November 05, 2026
জাগো নিউজ২৪
মালিকদের শ্রমমন্ত্রী • বন্ধ কারখানা খুলে দিন, নিরাপত্তাসহ সার্বিক সহযোগিতা করবে সরকার
শ্রমিক অসন্তোষের মধ্যে তৈরি হওয়া অস্থিরতা কাটিয়ে বৃহস্পতিবার থেকে কারখানায় কাজে ফিরতে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে যেসব কারখানা বন্ধ রাখা হয়েছে, সেগুলো খুলে দিয়ে উৎপাদন স্বাভাবিক করতে মালিকদেরও অনুরোধ জানিয়েছেন তিনি। শ্রমিকদের দাবি-দাওয়া মজুরি বোর্ডে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়ে মন্ত্রী বলেছেন, শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে সরকার আন্তরিক। বুধবার (৪ নভেম্বর) সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
https://www.jagonews24.com/economy/news/1175708
The Business Standard
BGMEA, BKMEA assure speedy wage revision, urge RMG workers to return to work
Leaders of the country's readymade garment (RMG) sector today (4 November) assured workers of a speedy revision of the minimum wage, saying the newly formed Wage Board has already begun its work with unprecedented urgency, while urging them to return to their workplaces and maintain industrial peace. BGMEA President Mahmud Hasan Khan and BKMEA President Mohammad Hatem made the remarks at a press conference held at the conference room of the Ministry of Labour and Employment in the capital. The apparel leaders said the government, factory owners and responsible labour organisations were working together to protect workers' interests and ensure a sustainable solution to the wage issue. They urged workers to remain patient, trust the ongoing wage board process and return to their workplaces immediately to help maintain normal production and industrial harmony.
https://www.tbsnews.net/economy/rmg/bgmea-bkmea-assure-speedy-wage-revision-urge-rmg-workers-return-work-1593086
প্রতিদিনের বাংলাদেশ
শিল্প বাঁচাতে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর
শিল্প টিকলে আয় বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং মজুরি বৃদ্ধি পাবে- এমন মন্তব্য করে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, অহেতুক প্ররোচনায় পড়ে রাষ্ট্রকে অস্থিতিশীল ও শিল্প ধ্বংসের পথে ঠেলে দেওয়া যাবে না। শ্রমিকদের মজুরি বিষয়ে কোনো প্রস্তাব থাকলে তা লিখিতভাবে মজুরি বোর্ডে জমা দেওয়ার আহ্বান জানান তিনি।
বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকার, শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত ত্রিপক্ষীয় বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন মন্ত্রী।
https://protidinerbangladesh.com/national/186979
বাংলাদেশ প্রতিদিন
ঝুঁকিতে দেশের অর্থনীতি
ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন, উৎপাদন ব্যাহত হলে এবং সঠিক সময়ে সরবরাহ নিশ্চিত করতে না পারলে বৈশ্বিক ক্রেতারা তাঁদের ক্রয়াদেশ ভারত, ভিয়েতনামের মতো প্রতিযোগী দেশগুলোয় স্থানান্তর করবেন। এ অস্থিরতা চলতে থাকলে তা পোশাক খাতের পাশাপাশি ব্যাংক, বিমা, ব্যাকওয়ার্ড লিংকেজ ও পরিবহনের মতো সম্পর্কিত অন্যান্য ব্যবসাবাণিজ্যকেও ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। বিজিএমইএর সহসভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী বলেন, ‘অতীতের সোনালি আঁশ পাট, চা কিংবা চামড়া খাতের মতো তৈরি পোশাকশিল্পকেও যদি আগুন বা ষড়যন্ত্র দিয়ে ধ্বংস করে দেওয়া হয়, তবে বিপুলসংখ্যক শ্রমিকের কর্মসংস্থান পুরোপুরি স্তব্ধ হয়ে যাবে। মালিক ও শ্রমিকদের দক্ষতা ও নিরলস প্রচেষ্টায় গড়ে ওঠা এই মূল ইন্ডাস্ট্রি শেষ হওয়া মানে পুরো দেশের অর্থনীতিকেই ধসিয়ে দেওয়া।’
https://www.bd-pratidin.com/first-page/2026/11/05/1321783
প্রথম আলো
পোশাকশ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরে, বোর্ডের প্রথম সভা শেষে জানালেন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা
তৈরি পোশাকশিল্পে আগামী ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর হবে। আর জানুয়ারি থেকে শ্রমিকেরা বাড়তি বেতন হাতে পাবেন। নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা শেষে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুদ্দিন ও শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার এমনটাই জানিয়েছেন। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
https://www.prothomalo.com/business/industry/fxkujbqbdp
যুগান্তর
আন্দোলনে ক্ষতিগ্রস্ত পোশাকশিল্প : বিপদে পড়বে কোটি মানুষ
তৈরি পোশাক কারখানায় একের পর এক তালা পড়লে এর মাশুল দিতে হবে পুরো দেশকে। বিপর্যস্ত হবে দেশের প্রধান রপ্তানি আয়ের উৎস। কমবে বৈদেশিক মুদ্রার প্রবাহ। চাপে পড়বে ব্যাংকঋণ, রাজস্ব আদায় ও হাজার হাজার সহযোগী শিল্পপ্রতিষ্ঠান। কর্মহীন হয়ে পড়বেন লাখ লাখ শ্রমিক; তাদের ওপর নির্ভরশীল পরিবারগুলো পড়বে চরম আর্থিক সংকটে। দীর্ঘস্থায়ী অস্থিরতায় বিদেশি ক্রেতারা অর্ডার অন্য দেশে সরিয়ে নিলে ক্ষতিগ্রস্ত হবে দেশের রপ্তানি বাজারও। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি পুরো দেশের জন্য উদ্বেগের, কারণ বর্তমানে এ খাতে প্রত্যক্ষভাবে কাজ করেন প্রায় ৪০ লাখ শ্রমিক। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এ খাত থেকে। মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এর অবদানও ৮ শতাংশের বেশি। ফলে কারখানায় উৎপাদন বন্ধ থাকার অর্থ শুধু শ্রমিকদের আয় বন্ধ হওয়া নয়; একই সঙ্গে দেশের প্রধান রপ্তানি আয়ের উৎস এবং এর সঙ্গে যুক্ত বিস্তৃত অর্থনৈতিক কর্মকাণ্ডও বাধাগ্রস্ত হওয়া।
https://www.jugantor.com/tp-firstpage/1179332
আমার দেশ
জানুয়ারিতে বাড়তি বেতন পাবেন পোশাকশ্রমিকরা
আগামী ডিসেম্বর মাসে তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন মজুরি কার্যকর করতে শ্রমিক প্রতিনিধিদের দাবির সঙ্গে একমত হয়েছেন মালিক পক্ষ। উভয় পক্ষের প্রতিনিধিরা বৈঠক শেষে এতথ্য জানিয়েছেন। রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের অফিসে বুধবার বেলা ১১টার দিকে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মজুরি বোর্ডে শ্রমিক পক্ষের প্রতিনিধি বাবুল আক্তার সাংবাদিকদের বলেন, ডিসেম্বরে নতুন মজুরি বাস্তবায়ন হবে। জানুয়ারি থেকে শ্রমিকরা নতুন মজুরি হাতে পাবেন বলে একমত হয়েছেন মালিকপক্ষের প্রতিনিধি। পোশাক কারখানার মালিকদের প্রতিনিধি এ বি এম শামসুদ্দিন একমত প্রকাশ করেছেন বলে জানিয়েছেন বাবুল আক্তার। এ সময় শ্রমিকদের কারখানায় কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান এ শ্রমিক নেতা।
https://www.dailyamardesh.com/business/import-export/amdlvgsytvcrz
The Financial Express
New RMG wage timeline announcement fails to calm street fights
The new wage structure for the country's readymade-garment industry will come into effect from December 2026 and workers will receive their revised pay from January 2027. The agreement was reached between owners and workers' representatives on Wednesday at the first meeting of the newly formed Minimum Wage Board for the garment sector, held at the board's office in the capital. ABM Shamsuddin, owners' representative on the board, said there was no disagreement over the timeline. He said both sides also agreed to complete the wage-fixation process by December so that workers could receive their revised wages from January. After the meeting, both representatives urged protesting workers to return to their respective factories and resume work.
https://today.thefinancialexpress.com.bd/first-page/new-rmg-wage-timeline-announcement-fails-to-calm-street-fights-1793817077
দি বিজনেস স্ট্যান্ডার্ড (বাংলা)
মজুরি বৃদ্ধির দাবিতে আজও সাভার-আশুলিয়ায় শ্রমিকদের কর্মবিরতি, কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বৃদ্ধির দাবিতে কয়েক দিন ধরে চলমান অসন্তোষের মধ্যে আজও ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের কয়েকটি কারখানায় কর্মবিরতি পালন করছেন শ্রমিকেরা।
এ ছাড়া সকালে শ্রমিকেরা কারখানায় উপস্থিত হলেও কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করায় এবং নিরাপত্তাশঙ্কায় আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া, নিশ্চিন্তপুর ও নরসিংহপুর এলাকার কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ পরিস্থিতিতে পুরো শিল্পাঞ্চলে থমথমে অবস্থা বিরাজ করছে।
https://www.tbsnews.net/bangla/bangladesh/news-details-561386
বাংলাদেশ প্রতিদিন
সাক্ষাৎকার - ফয়সাল সামাদ : চ্যালেঞ্জের মুখে পোশাক রপ্তানি
তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান ক্রমেই চ্যালেঞ্জের মুখে পড়ছে। ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানি কমলেও প্রতিযোগী দেশগুলোর রপ্তানি বাড়ছে। উৎপাদন খরচ, কাঁচামালের উচ্চমূল্য, উৎপাদনশীলতার ঘাটতি এবং নতুন বাজার সম্প্রসারণে পিছিয়ে থাকাকে এর অন্যতম কারণ হিসেবে দেখছেন বিজিএমইএর পরিচালক ও সাবেক সহসভাপতি ফয়সাল সামাদ। তাঁর মতে, পোশাকশিল্পের সংকট কাটাতে আবেগনির্ভর সিদ্ধান্ত নয়, প্রয়োজন গবেষণা, সুনির্দিষ্ট পরিকল্পনা ও তথ্যভিত্তিক নীতিনির্ধারণ।ফয়সাল সামাদের মতে, ২০৩৫ সালকে সামনে রেখে পোশাকশিল্পের জন্য বিজিএমইএ একটি রোডম্যাপ তৈরির কাজ করছে। এলডিসি উত্তরণের বাড়তি তিন বছরকে প্রস্তুতি ও প্রয়োজনীয় সংস্কারের কাজে লাগাতে হবে। তাঁর বিশ্বাস, গবেষণা, দক্ষতা, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং শ্রমিক-উদ্যোক্তা-সরকারের সমন্বিত উদ্যোগের মাধ্যমে ৪০ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব। তবে এ লক্ষ্য অর্জনে প্রথমেই প্রয়োজন সুস্পষ্ট কর্মপরিকল্পনা ও তার কার্যকর বাস্তবায়ন।
https://www.bd-pratidin.com/industrial-trade/2026/11/05/1321814
সমকাল
আশুলিয়ায় ১৭ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা
ঢাকার আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের কারণে ১৭টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার নরসিংপুর, নিশ্চিন্তপুর, সরকার মার্কেট ও আশপাশের এলাকার এসব কারখানায় ছুটি ঘোষণা করা হয়। ছুটি ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে রয়েছে বড় হামীম টিসল, শারমিন গ্রুপ, অনন্ত গার্মেন্টস লিমিটেড, ডেকো গার্মেন্টস, নিউ এইজ গার্মেন্টস, আল-মুসলিম, টাওজার লাইন লিমিটেড, নীট এশিয়া লিমিটেড, টিসল ৪ বিঘা (হামীম গ্রুপ), ভিনটেজ গার্মেন্টস, এডিএল (হামীম গ্রুপ), মেডলার গার্মেন্টস, দি রোজ গার্মেন্টস, এনভয় গার্মেন্টস, এ এম ডিজাইন লিমিটেড, বান্দ ডিজাইন লিমিটেড ও এনসিএল (হামীম গ্রুপ)।
https://samakal.com/whole-country/article/381492/%E0%A6%86%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A7%9F-%E0%A7%A7%E0%A7%AD-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A3-%E0%A6%9B%E0%A7%81%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%98%E0%A7%8B%E0%A6%B7%E0%A6%A3%E0%A6%BE
দৈনিক আমাদের সময়
জ্বালানি আমদানি ও সরবরাহ নিয়ে উদ্বেগ, আগাম প্রস্তুতি
ইসরায়েলের নির্বাচন ঘিরে রাজনৈতিক সমীকরণ, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন এবং ইরানে নতুন করে সামরিক হামলার আশঙ্কা- সব মিলিয়ে মধ্যপ্রাচ্য পরিস্থিতি আবার অস্থির হয়ে উঠেছে। নতুন করে ইরানের ওপর হামলা শুরু হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম, এলএনজি সরবরাহ এবং আন্তর্জাতিক জাহাজ চলাচলে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে। এর সরাসরি আঘাত পড়ার আশঙ্কা রয়েছে আমদানিনির্ভর বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনীতিতে। এমন পরিস্থিতি সামনে রেখে আগেভাগেই প্রস্তুতি নিতে শুরু করেছে জ্বালানি খাতের সংস্থাগুলো। তবে শঙ্কা রয়েছে অর্থনৈতিক সংকট এবং স্বাভাবিক জ¦ালানির সরবরাহ নিয়ে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) ইতোমধ্যে জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে।
https://www.dainikamadershomoy.com/details/01a1a7e67e8f8
যুগান্তর
মূল্যস্ফীতির চাপে কমছে ভোক্তার ক্রয়ক্ষমতা
মজুরি বাড়ার চেয়ে মূল্যস্ফীতি বাড়ছে বেশি হারে। এতে সাধারণ মানুষের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতা কমছে। প্রায় দেড় বছর ধরে মজুরি ও মূল্যস্ফীতি বৃদ্ধির হারের মধ্যে ব্যবধান কমছিল। কিন্তু সেপ্টেম্বরে সেই ব্যবধান আবার বেড়েছে। অর্থাৎ মানুষের আয় যে হারে বাড়ছে, তার চেয়ে দ্রুত বাড়ছে জীবনযাত্রার ব্যয়। এ পরিস্থিতিতে মূল্যস্ফীতির চাপ কমানো এবং ভোক্তার ক্রয়ক্ষমতা ধরে রাখতে অর্থনৈতিক নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সতর্কতা অবলম্বনের সুপারিশ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের দেশের সার্বিক অর্থনীতির মৌলিক সূচক নিয়ে তৈরি এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
https://www.jugantor.com/tp-city/1179356
The Daily Star
Bangladesh must prepare for EU textile rules : Md Mohiuddin Rubel, Former Director of BGMEA and CEO of Bangladesh Apparel Voice.
The message is consistent: traceability, chemical compliance and design for circularity are becoming prerequisites for EU market access. Bangladeshi manufacturers should not wait for buyers to ask. Our industry has time to prepare. It does not have time to wait.
https://www.thedailystar.net/business/economy/news/bangladesh-must-prepare-eu-textile-rules-4315791
বাংলা ট্রিবিউন
রফতানি ব্যাহত, কারখানায় আগুন: কতটা ক্ষতির মুখে পোশাকশিল্প?
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের টানা আন্দোলনে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে দেশের তৈরি পোশাকশিল্প। কয়েক দিনের বিক্ষোভ, কর্মবিরতি, সড়ক অবরোধ ও সংঘর্ষে বন্ধ রাখতে হয়েছে শত শত কারখানা। ব্যাহত হয়েছে শত শত কোটি টাকার রফতানি কার্যক্রম। পাশাপাশি কারখানা, যানবাহন ও বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় সরাসরি সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। বিজিএমইএর সহসভাপতি (অর্থ) মো. মিজানুর রহমান জানান, শ্রমিকেরা সকালে কারখানায় এলেও আন্দোলনে যোগ দেওয়ায় অনেক প্রতিষ্ঠানে উৎপাদন চালানো সম্ভব হয়নি। এতে প্রায় ৪ কোটি ডলারের রফতানি কার্যক্রম ব্যাহত হয়েছে। কয়েকটি কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। তবে এসব ঘটনায় সরাসরি সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি।
https://www.banglatribune.com/business/978870/%E0%A6%B0%E0%A6%AB%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%A4-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%86%E0%A6%97%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%95%E0%A6%A4%E0%A6%9F%E0%A6%BE-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%96%E0%A7%87
বাংলাদেশ প্রতিদিন
পোশাক শিল্প বাঁচলে বাংলাদেশ বাঁচবে :ব্যবস্থাপনা পরিচালক, এনডব্লিউ আরএমজি লিমিটেড
বর্তমানে সরকারকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে এবং জরুরি ভিত্তিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। মালিক ও শ্রমিক সংগঠনগুলোকেও আরও দৃঢ়, দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা রাখতে হবে। সব পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে শ্রমিকদের ন্যায্য ও যৌক্তিক দাবির একটি গ্রহণযোগ্য সমাধান দ্রুত নিশ্চিত করতে হবে।আমাদের পোশাক শিল্প এমনিতেই বহুমুখী প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছে। কাঁচামাল আমদানিনির্ভরতা, বিদ্যুৎ ও গ্যাসের অনিশ্চয়তা, অবকাঠামোগত সীমাবদ্ধতা, বন্দরের জটিলতা, ব্যাংকিং ও অর্থায়ন সমস্যা এবং আন্তর্জাতিক বাজারে তীব্র প্রতিযোগিতার মধ্যে ব্যবসা পরিচালনা করতে হচ্ছে। এর মধ্যে দীর্ঘস্থায়ী শ্রমিক অসন্তোষ, ভাঙচুর ও উৎপাদন ব্যাহত হওয়া শিল্পের জন্য নতুন বিপর্যয় তৈরি করছে।
https://www.bd-pratidin.com/open-air-theater/2026/11/04/1321479
UNB
Ameer-e-Jamaat urges quick resolution of garment workers' wage dispute
Jamaat-e-Islami Ameer Shafiqur Rahman on Wednesday urged the government to take immediate steps to resolve the ongoing garment workers' wage dispute, warning that delays would further increase losses in the country's major export sector. In a video message, he said garment workers had been protesting in different industrial areas for the past several days demanding higher wages and other benefits, while many factories had been shut amid the unrest.
https://unb.com.bd/category/Politics/ameer-e-jamaat-urges-quick-resolution-of-garment-workers-wage-dispute/199534
বণিক বার্তা
শ্রমিক বিক্ষোভের পঞ্চম দিনেও হামলা-ভাংচুর, বন্ধ অন্তত ৪৭৭ কারখানা
মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলনের পঞ্চম দিনেও রাজধানীর মিরপুর, গাজীপুর ও সাভারে বিক্ষোভ, সংঘর্ষ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। গতকাল এসব এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সাভারের হেমায়েতপুরে শ্রমিকদের হামলায় চার সাংবাদিকসহ অন্তত সাতজন আহত হয়েছেন। বিজিএমইএর তথ্য অনুযায়ী, শ্রমিক অসন্তোষের কারণে গতকাল ৪৭৭টি কারখানা বন্ধ ছিল। এছাড়া নারায়ণগঞ্জের ১৫টি কারখানা থেকে শ্রমিকরা বের হয়ে যান বলে জানা গেছে।
https://bonikbarta.com/bangladesh/8pceiY8VRABMYegD
খবরের কাগজ
বাংলাদেশ ব্যাংক মানি চেঞ্জারদের বিশেষ হিসাব খোলার সুবিধা
বৈদেশিক মুদ্রার নগদ নোট নিজেদের কাছে সংরক্ষণ ও পরিবহনের ঝুঁকি কমাতে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারদের বিশেষ হিসাব খোলার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকে বৈদেশিক মুদ্রার কাস্টডিয়াল হিসাব বা তত্ত্বাবধায়ক হিসাব খুলতে পারবেন তারা। এর মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রমের জন্য সংগ্রহ করা ডলারসহ অন্যান্য বৈদেশিক মুদ্রার নোট নিরাপদে জমা ও উত্তোলন করা যাবে। এ বিষয়ে গতকাল বুধবার একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
https://www.khaborerkagoj.com/economics-business/946183
BSS
Non-traditional exports outpace overall growth
Bangladesh's non-traditional export have recorded significantly higher growth than the overall exports during the first four months of the current fiscal year, indicating gradual progress in diversifying the country's export basket. According to the latest data from the Export Promotion Bureau (EPB), the country's total export earnings increased by 5.88 percent year-on-year to US$17.09 billion during July-October of FY2026-27. While the ready-made garment (RMG) sector continued to dominate export earnings, several non-traditional sectors posted growth rates ranging from more than twice to nearly five times the national average.
https://www.bssnews.net/news/441848
দৈনিক ইত্তেফাক
৩ হাজার কোটি টাকার নতুন ঋণ পাচ্ছে সিটি গ্রুপ
সিটি গ্রুপকে শর্ত সাপেক্ষে ৩ হাজার কোটি টাকা ঋণ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (৪ নভেম্বর) জারি করা এই প্রজ্ঞাপনে শিল্পগোষ্ঠীটির ৫ প্রতিষ্ঠানকে ২০২৭ সাল পর্যন্ত ৩ হাজার কোটি টাকা অর্থায়নের সুযোগ রাখা হয়েছে। প্রথম ধাপে ৮টি ব্যাংক মিলে গ্রুপটিকে ঋণ দিচ্ছে মোট ১ হাজার ৭০০ কোটি টাকা।
https://www.ittefaq.com.bd/819067/%E0%A7%A9-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%8B%E0%A6%A3-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%81%E0%A6%AA
ঢাকা পোস্ট
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার (Today's Foreign Currency Exchange Rate November 05, 2026) এখানে প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া।
https://www.dhakapost.com/exchange-rate
জাগো নিউজ২৪
ঢাকায় আজ শুরু ইউএস ট্রেড শো, থাকছেন ১৫ হাজার দর্শনার্থী
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের ৩০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীতে আজ পর্দা উঠছে তিনদিনব্যাপী ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬-এর। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ প্রদর্শনীর উদ্বোধন হবে। প্রদর্শনী চলবে ৭ নভেম্বর পর্যন্ত। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) আয়োজিত এ প্রদর্শনীতে এবার ৪৩টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এসব প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ থাকবে ৬৩টি বুথ। আয়োজকদের প্রত্যাশা, তিনদিনের এ আয়োজনে ১০ থেকে ১৫ হাজার দর্শনার্থীর সমাগম হবে।
https://www.jagonews24.com/economy/news/1175772