরণ নিশ্চিত করতে হবে। এবারও সরকার এবং বেসরকারি খাত ও সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনদের একসঙ্গে কাজ করতে হবে। সফল ও টেকসই উত্তরণের জন্য কিছু উদ্যোগ চলমান আছে। এলডিসি তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণকালীন এবং উত্তরণ-পরবর্তী সময়ে অর্থনীতিকে স্থিতিশীল রাখার জন্য প্রণীত জাতীয় কৌশলগত রূপরেখাÑ শতভাগ কাজে লাগাতে হবে।
https://dailyinqilab.com/national/article/957042
সময়ের আলো
এলডিসি উত্তরণে ৩ বছরের ফুরসত, সাময়িক স্বস্তি
এলডিসি উত্তরণে তিন বছর সময় পাওয়ায় সবচেয়ে স্বস্তির নিশ্বাস ফেলেছেন তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা। এ বিষয়ে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান সময়ের আলোকে বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদ বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের জন্য প্রস্তুতির সময়সীমা আরও তিন বছর বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে। এটাকে আমরা রফতানি বাণিজ্যের জন্য একটা বড় সাফল্য হিসেবেই দেখছি। এই সাফল্য আমাদের সবার সম্মিলিত প্রয়াসের ফল। সরকারের পক্ষ থেকে বেশ জোরালো পদক্ষেপ ছিল। উত্তরণ পেছাতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে জাতিসংঘের মহাসচিবের ব্যক্তিগত হস্তক্ষেপ চেয়ে চিঠি লিখেছেন। তিন বছর সময় বৃদ্ধির এই সুযোগটাকে কাজে লাগিয়ে আগামী তিন বছরের মধ্যে সফল এবং টেকসই উত্তরণ নিশ্চিত করতে হবে। এবারও সরকার এবং বেসরকারি খাত ও সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনদের একসঙ্গে কাজ করতে হবে। সফল ও টেকসই উত্তরণের জন্য কিছু উদ্যোগ চলমান আছে। এগুলোকে ত্বরান্বিত করতে হবে।
https://www.shomoyeralo.com/news/392705
বাংলাদেশ প্রতিদিন
পোশাক ক্রয়াদেশ কমার শঙ্কা
বিজিএমইএ ও বিকেএমইএ সংশ্লিষ্টরা বলছেন, অর্ডার কমে যাওয়ার পেছনে বর্তমান অস্থিরতার সুনির্দিষ্ট প্রভাব কতটা তা এখনই আলাদা করে নির্ধারণ করা যাচ্ছে না। তবে পরিস্থিতি দীর্ঘায়িত হলে রপ্তানি খাতে বড় ধরনের সংকট তৈরি হতে পারে। তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ব্যবসা-বাণিজ্যের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির সরাসরি সম্পর্ক রয়েছে। ইউরোপের বিভিন্ন দেশে পর্যটকরা সেখানে গুরুত্বপূর্ণ ক্রেতা। অস্থিরতার কারণে পর্যটন ও মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হলে পণ্য বিক্রিতে প্রভাব পড়তে পারে। ফলে বাংলাদেশের রপ্তানিকারকদের জন্যও চ্যালেঞ্জ তৈরি হবে এবং ক্ষতির আশঙ্কা রয়েছে।
https://www.bd-pratidin.com/last-page/2026/10/30/1319133
নয়াদিগন্ত
১০-৩০ কাউন্টের কটন সুতা নিয়ে অবস্থান স্পষ্ট করল এনবিআর
১০-৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার ও ব্যাংক গ্যারান্টির মাধ্যমে আমদানির সুযোগ সংক্রান্ত আদেশে স্পষ্টীকরণ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জারি করা এক আদেশে বলা হয়েছে, আগের দু’টি আদেশে উল্লেখ করা ১০-৩০ কাউন্টের কটন সুতা বলতে ১০-৩০ সিঙ্গেল কাউন্টের কটন সুতা বোঝাবে।
https://dailynayadiganta.com/post/industry-business/1064974
প্রথম আলো
চীনা বিনিয়োগ ও বাণিজ্যে নজর ব্যাংকগুলোর, খুলছে চায়না ডেস্ক
বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যে বড় অংশীদার চীন। দেশের বৃহৎ অনেক অবকাঠামো প্রকল্পও নির্মাণ করছে সে দেশের কোম্পানিগুলো। ফলে দেশে চীনের নাগরিকদের উপস্থিতি বেড়েছে। এ জন্য তাঁদের বিশেষায়িত সেবা দিতে চায় ব্যাংকগুলো। ইতিমধ্যে দেশি-বিদেশি ১৪টি ব্যাংক পৃথক ‘চায়না ডেস্ক’ চালু করেছে। কোনো কোনো ব্যাংক চীনে প্রতিনিধি অফিসও খুলেছে। চায়না ডেস্কে নিয়োগের ক্ষেত্রে ব্যাংকগুলো চীনের মান্দারিন ভাষা জানা ব্যক্তিদের পাশাপাশি চীনের নাগরিকদের প্রাধান্য দিচ্ছে। চায়না ডেস্কে লেনদেন হয় চীনা মুদ্রায়। মেগা প্রকল্প বাস্তবায়নের হিসাব খোলা, প্রকল্প অর্থায়ন, গ্যারান্টি সুবিধা, মাশুল জমাসহ নানা ধরনের ব্যাংকিং সেবা দিয়ে চীনা বিনিয়োগে গতি আনতে ভূমিকা রাখছে ব্যাংকগুলো।
https://www.prothomalo.com/business/bank/69erqgd8xe
দি বিজনেস স্ট্যান্ডার্ড (বাংলা)
আমদানি কড়াকড়ির সুযোগে সুতার দাম বাড়িয়েছে দেশীয় স্পিনিং মিলগুলো, অভিযোগ পোশাক রপ্তানিকারকদের
শুল্কমুক্ত সুতা আমদানিতে সরকারের দেওয়া কড়াকড়ির সুযোগ নিয়ে স্থানীয় স্পিনিং মিলগুলো সুতার দাম বাড়িয়েছে বলে অভিযোগ করেছেন পোশাক রপ্তানিকারকেরা। তাদের দাবি, এর ফলে ভারতীয় সুতার সঙ্গে দেশীয় সুতার দামের ব্যবধান আরও বেড়েছে এবং বাড়তি খরচ সামলাতে হিমশিম খাওয়া পোশাক প্রস্তুতকারকদের উৎপাদন ব্যয় আরও বৃদ্ধি পেয়েছে। অবিক্রীত সুতার স্তূপ নিয়ে সংকটে পড়া দেশীয় টেক্সটাইল মিলগুলোকে সুরক্ষা দিতে সরকার সম্প্রতি এই আমদানি কড়াকড়ি জারি করেছিল। এই ব্যবস্থার আওতায় নির্দিষ্ট কাউন্টের সুতা আমদানিকারকদের চালানের সমমূল্যের ব্যাংক গ্যারান্টি জমা দেওয়ার বাধ্যবাধকতা দেওয়া হয়। তবে তৈরি পোশাক প্রস্তুতকারকদের অভিযোগ, স্থানীয় স্পিনিং মিলগুলো এই বিধিনিষেধের সুযোগ নিয়ে কৃত্রিমভাবে দাম বাড়িয়েছে, যার ফলে বাধ্য হয়ে পোশাক প্রস্তুতকারকদের চড়া দামে দেশীয় সুতা কিনতে হচ্ছে।
https://www.tbsnews.net/bangla/bangladesh/news-details-558961
আজকের পত্রিকা
এলডিসি উত্তরণে ৩ বছর বাড়তি সময় পেল বাংলাদেশ : জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব অনুমোদন : সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোই বড় চ্যালেঞ্জ
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির জন্য বাংলাদেশকে আরও তিন বছর সময় দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত এলডিসি উত্তরণের প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে বাংলাদেশ। তবে বাড়তি এই সময়ের কার্যকর ব্যবহার নির্ভর করবে অর্থনীতির কাঠামোগত দুর্বলতা কাটানো, সংস্কার এগিয়ে নেওয়া এবং রপ্তানি সক্ষমতা বাড়ানোর ওপর। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান জাতিসংঘের এ সিদ্ধান্তকে বাংলাদেশের রপ্তানি খাতের জন্য সুসংবাদ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এখন বাড়তি সময় কাজে লাগিয়ে অবকাঠামো ও পণ্য পরিবহনব্যবস্থার উন্নয়ন করতে হবে। যেসব দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করা প্রয়োজন, সেসব দেশের সঙ্গে এ ধরনের চুক্তি করার উদ্যোগও নিতে হবে।
https://www.ajkerpatrika.com/business/ajpap0v2cfx48
The Financial Express
Stakeholder group to aid SMEs in accessing green financing
A multi-stakeholder working group has been formed to improve access to green and sustainable finance for small and medium enterprises (SMEs) in Bangladesh, as limited financing, complex regulatory procedures and inadequate technological capacity continue to hinder their transition to environmentally sustainable business practices. The SME Green Transition Working Group (GTWG), initiated by Business Initiative Leading Development (BUILD) in collaboration with the United Nations Capital Development Fund (UNCDF), will focus on developing practical solutions to accelerate the adoption of resource-efficient technologies and climate-friendly production methods.
https://thefinancialexpress.com.bd/trade/stakeholder-group-to-aid-smes-in-accessing-green-financing
আমার দেশ
ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের প্রশ্ন : জানুয়ারি-ডিসেম্বর অর্থবছর নয় কেন
অর্থবছরের সময় বদল করে জুলাই-জুন থেকে এপ্রিল-মার্চ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০২৮-২৯ অর্থবছর থেকে নতুন এ ব্যবস্থা কার্যকর হওয়ার কথা। এর আগে ২০২৭-২৮ অর্থবছর জুলাই থেকে মার্চ পর্যন্ত ৯ মাসের একটি ট্রানজিশনাল অর্থবছর হিসেবে গণ্য করার আলোচনা চলছে। কিন্তু অর্থবছর পরিবর্তনের সময়কাল নিয়ে প্রশ্ন তুলেছেন দেশের অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও কর বিশেষজ্ঞরা। তারা বলেছেন, পরিবর্তন করা হলে নতুন অর্থবছর পূর্ণাঙ্গ ক্যালেন্ডার বছর বা ‘জানুয়ারি-ডিসেম্বর’ নয় কেন?
https://www.dailyamardesh.com/amar-desh-special/amdwdpq340lnj
The New Age
Bangladesh gets 3 more years for LDC graduation : UNGA adopts resolution
Bangladesh has been given an additional three years to prepare for graduation from the United Nations’ least developed country category. The United Nations General Assembly adopted a resolution by consensus on Thursday, extending Bangladesh’s preparatory period until November 24, 2029. Bangladesh Garment Manufacturers and Exporters Association President Mahmud Hasan Khan Babu welcomed the extension but called for infrastructure and logistics improvements, reforms and free trade agreements. He said industries must prepare to compete in the European Union after tariff preferences expire, with an EU trade agreement safeguarding Bangladesh’s interests as the ultimate goal.
https://www.newagebd.net/post/foreign-affairs/320292/bangladesh-gets-3-more-years-for-ldc-graduation
দৈনিক ইত্তেফাক
নভেম্বরের জন্য জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা
নভেম্বর মাসে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে নভেম্বর মাসের জন্য জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। ঘোষিত দাম অনুযায়ী, নভেম্বর মাসজুড়ে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে।
https://www.ittefaq.com.bd/818025/%E0%A6%A8%E0%A6%AD%E0%A7%87%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AE-%E0%A6%98%E0%A7%8B%E0%A6%B7%E0%A6%A3%E0%A6%BE
জাগো নিউজ২৪
এলডিসি উত্তরণে বাড়তি সময়, কাজে লাগাতে হবে অর্থনৈতিক সংস্কারে
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে বাংলাদেশকে আরও তিন বছর দেওয়া হয়েছে। এটি কেবল বাড়তি সময়ের সুযোগ নয়, অর্থনীতির কাঠামোগত রূপান্তরেরও অবকাশ। এই অতিরিক্ত সময়ের সাফল্য নির্ভর করবে উৎপাদনশীলতা বৃদ্ধি, রপ্তানি বহুমুখীকরণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার ও নীতিগত সংস্কারের ওপর। এমনটাই মন্তব্য করেছেন বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন। তিনি মনে করেন, এই বৃদ্ধির পরও যদি প্রস্তুতিতে ঘাটতি থেকে যায়, তবে এমন সময় বাড়ানো অর্থহীন হয়ে পড়বে। তাই একে কঠিন সিদ্ধান্ত এড়ানোর অজুহাত নয়, বরং সংস্কার ও প্রতিযোগিতার সক্ষমতা তৈরির সুযোগ হিসেবে কাজে লাগাতে হবে।
https://www.jagonews24.com/economy/news/1173751
কালের কন্ঠ
আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে যাচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউস
দেশের সবচেয়ে বড় রাজস্ব আহরণকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউসের কার্যালয় আগামী ১ নভেম্বর থেকে অস্থায়ীভাবে নগরের আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে স্থানান্তরিত হতে যাচ্ছে। বিশ্বব্যাংকের অর্থায়নে নতুন ভবন নির্মাণকাজ শেষ না হওয়া পর্যন্ত এই অস্থায়ী ঠিকানা থেকেই যাবতীয় দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হবে। আগামী ১ ডিসেম্বর থেকে পুরো কার্যক্রম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকে পরিচালনার পরিকল্পনা রয়েছে।
https://www.kalerkantho.com/print-edition/industry-business/2026/10/30/1760122
The Daily Sun
LDC deferral: 3 years to get export-ready
The three-year deferral of Bangladesh’s graduation from the Least Developed Country (LDC) category gives the country time to address energy, logistics and financing constraints and to negotiate trade deals before it loses duty-free access, say exporters and economists. They stress that the time will count only if reforms begin now. Mahmud Hasan Khan said the country should pursue free trade agreements (FTAs) with major trading partners where necessary. Rubel said competitor countries were already seeking bilateral arrangements to protect their market access, and Bangladesh should do the same.
https://www.daily-sun.com/business/906269
আগামীর সময়
এলডিসিতে সময় বাড়লেও আছে নতুন চ্যালেঞ্জ
বিজিএমইএ পরিচালক মহিউদ্দিন রুবেলের মতে, ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার ও বাণিজ্য মন্ত্রণালয় সময়মতো পরিস্থিতি অনুধাবন করে আন্তর্জাতিক পর্যায়ে যেসব কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে এবং সম্মিলিত টিমওয়ার্কের মাধ্যমে যে ফলাফল অর্জন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। এলডিসি উত্তরণ মানেই সব দেশ থেকে শুল্কমুক্ত সুবিধা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাওয়া নয়, কারণ এই সুবিধাগুলো মূলত বিভিন্ন দেশের নিজস্ব স্কিম ও নীতিমালার ওপর নির্ভর করে। তাই এই বাড়তি তিন বছরের সময়কে শুধু একটি সাময়িক স্বস্তি বা আত্মতুষ্টির সুযোগ হিসেবে না দেখে এটিকে একটি সুবর্ণ সুযোগ হিসেবে কাজে লাগানোর ওপর জোর দেওয়া হয়েছে। তৈরি পোশাক রপ্তানিকারক স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম বাংলাদেশকে এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণের জন্য তিন বছরের সময় বৃদ্ধি বা পিছিয়ে দেওয়ার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বলছেন, আমাদের রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের জন্য এটি কর্মসংস্থান রক্ষা করা, প্রতিযোগিতা করার সক্ষমতা বৃদ্ধি এবং একটি টেকসই পরিবর্তনের জন্য প্রস্তুতি নেওয়ার মতো মূল্যবান সুযোগ বা সময় তৈরি করে দেবে। তবে এর সাফল্য নির্ভর করবে আমরা এই তিন বছরের মধ্যে কী অর্জন করতে পারছি তার ওপর।
https://www.agamirsomoy.com/national/p4nqlm7fmfn5
ঢাকা মেইল
পোশাক খাতে পরিবেশবান্ধব বিনিয়োগে ৪৮০ কোটি ডলারের অর্থায়ন ঘাটতি
প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে টিকে থাকতে এবং দেশের তৈরি পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় পরিবেশবান্ধব বিনিয়োগ ও টেকসই অর্থায়ন বাড়ানো জরুরি। ২০২৫ থেকে ২০২৯ সাল পর্যন্ত এ খাতে প্রায় ৬৬০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রয়োজন হলেও অর্থায়ন ঘাটতি রয়েছে প্রায় ৪৮০ কোটি ডলার, যা মোট চাহিদার প্রায় ৭৩ শতাংশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘আনলকিং গ্রিন ফাইন্যান্স পাথওয়েজ ফর বাংলাদেশ’স আরএমজি সেক্টর’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান লাইটক্যাসল পার্টনার্স ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
https://dhakamail.com/economy/339577
প্রতিদিনের বাংলাদেশ
সঞ্চয়ে স্বস্তি সঞ্চয়ে সমৃদ্ধি : মূল্যস্ফীতির পেটে সঞ্চয়ের মুনাফা
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বরে দেশে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। আগস্টে জাতীয় মজুরি বৃদ্ধির হার ছিল ৮ দশমিক ০৫ শতাংশ। অর্থাৎ মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির চেয়ে কম। ফলে আয় বাড়লেও অনেকের ক্রয়ক্ষমতা বাড়ছে না। সঞ্চয়ের জন্য বাড়তি অর্থ বের করাও কঠিন হচ্ছে।
https://protidinerbangladesh.com/special-ayojon/186362
The Dhaka Tribune
RMG exports increase in Q1’FY27 : But high-value products lag behind
The country's ready-made garment (RMG) exports have increased. However, a major portion of this growth stems from products that have traditionally topped Bangladesh's export list. In contrast, the export of relatively high-value garments is growing slowly, with exports of certain product categories even declining. As a result, despite the rise in overall export earnings, little progress has been made in product diversification and increasing the share of high-value garments.This picture emerged from an analysis of Export Promotion Bureau (EPB) data compiled by Mohiuddin Rubel, founder and CEO of Bangladesh Apparel Voice (BAV)
https://www.dhakatribune.com/business/423263/rmg-exports-increase-in-q1%E2%80%99fy27
ঢাকা পোস্ট
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার (Today's Foreign Currency Exchange Rate October 31, 2026) এখানে প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া।
https://www.dhakapost.com/exchange-rate
বণিক বার্তা
জানুয়ারি-সেপ্টেম্বর : চট্টগ্রাম বন্দরের আয় বেড়েছে ৪০ শতাংশ, কমেছে ব্যয়ও
বছরের শুরুতেই নতুন ট্যারিফ কার্যকরের পর চট্টগ্রাম বন্দরের রাজস্ব আয়ে বড় উল্লম্ফন ঘটেছে। চলতি ২০২৬ সালের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) বন্দরটি আয় করেছে ৫ হাজার ৭৭৪ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪০ শতাংশ বেশি। বিপরীতে রাজস্ব ব্যয় কমেছে প্রায় ২ শতাংশ। ফলে রাজস্ব উদ্বৃত্ত দাঁড়িয়েছে প্রায় ৩ হাজার ৯৭৪ কোটি টাকা। চলতি বছরের আরো তিন মাস বাকি থাকতেই গত বছরের পুরো সময়ের আয়ের রেকর্ড ছাড়িয়েছে বন্দরটি।
https://bonikbarta.com/economy/tPacpfNlLGLJyI97