November 01, 2026
বিএসএস
গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন
গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আজ এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী, গার্মেন্টস শিল্প খাতে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এবিএম সামছুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতারকে নিয়োগ দেওয়া হয়েছে। অন্য প্রজ্ঞাপনে নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম-মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০২৬)-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে এ নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের নিয়ে ন্যূনতম মজুরি নির্ধারণের পরবর্তী কার্যক্রম গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
https://www.bssnews.net/bangla/news-flash/355457
জাগো নিউজ২৪
এলডিসি উত্তরণে বাড়তি সময় শিল্প রূপান্তরের বড় সুযোগ
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে আরও তিন বছর সময় পেয়েছে বাংলাদেশ। এই সময়কে নিছক অপেক্ষার সুযোগ হিসেবে দেখছেন না রপ্তানিকারক ও অর্থনীতিবিদরা। তাদের মতে, শিল্পের রূপান্তর ও বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর এখনই সময়। এ সুযোগের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সরকার, বেসরকারি খাত, বিদেশি দাতা সংস্থা ও উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগ জরুরি বলে মনে করেন রপ্তানিকারক ও অর্থনীতিবিদরা। সংশ্লিষ্ট সব পক্ষের কার্যকর অংশগ্রহণ ও সহযোগিতাই পারে বাংলাদেশের মসৃণ এবং টেকসই উত্তরণ নিশ্চিত করতে।‘বাংলাদেশের শিল্প খাতের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে এখন নীতিগত অঙ্গীকারের বাইরে গিয়ে কাঠামোগত প্রতিবন্ধকতাগুলো দূর করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। নিরবচ্ছিন্ন ও টেকসই জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, বন্দরের সেবার মান ও কার্যকারিতা বৃদ্ধি, পরিবহন ও লজিস্টিকস অবকাঠামোর উন্নয়ন এবং কোনো ধরনের বিলম্ব ছাড়াই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজ সম্পন্ন করা এখন দেশের অন্যতম প্রধান অগ্রাধিকার হওয়া উচিত’, বলেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান।
https://www.jagonews24.com/economy/news/1174110
প্রথম আলো
দরকার ২০ লাখ, ব্যাংক দিতে চায় ৫ লাখ, চাহিদা অনুযায়ী ঋণ পাচ্ছেন না উদ্যোক্তারা
ব্যাংক কর্মকর্তারা বলছেন, যারা বিনিয়োগ করেছে, তারা এখন অনিশ্চয়তায় আছে। ফলে নতুন বিনিয়োগে তেমন গতি নেই। শিল্প খাতে ঋণ যাচ্ছে খুবই কম। যা ঋণ বিতরণ হচ্ছে, তার বড় অংশ ভোগ্যপণ্য ও কাঁচামাল আমদানির জন্য। এ ছাড়া কিছু ভোক্তাঋণ বিতরণ হচ্ছে। ঋণের প্রবৃদ্ধি বাড়াতে হলে বেসরকারি খাতকে চাঙা হতে হবে। তখন ঋণ বিতরণ বাড়বে। অতীতে বেনামে অনেক ঋণ গেছে, যা বিনিয়োগে তেমন একটা কাজে লাগেনি। ফলে ব্যাংক খাত খারাপ হয়েছে।
https://www.prothomalo.com/business/bank/ev0lq5k58s
যুগান্তর
এলডিসি উত্তরণ : সময় মাত্র তিন বছর : পাঁচ স্তরের জাতীয় রোডম্যাপ চূড়ান্ত
এলডিসি উত্তরণে তিন বছর বাড়তি সময় পেয়েছে বাংলাদেশ। এতে আপাতত স্বস্তি মিললেও অর্থনীতির চ্যালেঞ্জ কমেনি। বরং এই সময়ের মধ্যে অর্থনীতির সক্ষমতা বাড়াতে না পারলে ২০২৯ সালে উত্তরণের পর আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার ঝুঁকি রয়েছে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নসহ বড় বাজারে শুল্কমুক্ত সুবিধা ধরে রাখা, তৈরি পোশাকের ওপর নির্ভরতা কমানো, নতুন বাজার সৃষ্টি, ব্যবসার ব্যয় কমানো, ব্যাংক ও জ্বালানি খাতের সংস্কার এবং বিনিয়োগ পরিবেশ উন্নয়নের মতো কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। এ বাস্তবতা সামনে রেখে ২০২৬-২৯ মেয়াদে পাঁচ স্তম্ভের জাতীয় রোডম্যাপ চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। পাশাপাশি ৩৮টি দেশের সঙ্গে বাণিজ্য চুক্তির সম্ভাব্যতা যাচাই করে এফটিএ, পিটিএ ও সেপা সম্পাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। খবর সংশ্লিষ্ট সূত্রের।
https://www.jugantor.com/tp-firstpage/1177334
বণিক বার্তা
শিল্পের কার্বন নিঃসরণ কমানোই হতে পারে লাভজনক ব্যবসায়িক কৌশল
জলবায়ু নীতিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সাম্প্রতিক পশ্চাদপসরণ সত্ত্বেও বৈশ্বিক শিল্প খাতে কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগ এগিয়ে চলেছে। বিশ্বব্যাপী গ্রিনহাউজ গ্যাস নিঃসরণের প্রায় এক-তৃতীয়াংশের জন্য দায়ী শিল্প খাতের অনেক প্রতিষ্ঠান এখন পরিবেশ সুরক্ষার পাশাপাশি উৎপাদনশীলতা, আয় ও প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর কৌশল হিসেবে ডিকার্বনাইজেশনকে গ্রহণ করছে। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) গবেষণায় দেখা গেছে, সিমেন্স, সেন্ট-গোবাঁ, আউটোকুম্পু ও ন্যাশনাল সিমেন্টের মতো প্রতিষ্ঠান পরিচ্ছন্ন প্রযুক্তি, বিদ্যুতায়ন ও ডিজিটাল ব্যবস্থায় বিনিয়োগ করে উৎপাদন ব্যয় কমাচ্ছে এবং উন্নত মানের পরিবেশবান্ধব পণ্য তৈরি করছে। কোথাও সরকারি ভর্তুকি, কোথাও জ্বালানি সাশ্রয় এবং কোথাও আন্তর্জাতিক কার্বন বিধিমালা এ রূপান্তরকে উৎসাহিত করছে।
https://bonikbarta.com/editorial/jjZAAKh7SDnRLCaD
আমার দেশ
বিনিয়োগে স্থবিরতা: অতিরিক্ত তারল্যের চাপে ১০ ব্যাংক
বাজারভিত্তিক সুদহার চালুর পর কিছু ব্যাংকে আমানত বাড়ছে। তবে সেই তুলনায় ঋণ ও বিনিয়োগ বাড়াতে পারছে না। ফলে ক্রমেই বাড়ছে অতিরিক্ত তারল্য। উৎপাদনশীল খাতে বিনিয়োগ না থাকায় প্রচলিত ধারার বাইরে গিয়ে টাকা খাটাচ্ছে ব্যাংকগুলো। সহজ পন্থা হিসেবে সরকারি ট্রেজারি বিল-বন্ড, কলমানি ও অন্য ব্যাংকে আমানত হিসেবে টাকা রাখছে। কিন্তু এর পরও উদ্বৃত থাকছে বড় অঙ্ক। যা ব্যাংকগুলোকে বিপাকে ফেলছে। ফলে এসব ব্যাংক নতুন করে আমানত নিরুৎসাহিত করছে। মাত্রাতিরিক্ত কমিয়ে দিয়েছে সুদহার।
https://www.dailyamardesh.com/business/bank-financial-institutions/amdwd6y4bscj5
বাংলাদেশ প্রতিদিন
ছাদে সোলার প্যানেলে করছাড়
বাসাবাড়িতে রুফটপ সোলার বা ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনকারীদের ‘গ্রিন হাউস’ হিসেবে স্বীকৃতি দেবে সরকার। পাশাপাশি তাদের বিশেষ করছাড়ের সুবিধাও দেওয়া হবে। এ সুবিধা নিশ্চিত করতে দ্রুতই সংসদে প্রয়োজনীয় আইন পাসের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। গতকাল রাজধানীর ইস্কাটনে ইংরেজি দৈনিক ‘নিউ এজ’ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। বিদ্যুৎমন্ত্রী বলেন, বিদ্যমান জ্বালানি সংকট মোকাবিলা এবং বিদ্যুৎ উৎপাদনে আমদানিনির্ভরতা কমাতে সরকার নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব দিচ্ছে। এর অংশ হিসেবে বাসাবাড়িতে রুফটপ সোলার স্থাপনে সাধারণ গ্রাহকদের উৎসাহিত করতে এই বিশেষ প্রণোদনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
https://www.bd-pratidin.com/first-page/2026/11/01/1319978
সময়ের আলো
ব্যাংক খাত সংস্কারে ৫৫৮০ কোটি টাকা ঋণ বিশ্বব্যাংকের
ব্যাংকিং খাতের সংস্কার ও আর্থিক নিরাপত্তা কাঠামো শক্তিশালী করতে ‘ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট-২’ প্রকল্পের আওতায় এ অর্থায়ন করা হচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে একটি অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমে স্বাক্ষর করেন। শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইআরডি।
https://www.shomoyeralo.com/news/392926
দেশ রুপান্তর
এলডিসি উত্তরণে সময় বাড়ল করণীয় কী!
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময় আরও তিন বছর বাড়ানোর সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনীতির জন্য সাময়িক স্বস্তি নিয়ে এসেছে। ফলে রপ্তানি বাণিজ্যে শুল্কমুক্ত সুবিধা, বৈদেশিক ঋণের সুদসহ আন্তর্জাতিক সহায়তা এবং অর্থনৈতিক কাঠামোর প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে সরকার বাড়তি সময় পেল। তবে এই সময়কে কাজে লাগাতে না পারলে উত্তরণের পর বাংলাদেশের রপ্তানি, বিনিয়োগ, কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা আয়ে নতুন চাপ তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন অর্থনীতি বিশ্লেষকরা।
https://www.deshrupantor.com/731635/%E0%A6%8F%E0%A6%B2%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF-%E0%A6%89%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%A3%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%9F-%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%B2-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%A3%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%95%E0%A7%80
আমার দেশ
ইইউতে পোশাক রপ্তানিতে সুযোগ বাড়ছে বাংলাদেশের
নতুন নিয়ম অনুযায়ী গত ১ জুলাই থেকে ইইউতে স্বল্পমূল্যের আমদানি পণ্যের ওপর তিন ইউরো শুল্ক কার্যকর হয়েছে। প্রতিটি পার্সেলে থাকা পণ্যের শ্রেণি অনুযায়ী এ অর্থ আদায় করা হচ্ছে। সাময়িকভাবে চালু হওয়া এ ব্যবস্থা ২০২৮ সালের জুলাই পর্যন্ত বহাল রাখার পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি আগামী ১ নভেম্বর থেকে আমদানি পণ্যের ওপর আরো দুই ইউরো হ্যান্ডলিং ফি কার্যকর করার কথা জানিয়েছে ইউরোপীয় কমিশন। নতুন শুল্কের প্রভাব কতটা বড় হতে পারে, তার একটি হিসাব বিশ্লেষণ করে বিজিএমইএর সাবেক পরিচালক ও বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মহিউদ্দিন রুবেল আমার দেশকে বলেন, কোনো পণ্যের দাম পাঁচ ইউরো হলে এর ওপর তিন ইউরো শুল্ক সম্পূর্ণভাবে ক্রেতার ওপর চাপানো হলে মোট দাম ৬০ শতাংশ বেড়ে যাবে। অর্থাৎ, পণ্যটির মূল্য দাঁড়াবে আট ইউরো। একইভাবে ১০ ইউরোর পণ্যে শুল্কের কারণে দাম বাড়বে ৩০ শতাংশ। এর সঙ্গে দুই ইউরো হ্যান্ডলিং ফি যুক্ত হলে ক্রেতার ব্যয় আরো বাড়বে।
https://www.dailyamardesh.com/bangladesh/amd70857fr8dm
বণিক বার্তা
বিইউএফটিতে সপ্তম টেক্সটাইল গবেষণা সম্মেলন : বস্ত্র ও পোশাক শিল্পে গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন ও টেকসই উন্নয়নে জোর
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) উদ্যোগে সপ্তম টেক্সটাইল গবেষণা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ঢাকার তুরাগে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মিলনায়তনে গতকাল আয়োজিত এ সম্মেলনে দেশী-বিদেশী শিক্ষাবিদ, গবেষক, শিল্পোদ্যোক্তা ও শিল্পসংশ্লিষ্ট পেশাজীবীরা অংশ নেন। তারা বস্ত্র ও পোশাক শিল্প নিয়ে গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং টেকসই উন্নয়নে গুরুত্বারোপ করেন। বিইউএফটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
https://bonikbarta.com/economy/GinigYNKucdPppRn
The Daily Star
Garment sector faces $4.8b shortfall in green investment
Bangladesh’s readymade garment (RMG) sector faces a $4.8 billion financing gap against an estimated $6.6 billion investment requirement for 2025-2029, threatening to slow its transition to sustainable manufacturing and undermine its competitiveness in global markets. The shortfall represents around 73 percent of the total requirement, highlighting the challenge of mobilising funds for green investment, speakers said at an event in Dhaka last week.
https://www.thedailystar.net/business/economy/news/garment-sector-faces-48b-shortfall-green-investment-4312181
জাগো নিউজ২৪
অর্থবছরের শেষ প্রান্তিকে শিল্প খাতে মেয়াদি ঋণ বিতরণ কমেছে ১৬ শতাংশ
দেশের শিল্প খাতে দীর্ঘমেয়াদি বিনিয়োগের গতি কমে আসার ইঙ্গিত দিচ্ছে ব্যাংকঋণের সর্বশেষ পরিসংখ্যান। ২০২৬ অর্থবছরের প্রথমার্ধে মেয়াদি ঋণ বিতরণে গতি থাকলেও শেষ প্রান্তিকে তা উল্লেখযোগ্যভাবে কমেছে। বিশেষ করে এপ্রিল-জুন প্রান্তিকে শিল্প খাতে মেয়াদি ঋণ বিতরণ আগের প্রান্তিকের তুলনায় প্রায় ১৬ শতাংশ কমেছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় কমেছে প্রায় ১৮ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ অর্থবছরে শিল্প খাতে মোট মেয়াদি ঋণ বিতরণ হয়েছে ৯৯ হাজার ৭৯৬ কোটি টাকা। আগের অর্থবছরে এ পরিমাণ ছিল ৯৭ হাজার ১৩৮ কোটি টাকা। সে হিসাবে এক বছরে ঋণ বিতরণ বেড়েছে মাত্র ২ দশমিক ৭ শতাংশ।
https://www.jagonews24.com/economy/news/1174180
ঢাকা পোস্ট
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার (Today's Foreign Currency Exchange Rate November 01, 2026) এখানে প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া।
https://www.dhakapost.com/exchange-rate
বণিক বার্তা
শিল্প ও সেবা খাতে কমছে কর্মসংস্থান : দেশের অর্থনীতির বড় চাপ ‘গ্র্যাজুয়েট গ্লাট’, উচ্চ ডিগ্রিধারী সাড়ে ৯ লাখ যুবাই বেকার
গত কয়েক দশকে দেশে উচ্চ শিক্ষার বিস্তার ঘটলেও বিপুলসংখ্যক গ্র্যাজুয়েটের জন্য সে অনুপাতে প্রাতিষ্ঠানিক কর্মসংস্থান তৈরি হয়নি। কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বছরে ২০ লাখের বেশি তরুণ চাকরির বাজারে প্রবেশের উপযোগী হলেও কর্মসংস্থানে যুক্ত হতে পারছেন মাত্র সাত-আট লাখ। তাদেরও প্রায় ৮৪ শতাংশ কাজ করেন অনানুষ্ঠানিক খাতে। ফলে ডিগ্রিধারী তরুণের সংখ্যা বাড়লেও যোগ্যতা ও দক্ষতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কাজের সুযোগ তৈরি হচ্ছে না। বর্তমানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা প্রায় ৯ লাখ ৪৩ হাজার তরুণ বেকার, যা মোট বেকারের প্রায় ৩৬ শতাংশ। আয় ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখার কথা থাকলেও কর্মসংস্থানের অভাবে উচ্চশিক্ষিত এ জনগোষ্ঠীর বড় একটি অংশ উল্টো অর্থনীতির ওপর চাপ তৈরি করছে। চাকরি বাজারের চাহিদার তুলনায় গ্র্যাজুয়েটের সরবরাহ বেড়ে যাওয়ার এ পরিস্থিতিই অর্থনীতিতে ‘গ্র্যাজুয়েট গ্লাট’ বা ডিগ্রিধারী জনশক্তির আধিক্য হিসেবে পরিচিত।
https://bonikbarta.com/bangladesh/AmIaaH6K9Fan147u