BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

November 02, 2026

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-11-02_at_1.01.16_PM__1793602918.jpeg
দেশ রুপান্তর
তৈরি পোশাক কারখানার উৎপাদন স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১ নভেম্বর) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী ও মন্ত্রী-উপদেষ্টাদের জরুরি বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। https://www.deshrupantor.com/731940/%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%95-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%B8%E0%A6%9A%E0%A6%B2-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%96%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%86%E0%A6%87%E0%A6%A8%E0%A6%B6%E0%A7%83%E0%A6%99%E0%A7%8D%E0%A6%96%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%80%E0%A6%95%E0%A7%87
uploads/trade_daily/digest_photo_tbs__1793603379.jpg

দি বিজনেস স্ট্যান্ডার্ড (বাংলা)
তৈরি পোশাকশিল্পে শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী : উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আজ বিকেল ৩টায় শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী তৈরি পোশাকশিল্পে শ্রমিক আন্দোলনের নামে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হলে কঠোর হস্তে দমন করা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২ নভেম্বর) সকালে তৈরি পোশাকশিল্পের ব্যবসায়ীদের প্রধান দুই সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ বৈঠক ডাকা হয়। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএর সভাপতি মো. হাতেমসহ দুই ব্যবসায়ী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর শ্রম মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নাসিমুল গণি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, এসআরবি ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। https://www.tbsnews.net/bangla/bangladesh/news-details-559941

uploads/trade_daily/digest_photo_kk_janmal__1793603379.jpg

কালের কন্ঠ
সংশ্লিষ্ট মন্ত্রী-উপদেষ্টাদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক : জনগণের জান-মালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহবান পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাঁদের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের তৈরি পোশাক শিল্পে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখার ব্যাপারে গুরুত্বারোপ করেছেন তিনি। পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। গতকাল রবিবার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। https://www.kalerkantho.com/print-edition/first-page/2026/11/02/1761476

uploads/trade_daily/digest_photo_fe___1793603379.jpg

The Financial Express
BGMEA, BKMEA welcome formation of new wage board for RMG workers Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) and Bangladesh Knitwear Manufacturers and Exporters Association (BKMEA) on Sunday welcomed the government's decision to form a six-member minimum wage board to revise the salary structure for readymade garment (RMG) workers, expressing hope that it would help ensure a fair and sustainable wage structure through dialogue. In two separate statements, BGMEA President Mahmud Hasan Khan and BKMEA President Mohammad Hasan Hatem expressed their support for the government's initiative. They acknowledged that garment workers are facing severe financial pressure due to the rising cost of living amid high inflation. https://thefinancialexpress.com.bd/trade/bgmea-bkmea-welcome-formation-of-new-wage-board-for-rmg-workers

uploads/trade_daily/digest_photo_samakal__1793603379.jpg

সমকাল
শ্রমিকদের আন্দোলন অব্যাহত থাকলে কারখানা বন্ধের সিদ্ধান্ত নেবেন মালিকরা রোববার বিকেলে ঢাকার উত্তরায় তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর কার্যালয়ে আয়োজিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। চলমান শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে সংগঠনটির সাধারণ সদস্যদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। মাহমুদ হাসান খান গণমাধ্যমকে জানান, সভায় কয়েকজন উদ্যোক্তা আগামীকাল থেকেই কারখানা বন্ধের পক্ষে মত দিলেও অধিকাংশ মালিক উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখার কথা বলেছেন। তারা জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক না হলে এবং কারখানায় বিশৃঙ্খলা চলতে থাকলে শেষ পর্যন্ত বন্ধের সিদ্ধান্ত কার্যকর করা হতে পারে। বিজিএমইএ সভাপতি বলেন, ‘মজুরি বোর্ড গঠনের পর আমাদের প্রত্যাশা থাকবে, শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কারখানায় কাজে ফিরে যাবেন। এখন যদি আন্দোলনের নামে কোনো ধরনের বিশৃঙ্খলা হয়, তাহলে আমাদের ধরে নিতে হবে, তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে।’ https://samakal.com/economics/article/380887/%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%A8-%E0%A6%85%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%A4-%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%95%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE

uploads/trade_daily/digest_photo_amar_desh__1793603379.jpg

আমার দেশ
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান : পোশাকশিল্পে অস্থিরতা দমনে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে পোশাকশিল্পের অস্থিরতা দমনে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ সোমবার সকালে ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। জামায়াত আমির ওই পোস্টে লেখেন, পোশাকশিল্পে অস্থিরতা অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে ভাঙচুর এবং শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো উদ্বেগজনক ঘটনা ঘটছে। কোনো মালিক কিংবা শ্রমিকই শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না। আমরা বিশ্বাস করি, কোনো শ্রমিকই এ ধরনের কাজে জড়িত হবেন না। https://www.dailyamardesh.com/politics/jamaat/amdqbnko9i58a

uploads/trade_daily/digest_photo_bonik__1793603379.jpeg

বণিক বার্তা
শ্রম অসন্তোষে ৫২৯ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: উৎপাদন সচল হওয়া নিয়ে অনিশ্চয়তা বোর্ড গঠনের ঘোষণা দিয়ে গতকাল শ্রমিকদের আন্দোলন ছেড়ে কাজে ফেরার আহ্বান জানান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এদিকে কারখানা চালু রাখতে যথাযথ ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শ্রমিকদের স্বার্থরক্ষা, রফতানি কার্যক্রম নির্বিঘ্ন ও জননিরাপত্তা ঠিক রাখতে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। শ্রম অসন্তোষের মধ্যে কারখানা চালু রাখা নিয়ে গতকাল বিকালে বিজিএমইএ কমপ্লেক্সে সদস্য কারখানার মালিকদের বৈঠক অনুষ্ঠিত হয়। এ বিষয়ে জানতে চাইলে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বণিক বার্তাকে বলেন, ‘মজুরি বোর্ড গঠন নিয়ে শ্রমিকদের যে উদ্বেগ ছিল, সরকার তা সমাধান করেছে। এর পরও যদি কোনো ধরনের বিশৃঙ্খলা হয়, তাহলে আমরা আর এটিকে শুধু মজুরি বোর্ড গঠন নিয়ে অসন্তোষ হিসেবে দেখব না। তখন মনে হবে, আমাদের এ খাতকে ধ্বংস করার চেষ্টা চলছে। আমরা সোমবার (আজ) পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করব।’ https://bonikbarta.com/bangladesh/7Cx8aqlBfm4XEkHb

uploads/trade_daily/digest_photo_b_news__1793603379.jpg

বাংলা নিউজ২৪
তুর্কি বিনিয়োগ বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশের চামড়া, নন-লেদার পণ্য, তৈরি পোশাক ও জাহাজ নির্মাণ খাতে তুরস্কের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একইসঙ্গে তুরস্কের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়াতে শুল্ক ও কাস্টমস সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। গত রোববার (১ নভেম্বর) তুরস্কের ইস্তাম্বুলের হিলটন হোটেলে দেশটির বাণিজ্যমন্ত্রী ওমর বোলাতের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয় তুলে ধরেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী। বৈঠকে দুদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা ও বিদ্যমান বাধা দূর করার বিষয়ে আলোচনা হয়। https://www.banglanews24.com/economics-business/news/bd/1690578.details

uploads/trade_daily/digest_photo_amardesh_busi__1793603379.jpg

আমার দেশ
ব্যবসা সহজ করতে নিয়ন্ত্রণ কমানো হচ্ছে ১০৭ ক্ষেত্রে দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সহজ করতে ১০৭ ক্ষেত্রে নিয়ন্ত্রণ কমিয়ে আনছে সরকার। ৯টি সংস্থা ও প্রতিষ্ঠানের অধীনে ১২ বিষয়ে এই ১০৭ প্রতিবন্ধকতা চিহ্নিত করেছেন ব্যবসায়ীরা। সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে ইতোমধ্যে ২২ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। কমিটিকে এসব বিষয়ে দ্রুত সময়ের মধ্যে বিনিয়ন্ত্রণ কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রীর নেতৃত্বাধীন এই টাস্কফোর্স সূত্রে জানা যায়, সরকারের বিনিয়ন্ত্রণের অনেকগুলো প্রতিশ্রুতিতে একাধিক মন্ত্রণালয় ও সংস্থা যৌথভাবে দায়িত্ব পালন করবে। আর বেসরকারি খাতের প্রতিনিধিত্ব করবে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিসহ (এফবিসিসিআই) চারটি চেম্বার ও দুটি অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ ও বিকেএমইএ) প্রতিনিধিরা। https://www.dailyamardesh.com/business/import-export/amdyiazmusvvw

uploads/trade_daily/digest_photo_jugan__1793603379.jpg

যুগান্তর
২০২৬-২০২৯ মেয়াদি রোডম্যাপ সরকারের : টেকসই এলডিসি উত্তরণে পাঁচ পক্ষ নিয়ে সংস্কার স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের জন্য বাংলাদেশকে দেওয়া বাড়তি তিন বছর অর্থনীতির আমূল পরিবর্তনের সুযোগ হিসাবে কাজে লাগানো হবে। এ সময়ে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, বিনিয়োগের অর্থায়ন নিশ্চিত করা, জ্বালানি নিরাপত্তা জোরদার, রপ্তানিপণ্যে বৈচিত্র্য আনা এবং নতুন আন্তর্জাতিক বাজার তৈরিতে ব্যাপক সংস্কার করা হবে। এ উদ্যোগ বাস্তবায়নে দেশের জনগণ, বেসরকারি খাত, জাতিসংঘ, উন্নয়ন সহযোগী এবং বহুপক্ষীয় উন্নয়ন সংস্থা-এই পাঁচ পক্ষকে একসঙ্গে যুক্ত করছে সরকার। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। https://www.jugantor.com/tp-firstpage/1177854

uploads/trade_daily/digest_photo_amar_desh_new__1793607884.jpg

আমার দেশ
পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ অব্যাহত, পুলিশের গাড়ি ভাঙচুর-আগুন, বিজিবিসহ আহত অনেকে শিল্পাঞ্চলে অস্থিরতা দূর করতে সোমবার সকাল থেকে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তারা সড়কে অবস্থান করছেন। এ অবস্থায় গাজিপুরের সব কারখানা বন্ধ রয়েছে। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেছেন, আজও শ্রমিকেরা বিক্ষোভ করছেন। শ্রমিক আন্দোলনের কারণে দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, জেলা পুলিশ, মহানগর পুলিশ ও শিল্প পুলিশ কাজ করছে। https://www.dailyamardesh.com/national/amd6wexyf2jol

uploads/trade_daily/digest_photo_sama_ashulia_chu__1793607884.jpg

সমকাল
আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানা ছুটি ঘোষণা সোমবার সকাল থেকে আশুলিয়া শিল্পাঞ্চলের কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে পোশাক শ্রমিকদের আন্দোলনে বহিরাগত ও দুষ্কৃতকারীরা যোগ দিয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া শিল্প পুলিশের এসপি মমিনুল ইসলাম ভূঁইয়া। বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভের বিষয়ে তিনি বলেন, শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে রাস্তায় নেমেছেন। পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা চলছে। https://samakal.com/whole-country/article/380965/%E0%A6%86%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%A7%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B6-%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%95-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%9B%E0%A7%81%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%98%E0%A7%8B%E0%A6%B7%E0%A6%A3%E0%A6%BE%C2%A0

uploads/trade_daily/digest_photo_p_alo_bgb__1793607884.jpg

প্রথম আলো
আবারও পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আবারও বিক্ষোভ শুরু করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। আজ সোমবার সকাল সাতটা থেকে উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় মহাসড়ক অবরোধ করেন তাঁরা। এ ঘটনায় মহাসড়কের উভয় পাশে অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্ট যানজটে ভোগান্তি পোহাচ্ছেন বিভিন্ন গন্তব্যের যাত্রী ও চালকেরা। গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া বলেন, শ্রমিক আন্দোলন নিয়ন্ত্রণে আজ থেকে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তাঁদের সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও দায়িত্ব পালন করবেন। https://www.prothomalo.com/bangladesh/district/6ajvba2xnw

uploads/trade_daily/digest_photo_itte_m_w__1793607884.jpg

দৈনিক ইত্তেফাক
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, গাড়িতে আগুন বিভিন্ন দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চল। সোমবার সকালে শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এ সময় নরসিংহপুর এলাকায় একটি পোশাক কারখানার কাভার্ডভ্যানে আগুন দেওয়া হয়। সংঘর্ষের কারণে শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) সোমবার সকাল ১০টার পর আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। https://www.ittefaq.com.bd/818644/%E0%A6%86%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%98%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7-%E0%A6%97%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%86%E0%A6%97%E0%A7%81%E0%A6%A8

uploads/trade_daily/digest_photo_samakal_fire__1793607884.jpg

সমকাল
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভের চিত্র (ফটো স্টোরি) আজ সোমবার সকালে আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিকরা বিক্ষোভে নামলে পুলিশের সঙ্গে তাদের একাধিকবার সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। বিক্ষোভের মধ্যে একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়। সকাল থেকে আশুলিয়া শিল্পাঞ্চলের কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। https://samakal.com/photogallery/article/380974/%E0%A6%86%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%95-%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%8B%E0%A6%AD%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%AB%E0%A6%9F%E0%A7%8B-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%BF-

uploads/trade_daily/digest_photo_p_alo__1793603707.jpg

প্রথম আলো
শ্রমিকের ন্যায্য মজুরি ও পোশাকশিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতায় ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জ আছে : সেলিম রায়হান, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নির্বাহী পরিচালক, সানেম অর্থনৈতিক ও শিল্পের দৃষ্টিকোণ থেকে এক ধাপে বর্তমান ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকায় উন্নীত করা তৈরি পোশাক রপ্তানিকারকদের জন্য বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি করতে পারে। বিশেষ করে সীমিত মুনাফার ওপর নির্ভরশীল ক্ষুদ্র ও মাঝারি কারখানাগুলোর উৎপাদন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। বর্তমান পরিস্থিতিতে পোশাক রপ্তানিতে মন্দাভাব, জ্বালানি ব্যয়ের ঊর্ধ্বগতি, বৈশ্বিক অর্থনৈতিক মন্থরতা এবং অভ্যন্তরীণ মূল্যস্ফীতি শিল্পের ওপর বাড়তি চাপ তৈরি করছে। ফলে শ্রমিকদের মজুরি বৃদ্ধি এবং কারখানার আর্থিক সক্ষমতার মধ্যে গ্রহণযোগ্য সমন্বয় প্রতিষ্ঠা করা সহজ হবে না। https://www.prothomalo.com/business/analysis/rsugpvh2q7

uploads/trade_daily/digest_photo_s_alo__1793603707.jpg

সময়ের আলো
রফতানির ৮১ শতাংশই তৈরি পোশাক খাতের দেশের পণ্য রফতানিতে ইতিবাচক প্রবৃদ্ধি থাকলেও রফতানি আয়ের বড় অংশ এখনও তৈরি পোশাক খাতের ওপর নির্ভরশীল। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) বাংলাদেশের পণ্য রফতানি আয় দাঁড়িয়েছে ১৭০ কোটি ৪৩ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই আয় ছিল ১৬০ কোটি ৮৪ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রফতানি বেড়েছে ৯৫ কোটি ৯০ লাখ ডলার বা ৬ শতাংশ। তবে এই প্রবৃদ্ধির প্রায় ৮১ শতাংশই এসেছে তৈরি পোশাক খাত থেকে। https://www.shomoyeralo.com/news/393124

uploads/trade_daily/digest_photo_agamir_sha__1793603707.jpg

আগামীর সময়
ছোটদের ঋণে কড়াকড়ি, বড়দের ছাড়ের ছড়াছড়ি ঋণসংক্রান্ত বিভিন্ন নথিপত্র বিশ্লেষণে দেখা গেছে, পাঁচ হাজার শিল্প গ্রাহকের কাছে রয়েছে প্রায় ৬ লাখ কোটি টাকার ঋণ, যা মোট ঋণের ৩৩ শতাংশ। বড়দের খেলাপিমুক্ত রাখতে ঋণ পুনঃতফসিলের আড়ালে নামমাত্র এককালীন (ডাউনপেমেন্ট) পরিশোধে মোটা অঙ্কের বকেয়া ঋণ ১৫ বছর পর্যন্ত নিয়মিত দেখানো হচ্ছে। একই সঙ্গে এক্সিট পলিসি ও হাজার কোটি টাকার বেশি খেলাপিদের জন্য রয়েছে বিশেষ ছাড়। কিন্তু ছোট গ্রাহকদের ঋণ দিতে ভূরি ভূরি শর্ত জুড়ে দিয়েছে এসব ব্যাংক, যা পূরণ করতে ছোট গ্রাহকরা রীতিমতো হিমশিম খাচ্ছেন। এতে ঋণবঞ্চিত হচ্ছেন ছোট গ্রাহকরা। শুধু বিসিকের অধীন কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) তালিকাভুক্ত ১ কোটি ১৭ লাখ প্রতিষ্ঠান থাকলেও তােদর ঋণ স্থিতি ২ লাখ ৯৮ হাজার কোটি টাকা, যা মোট ঋণের ১৬ শতাংশ। https://www.agamirsomoy.com/national/lg98mxvx3oqi

uploads/trade_daily/digest_photo_sangba__1793603707.jpg

সংবাদ
এলডিসি উত্তরণ পেছাতে যে প্রতিশ্রুতি দিতে হয়েছে বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণের সময় পেছাতে বাংলাদেশকে বৈশ্বিক অংশীদার দেশ (গ্লোবাল পার্টনার) বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশ গুলোর কাছে ব‍্যাংক খাতের সংস্কার, রাজস্ব আদায়, ব‍্যবসার পরিবেশ উন্নত করতে সময়বদ্ধ (টাইম বাউন্ড) এবং সুনির্দিষ্ট সংস্কার বাস্তবায়নের রোডম্যাপ দিতে হয়েছে। জাতিসংঘ সহ ইউরোপীয় ইউনিয়ন বছর বছর তা পর্যবেক্ষণ (মনিটরিং) করবে। কারণ বাংলাদেশের সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি আর বাস্তবায়নের নিয়ে তাদের সংশয় রয়েছে। https://sangbad.net/news/22230/

uploads/trade_daily/digest_photo_bd_news__1793603707.jpg

বিডিনিউজ২৪
পোশাক খাত প্রবৃদ্ধির ধারায়, অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে ৪.৩৯% পোশাক খাতের প্রবৃদ্ধির ওপর ভর করে রপ্তানি আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। নানা সংকটের মধ্যেও চলতি অর্থবছরের চতুর্থ মাস অক্টোবরে পণ্য রপ্তানি থেকে ৩৯৯ কোটি ১৮ লাখ (৩.৯৯ বিলিয়ন) ডলার আয় হয়েছে, যা গত আগের বছরের একই মাসের চেয়ে ৪ দশমিক ৩৯ শতাংশ বেশি। আর এ অর্থবছরের তৃতীয় মাস সেপ্টেম্বরের চেয়ে বেশি ১ দশমিক ৩৯ শতাংশ। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) রোববার রপ্তানি আয়ের হালনাগাদ যে তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা যায় অক্টোবরে তৈরি পোশাক রপ্তানি করে ৩১৬ কোটি ৭৮ লাখ ডলার আয় করেছেন এ খাতের রপ্তানিকারকরা। যা গত বছরের অক্টোবরে চেয়ে ৪ দশমিক ৯০ শতাংশ বেশি। https://bangla.bdnews24.com/business/dyb0qwtg33

uploads/trade_daily/digest_photo_n_d__1793603707.jpg

নয়াদিগন্ত
ব্যাংকিং খাতে নগদ টাকার চাপ বাড়ছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ব্যাংকগুলোর দৈনন্দিন নগদ অর্থের চাহিদা মেটাতে একাধিক মেয়াদে রেপো ও অ্যাসিউরড রেপো (এআর) সুবিধার আওতায় অর্থ সরবরাহ করা হয়েছে। একই সাথে স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটির (এসডিএফ) মাধ্যমে ব্যাংকগুলো থেকে অর্থ গ্রহণ এবং আগের সরবরাহ করা অর্থের মেয়াদপূর্তির হিসাব সমন্বয় করা হয়েছে। সবমিলিয়ে ওই দিন ব্যাংকিং ব্যবস্থায় নিট তারল্য সরবরাহের পরিমাণ প্রায় ছয় হাজার ৪০০ কোটি টাকা। https://dailynayadiganta.com/post/other/1065919

uploads/trade_daily/digest_photo_b_trib__1793603707.jpg

বাংলা ট্রিবিউন
গ্যাস সংকটের মাঝে আরেক দুঃসংবাদ, ৪ নভেম্বর থেকে কমবে সরবরাহ সারাদেশে এমনিতেই আবাসিক, সিএনজি স্টেশনসহ বিভিন্ন খাতে গ্যাসের সংকট চলছে। এর মধ্যে নতুন করে গ্যাস সরবরাহ কমার দুঃসংবাদ এলো। সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪ নভেম্বর থেকে তিন দিন টার্মিনালটির কার্যক্রম বন্ধ থাকবে। এতে জাতীয় গ্যাস গ্রিডে প্রতিদিনের সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসবে। ফলে এ সময়ে সারাদেশে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে। রবিবার (১ নভেম্বর) পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। https://www.banglatribune.com/business/power-and-fuel/978135/%E0%A6%97%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B8-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9D%E0%A7%87-%E0%A6%86%E0%A6%B0%E0%A7%87%E0%A6%95-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%83%E0%A6%B8%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6-%E0%A7%AA-%E0%A6%A8%E0%A6%AD%E0%A7%87%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87

uploads/trade_daily/digest_photo_d_post__1793603707.jpg

ঢাকা পোস্ট
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার (Today's Foreign Currency Exchange Rate November 02, 2026) এখানে প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া। https://www.dhakapost.com/exchange-rate

uploads/trade_daily/digest_photo_bonik_chin__1793603707.jpg

বণিক বার্তা
অক্টোবরে কমেছে রফতানি আদেশ : চীনের কারখানায় উৎপাদন কার্যক্রম সংকুচিত চীনের শিল্প উৎপাদনে ফের দেখা গেছে মন্থর গতি। দেশটির উৎপাদন খাতের কার্যক্রম সংকুচিত হয়েছে অক্টোবরে। বিশেষ করে নতুন রফতানি আদেশ কমে যাওয়ায় কারখানাগুলোর উৎপাদন কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়েছে। এতে থমকে গেছে আগের মাসের পুনরুদ্ধারের ধারাও। অন্যদিকে অভ্যন্তরীণ বাজারে চাহিদা দুর্বল থাকায় বিদেশের বাজারের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছেন চীনা উৎপাদনকারীরা। খবর এপি। https://bonikbarta.com/economy/570vDaIfUNj7tFyq