BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

November 04, 2026

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-11-04_at_12.19.58_PM__1793773310.jpeg
সময়ের আলো
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের প্রথম সভা শুরু হয়েছে। বেতন বাড়ানোর দাবিতে দেশের বিভিন্ন স্থানে পোশাকশ্রমিকদের আন্দোলন ও অসন্তোষের মধ্যেই এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে বৈঠকটি শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন বোর্ডের চেয়ারম্যান সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমান। নতুন বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এবিএম সামছুদ্দিন। শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার। https://www.shomoyeralo.com/news/393560
uploads/trade_daily/digest_photo_bonik__1793773755.jpeg

বণিক বার্তা
শ্রমিক বিক্ষোভ ঘিরে হামলা-ভাংচুর চতুর্থ দিনেও উৎপাদন বন্ধ ৪৬৯ পোশাক কারখানার চলমান শ্রম পরিস্থিতি নিয়ে গতকাল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছেন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নেতারা। এর ধারাবাহিকতায় রাতে রাজধানীর একটি হোটেলে কয়েকটি জাতীয় দৈনিকের সম্পাদকের সঙ্গেও মতবিনিময় করেন সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান। এ সময় বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ ও রুবানা হক, হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, সংগঠনটির প্রথম সহসভাপতি সেলিম রহমান, রেজওয়ান সেলিমসহ অন্যরা উপস্থিত ছিলেন। মতবিনিময়ে বিজিএমইএ সভাপতি জানান, সচিবালয়ে গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তৈরি পোশাক শিল্পের চলমান বিক্ষোভ, ভাংচুর ও সংঘর্ষের বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেছেন তারা। সরকারপ্রধানকে জানান, কারখানার উৎপাদন নিরবচ্ছিন্নভাবে চালাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা এখনো পর্যাপ্ত বলে মনে করছেন না পোশাক মালিকরা। সে জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা আরো বাড়ানো দরকার, যাতে করে শ্রমিক-মালিকের নিরাপত্তার পাশাপাশি কারখানার উৎপাদন সচল থাকে। https://bonikbarta.com/bangladesh/AXwvr3AtaXmIzGrf

uploads/trade_daily/digest_photo_p_alo__1793773755.jpg

প্রথম আলো
তৈরি পোশাকশিল্প মজুরি বোর্ডের প্রথম সভা আজ পোশাকশিল্পে চলমান শ্রমিক আন্দোলনের মধ্যে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরপর তিনি দেশের কয়েকটি জাতীয় দৈনিকের সম্পাদকদের সঙ্গেও মতবিনিময় করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এসে সম্পাদকদের সঙ্গে বৈঠকে বিজিএমইএর সভাপতি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুতই সরকার গঠিত মজুরির বোর্ডের সভা বসবে। হতে পারে সেটি কালই (আজ বুধবার)। সভা থেকে মজুরি পুনর্নির্ধারণের একটি সময়সীমা ঘোষিত হলে সাধারণ পোশাকশ্রমিকেরা আশ্বস্ত হবেন বলে মনে করেন তিনি। https://www.prothomalo.com/business/mlz2orpwyt

uploads/trade_daily/digest_photo_n_age_rmg__1793773755.jpg

The New Age
RMG wage board meets today, to set timeline for new pay Against the backdrop of ongoing violence amid garment workers’ protests demanding a minimum monthly wage of Tk 30,000, Bangladesh Garment Manufacturers and Exporters Association president Mahmud Hasan Khan met the prime minister on Tuesday evening to brief him on the situation in the export-oriented apparel sector. The BGMEA president sought adequate security to ensure factory operations and requested that the newly formed wage board meet on Wednesday and announce a tentative timeline for setting a new minimum wage to help calm the situation. After the meeting, Mahmud Hasan told New Age that the prime minister had instructed the labour minister to hold the wage board meeting immediately. ‘We hope the first meeting of the wage board will be held today,’ the BGMEA president said. https://www.newagebd.net/post/country/320877/rmg-wage-board-meets-today-to-set-timeline-for-new-pay

uploads/trade_daily/digest_photo_tbs_govt__1793773755.jpg

দি বিজনেস স্ট্যান্ডার্ড (বাংলা)
সরকারের আশ্বাসে সিদ্ধান্ত পরিবর্তন: আজ খোলা থাকবে কারখানা, পরিস্থিতি দেখে পরবর্তী পদক্ষেপ গত মঙ্গলবার রাতে বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিজিএমইএর সহ-সভাপতি মিজানুর রহমান টিবিএসকে বলেন, "আজ বুধবার কারখানা চালু রাখার একটি প্রস্তাব ছিল, ফলে কারখানাগুলো খোলাই থাকবে। তবে যদি অসন্তোষ চলতে থাকে বা শ্রমিকরা কাজে ফিরতে অনীহা প্রকাশ করে, তবে প্রভাবিত কারখানার মালিকপক্ষ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী, তাদের প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখতে পারবেন।" মিজানুর রহমান জানান, আজ অনুষ্ঠিত হতে যাওয়া মজুরি বোর্ডের সভা থেকে অসন্তোষ নিরসনে এবং পরবর্তী কর্মপন্থা নির্ধারণে গুরুত্বপূর্ণ পথনির্দেশনা পাওয়া যাবে বলে তারা আশা করছেন। পোশাক খাতের উদ্যোক্তা শোভন ইসলাম জানান, বেশ কিছু আন্তর্জাতিক বায়ার তাদের পূর্বনির্ধারিত ক্রয়াদেশের চেয়ে প্রায় ২০ শতাংশ কম পণ্যের চূড়ান্ত অর্ডার দিচ্ছে। "এই অর্ডার হয়তো অন্য দেশে নিয়ে যেতে পারে," উদ্বেগ প্রকাশ করে বলেন তিনি। https://www.tbsnews.net/bangla/Economy/news-details-560831

uploads/trade_daily/digest_photo_bd_p_unrest__1793773755.jpg

বাংলাদেশ প্রতিদিন
অস্থিতিশীলতা ঠেকাতে হার্ডলাইনে সরকার পোশাকশ্রমিকদের ন্যায্য মজুরির দাবি দ্রুত আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নিয়েছে সরকার। গতকাল বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, আমরা সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষকে যত দ্রুত সম্ভব মজুরি বোর্ডের সভা আয়োজনের আহ্বান জানিয়েছি। আমরা অত্যন্ত আশাবাদী যে বুধবারই সভাটি অনুষ্ঠিত হবে। তিনি বলেন, আমরা কারখানাগুলো চালু রাখার চেষ্টা করছি। শিল্প ও শ্রমিকদের স্বার্থে শ্রমিকদের ভাঙচুর ও বিক্ষোভ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। রাজধানীর একটি হোটেলে গতকাল রাতে কয়েকটি জাতীয় দৈনিকের সম্পাদকের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। এ সময় বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ, রুবানা হক, হামীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, বিজিএমইএর বর্তমান পর্ষদের প্রথম সহসভাপতি সেলিম রহমান, রেজওয়ান সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন। https://www.bd-pratidin.com/first-page/2026/11/04/1321345

uploads/trade_daily/digest_photo_jjdin__1793773755.jpg

যায় যায় দিন
শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠনের পরিপ্রেক্ষিতে কারখানার উৎপাদন সচল রাখতে এবং বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন স্থগিত রেখে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন তৈরি পোশাকশিল্পের মালিকেরা। তারা বলেছেন, শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির বিষয়টি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় সমাধান হওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে শ্রমিকদের স্বার্থের পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতাও বিবেচনায় নিতে হবে। https://www.jaijaidin.new s/news/364963

uploads/trade_daily/digest_photo_d_post_posh__1793773755.jpg

ঢাকা পোস্ট
আন্দোলন দীর্ঘ হলে অর্ডার যাবে অন্য দেশে, ঝুঁকিতে পড়বে কর্মসংস্থান বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল ঢাকা পোস্টকে বলেন, ক্ষতি মূলত দুই ধরনের—একটি আর্থিক, যেটি হয়তো সরকার বা সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুতই পরিসংখ্যান করে দিতে পারবে। তবে অন্য ক্ষতিটি অর্থ দিয়ে পরিমাপ করা যাবে না। এ বিষয়ে ফ্যাব্রিকা নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জানান, পণ্য সরবরাহের সময় বাড়ানোর অনুরোধ করায় একজন ক্রেতা অসন্তোষ প্রকাশ করেছেন। কিছু ক্রয়াদেশ ভারত, পাকিস্তানসহ অন্য দেশে চলে যাওয়ার তথ্যও পাওয়া যাচ্ছে। বিজিএমইএর পরিচালক মো. হাসিব উদ্দিনের মতে, পোশাকশিল্প থেকে বছরে প্রায় ৩ হাজার ৯০০ কোটি ডলার রপ্তানি আয় আসে। বছরে প্রায় ৩৪০ দিন কারখানা চালু থাকে। এক দিনের পূর্ণাঙ্গ উৎপাদন বন্ধ থাকলে পরিচালন ও আর্থিক ক্ষতির ধাক্কা প্রায় ১০০ কোটি ডলার হতে পারে। https://www.dhakapost.com/economy/495218

uploads/trade_daily/digest_photo_am_sha_uncer__1793773755.jpg

দৈনিক আমাদের সময়
অনিশ্চয়তায় লাখো পোশাক শ্রমিকের কর্মসংস্থান বিজিএমইএ সহসভাপতি রেজওয়ান সেলিম বলেছেন, শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন বিলম্বিত হচ্ছে। সময়মতো পণ্য পাঠাতে না পারলে অতিরিক্ত ব্যয়বহুল আকাশপথ ব্যবহার করতে হতে পারে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রেতারা কার্যাদেশ কমিয়ে দিতে বা বাতিল করতে পারেন। পোশাক কারখানায় চলমান শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় উদ্বেগ বাড়ছে পোশাকশিল্প মালিকদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হবে কিনা, তা নিয়ে নতুন করে ভাবছেন তৈরি পোশাকশিল্পের উদ্যোক্তারা। প্রয়োজনে কারখানা বন্ধের মতো কঠোর সিদ্ধান্ত নেওয়ার বিষয়েও আলোচনা করেছেন বিজিএমইএ-এর বর্তমান ও সাবেক নেতারা। গতকাল মঙ্গলবার বিকালে রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে সংগঠনটির সাবেক নেতারা ও কয়েকজন শীর্ষ উদ্যোক্তার অংশগ্রহণে এ বৈঠক অনুষ্ঠিত হয়। গত কয়েক দিন ধরে বিভিন্ন এলাকায় শ্রমিকদের কর্মবিরতি, বিক্ষোভ, কারখানা থেকে বেরিয়ে আসা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় সৃষ্ট পরিস্থিতি বৈঠকে গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। https://www.dainikamadershomoy.com/details/01a1a288ee2f1

uploads/trade_daily/digest_photo_tbd_koma__1793773755.jpg

দি বিজনেস স্ট্যান্ডার্ড (বাংলা)
পোশাক খাতে অস্থিরতা চলতে থাকলে ক্রয়াদেশ কমার আশঙ্কা রপ্তানিকারকদের ফেব্রিকা নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জানান, পণ্য পাঠাতে দেরি হওয়ায় ক্রেতারা ইতিমধ্যে অসন্তোষ প্রকাশ করতে আরম্ভ করেছে। টিবিএসকে তিনি বলেন, 'সঠিক সময়ে উৎপাদন করতে না পারায় শিপমেন্টের সময় বাড়ানোর জন্য বলা হলে ক্রেতা অসন্তোষ প্রকাশ করেছে।' মিজানুর আরও বলেন, কিছু ক্রেতা ইতিমধ্যে নতুন ক্রয়াদেশ দেওয়া বন্ধ করে দিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে তিনি খবর পেয়েছেন। 'ধীরে ধীরে কিছু ক্রয়াদেশ ভারত, পাকিস্তানসহ অন্যান্য দেশে চলে যাচ্ছে,' বলেন তিনি। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সহসভাপতি শেহাব উদ্দোজা চৌধুরী জানান, পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হতে পারে, তা জানতে চেয়ে সোমবার এক ক্রেতা প্রতিনিধি তার কারখানায় যোগাযোগ করেছেন। টিবিএসকে তিনি বলেন, 'আমরা আশঙ্কা করছি, দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে বাংলাদেশ ক্রয়াদেশ হারাবে।' https://www.tbsnews.net/bangla/Economy/news-details-560336

uploads/trade_daily/digest_photo_jug__1793774169.jpg

যুগান্তর
শ্রমিক অসন্তোষ, হামলা-ভাঙচুর : পোশাকশিল্পে উৎপাদন ক্ষতি দেড় হাজার কোটি টাকা শিল্পসংশ্লিষ্টরা বলছেন, তৈরি পোশাক খাতে বাংলাদেশের প্রধান প্রতিযোগী দেশগুলো যখন আন্তর্জাতিক ক্রেতাদের কাছে নিজেদের অবস্থান শক্ত করছে, তখন দেশের অভ্যন্তরীণ অস্থিরতা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার আশঙ্কা বাড়াচ্ছে। চলমান অস্থিরতা দীর্ঘায়িত হলে শুধু তাৎক্ষণিক উৎপাদন ক্ষতিই নয়, দীর্ঘমেয়াদে বাংলাদেশের বাজার অন্য দেশের দখলে চলে যেতে পারে। উদ্বেগজনক বিষয় হলো, এই অস্থিরতার প্রভাব এখন কারখানার সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক ক্রেতাদের সিদ্ধান্তেও পড়তে শুরু করেছে। বিদেশি ক্রেতারা উৎপাদন ও পণ্য সরবরাহের সময়সূচি জানতে চাইছেন। কোনো কোনো ক্রেতা আগামী ২ মাসের ক্রয়াদেশ কমানোর চিন্তা করছেন। এমনকি বাংলাদেশের কিছু ক্রয়াদেশ ভারত, পাকিস্তানসহ প্রতিযোগী দেশগুলোতে চলে যাওয়ার তথ্যও জানিয়েছেন তারা। https://www.jugantor.com/tp-firstpage/1178793

uploads/trade_daily/digest_photo_ama_sha_ist__1793774169.jpg

দৈনিক আমাদের সময়
প্রথম প্রজন্মের প্রতিষ্ঠান টিকছে না দ্বিতীয় প্রজন্মের হাতে তৈরি পোশাক রপ্তানি খাতে একের পর এক প্রতিষ্ঠানের সংকট ও বন্ধ হয়ে যাওয়ার পেছনে উদ্যোক্তাদের উত্তরাধিকার হস্তান্তরের দুর্বলতা এবং দ্বিতীয় প্রজন্মের ব্যবসা পরিচালনায় অভিজ্ঞতার ঘাটতি বড় কারণ হয়ে উঠছে। প্রথম প্রজন্মের উদ্যোক্তাদের দীর্ঘ শ্রম, দূরদর্শিতা ও দক্ষতায় গড়ে ওঠা অনেক প্রতিষ্ঠান পরবর্তী প্রজন্মের হাতে এসে হারাচ্ছে প্রতিযোগিতার সক্ষমতা। কোথাও সিদ্ধান্ত গ্রহণে মতবিরোধ, কোথাও ব্যবস্থাপনার অদক্ষতা, আবার কোথাও পরিবর্তিত বৈশ্বিক বাজার পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে না পারায় বাড়ছে ঋণের বোঝা, তৈরি হচ্ছে শ্রমিক অসন্তোষ, বন্ধ হচ্ছে কারখানা। https://www.dainikamadershomoy.com/details/01a1a288f3cd6

uploads/trade_daily/digest_photo_fe_buyer__1793774169.jpg

The Financial Express
Buyers cancel scheduled visits over RMG unrest Global buyers are concerned about the unrest among readymade garment (RMG) workers in Bangladesh despite the announcement of a new wage board, with some questioning whether vested quarters have influenced or actively taken part in it. Several buyers have already cancelled previously scheduled factory visits following the recent developments, according to factory owners and buying-house representatives. They made the remarks while speaking to The Financial Express on condition of anonymity on Monday afternoon. https://thefinancialexpress.com.bd/trade/buyers-cancel-scheduled-visits-over-rmg-unrest

uploads/trade_daily/digest_photo_tbs_green__1793774169.jpg

দি বিজনেস স্ট্যান্ডার্ড (বাংলা)
শ্রমিকদের বাড়তি সুবিধা দেওয়া কমপ্লায়েন্ট কারখানায় হামলা, ভাঙচুর; অসহায় বোধ করছেন মালিকরা শ্রম আইনে নির্ধারিত সুবিধার বাইরেও শ্রমিকদের বিভিন্ন বাড়তি সুযোগ-সুবিধা দেওয়ার জন্য পরিচিত গাজীপুরের বেশ কয়েকটি বড় তৈরি পোশাক কারখানায় গত দুই দিনে হামলার ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে আরও ভাঙচুর ও লুটপাটের আশঙ্কায় এসব কারখানা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে মালিকপক্ষ। মালিকরা বলেন, নিজেদের কারখানায় হামলার সময় তারা অসহায় বোধ করেছেন। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের কার্যকর ভূমিকা পালনে অনাগ্রহ দেখা গেছে। হামলার শিকার কারখানাগুলোর মধ্যে রয়েছে মণ্ডল গ্রুপ, ফার ইস্ট, ইন্টারস্টফ অ্যাপারেলস, পূর্বাণী গ্রুপ ও শারমিন গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান এবং এআর জিন্স প্রডিউসার লিমিটেড ও যমুনা ডেনিমসের কারখানা। https://www.tbsnews.net/bangla/Economy/news-details-559871

uploads/trade_daily/digest_photo_amader_sha__1793774169.jpg

দৈনিক আমাদের সময়
শ্রমিক অসন্তোষে ২ শিল্পাঞ্চলে ১,৩৫০ কোটি টাকার ক্ষতি : কয়েকশ গার্মেন্টস ছুটি, ঝুঁকিতে বিদেশি ক্রয়াদেশ গাজীপুর ও সাভার-আশুলিয়ার পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন শিল্পোদ্যোক্তারা। গত ছয় দিনে শুধু গাজীপুরে ৮৫০ কোটি টাকা এবং সাভার-আশুলিয়ায় প্রায় ৫০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দুই শিল্পাঞ্চল মিলিয়ে মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ৩৫০ কোটি টাকা। আন্দোলন ও নিরাপত্তাঝুঁকির কারণে দুই শিল্পাঞ্চলে শত শত কারখানায় উৎপাদন বন্ধ বা ব্যাহত হয়েছে। এর মধ্যে সাভার-আশুলিয়ায় প্রথম দুই দিনেই ৪৪১টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। গাজীপুরেও গত কয়েক দিনে শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। উৎপাদন বন্ধ থাকায় রপ্তানি পণ্য সময়মতো জাহাজীকরণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিদেশি ক্রয়াদেশ হাতছাড়া হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের ভাবমূর্তি ক্ষুণœ হওয়ার আশঙ্কা করছেন উদ্যোক্তারা। https://www.dainikamadershomoy.com/details/01a1a288f1794

uploads/trade_daily/digest_photo_ds__1793774169.jpg

The Daily Star
Garment unrest clouds fragile economic recovery Wage protests by garment workers entered a fourth day yesterday, forcing several hundred factories to close, as fresh economic data pointed to a fragile and uneven recovery. In the first four months of the fiscal year, exports grew by 6 percent and remittances by 13 percent. The Bangladesh Bank has yet to publish the latest data on import payments. However, bankers said mounting payment pressure is pushing the taka lower against the dollar. https://www.thedailystar.net/business/economy/news/garment-unrest-clouds-fragile-economic-recovery-4314851

uploads/trade_daily/digest_photo_tbs_three__1793774169.jpg

The Business Standard
3 labour leaders detained in Ashulia over inciting unrest in RMG workers' protest The three were detained yesterday evening (3 November) from separate locations in Ashulia, Dhaka North District DB Officer-in-Charge (OC) Saidul Islam told The Business Standard last night. The detainees are A Halim, 37, general secretary of the Ashulia thana committee of the National Garment Workers Federation; Shamim, 48, acting central general secretary of the Bangladesh National Trade Union; and Monsur Ali, 46, assistant organising secretary of the central committee of the Bangladesh Textile Garments Workers Federation. https://www.tbsnews.net/economy/rmg/3-labour-leaders-detained-ashulia-over-inciting-unrest-rmg-workers-protest-1591971

uploads/trade_daily/digest_photo_bd_bulle__1793774169.jpg

বাংলাদেশ বুলেটিন
বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠানোর নিয়ম সহজ করল কেন্দ্রীয় ব্যাংক অনিবাসী বিনিয়োগকারীদের অনুকূলে বাংলাদেশি কোম্পানির অগ্রাধিকার শেয়ার (Preference Share) ইস্যু, সাধারণ শেয়ারে রূপান্তর, পরিশোধ (Redemption) এবং লভ্যাংশ প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশ ব্যাংক একটি পৃথক সার্কুলার জারি করেছে। এতে ইস্যুকারী কোম্পানি, বিনিয়োগকারী ও লেনদেন-সংশ্লিষ্ট ব্যাংকগুলোর করণীয় স্পষ্ট করা হয়েছে। সার্কুলার অনুযায়ী, বাংলাদেশি কোম্পানি অনিবাসী বিনিয়োগকারীদের অনুকূলে ৫ শতাংশ পর্যন্ত লভ্যাংশ হারে অগ্রাধিকার শেয়ার ইস্যু করতে পারবে। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদনের প্রয়োজন হবে না। https://www.bd-bulletin.com/economics/11123

uploads/trade_daily/digest_photo_bonikkk__1793774169.jpeg

বণিক বার্তা
বন্দরে হ্যান্ডলিং কমছে, কাস্টমসে আমদানিও নিম্নগামী : দৃশ্যমান হচ্ছে ব্যবসা-বাণিজ্যে ধারাবাহিক অবনতির চিত্র দেশের ব্যবসা-বাণিজ্যে মন্থরতার চিত্র ফুটে উঠছে বন্দর ও কাস্টমসের পরিসংখ্যানে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিং আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৭ শতাংশ কমেছে। একই সঙ্গে অক্টোবরে চট্টগ্রাম কাস্টম হাউসে শুল্কায়িত আমদানি পণ্যের পরিমাণ এক বছরের ব্যবধানে কমেছে প্রায় ১৭ দশমিক ৬ শতাংশ। শিল্পোদ্যোক্তারা বলছেন, উচ্চ মূল্যস্ফীতিতে মানুষের ক্রয়ক্ষমতা ও বাজারে চাহিদা কমার পাশাপাশি জ্বালানি সংকট, সরবরাহ ব্যবস্থার অস্থিরতা এবং বাড়তি আমদানি ব্যয় শিল্প ও ব্যবসার ওপর চাপ বাড়াচ্ছে। সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ রয়েছে। তাদের মতে, উৎপাদন ও ভোগের এ সংকোচন দীর্ঘায়িত হলে বিনিয়োগ ও কর্মসংস্থানেও চাপ আরো বাড়তে পারে। পরিস্থিতি সামাল দিতে জ্বালানি ও খাদ্যপণ্যের মজুদ, আমদানি এবং বৈদেশিক মুদ্রার চাহিদা বিবেচনায় নিয়ে পূর্বাভাসভিত্তিক পরিকল্পনার ওপর জোর দিচ্ছেন তারা। https://bonikbarta.com/bangladesh/RpeCYRFrFhAuDIVY

uploads/trade_daily/digest_photo_d_post__1793774169.jpg

ঢাকা পোস্ট
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার (Today's Foreign Currency Exchange Rate November 04, 2026) এখানে প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া। https://www.dhakapost.com/exchange-rate

uploads/trade_daily/digest_photo_samak__1793774260.jpg

সমকাল
শ্রমিক আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন : শিল্পাঞ্চলে সহিংসতা ঠেকাতে মাঠে সরকারি দলের টহল জ্বালানিসহ বিভিন্ন পণ্য আমদানিতে ব্যয় অনেক বেড়েছে। সে হারে বাড়ছে না ডলারের জোগান। এতে দীর্ঘদিন স্থিতিশীল থাকা বৈদেশিক মুদ্রাবাজারে বড় পরিবর্তন এসেছে। ডলারের দর বেড়ে গতকাল মঙ্গলবার আন্তঃব্যাংকে ১২৪ টাকা ৩৫ পয়সায় উঠেছে। গত দুই দিন ধরে অনেক ব্যাংক ১২৪ টাকা ৭০ পয়সা পর্যন্ত দরে রেমিট্যান্স কিনেছে। পরিস্থিতি সামলাতে গতকাল ১০ কোটি ডলার বিক্রির নিলাম ডাকা হয়েছিল। তবে শেষ পর্যন্ত তা বাতিল করে বাংলাদেশ ব্যাংক। https://samakal.com/economics/article/381277/%E0%A6%86%E0%A6%AE%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%A1%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A6%E0%A6%B0

uploads/trade_daily/digest_photo_d_tri__1793774260.jpg

The Dhaka Tribune
BGMEA, BKMEA call for collective action to secure RMG energy future Bangladesh’s garment and textile industry cannot achieve its renewable energy transition through individual factory initiatives alone and needs coordinated action to overcome the energy crisis and secure long-term competitiveness, leaders of the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) and Bangladesh Knitwear Manufacturers and Exporters Association (BKMEA) have said. The call came at the third edition of the “Rapid Energy Transition Conference: Powering Security, Sustainability & Growth in Bangladesh RMG”, organised by Ethical Trading Initiative (ETI) Bangladesh at Hotel Agrabad in Chittagong on Monday. https://www.dhakatribune.com/business/423593/bgmea-bkmea-call-for-collective-action-to-secure