November 15, 2026
প্রথম আলো
অযৌক্তিক মজুরি ঘোষণার প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে: বিজিএমইএ সভাপতি
অরাজক পরিস্থিতি তৈরি করে অযৌক্তিক মজুরি ঘোষণার প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। বিজিএমইএর সভাপতি বলেন, ‘মজুরি বোর্ড গঠিত হয়েছে ১ নভেম্বর। বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে অক্টোবরের শেষ সপ্তাহ থেকে। গত মাসে যা হয়েছে সেটিকে যদি আমরা যৌক্তিক বলি, তাহলে বর্তমানে যা চলছে তা কোনোভাবেই যৌক্তিক নয়। মজুরি বোর্ড গঠিত হয়ে গেছে।’ তিনি আরও বলেন, সবচেয়ে জরুরি বিষয়—কবে থেকে বাড়তি মজুরি কার্যকর হবে, তা বোর্ডের প্রথম সভাতেই ঘোষণা করা হয়েছে। তারপরও এটা নিয়ে অরাজক পরিস্থিতি তৈরি করা মানে হচ্ছে আমাদের চাপের মুখে একটি অযৌক্তিক মজুরি ঘোষণার প্রেক্ষাপট তৈরি করা।’ তৈরি পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন—বিজিএমইএ ও বিকেএমইএর যৌথ প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান।
https://www.prothomalo.com/business/qf5ozzwr2a
যুগান্তর
পোশাক খাতে অস্থিরতা : ভুল বার্তা যাচ্ছে ক্রেতার কাছে
শ্রমিকদের বেতন বাড়াতে সরকার গঠিত মজুরি বোর্ড কাজ করছে। এরপরও তৈরি পোশাক খাতে অস্থিরতা থামছে না। শ্রমিকদের ব্যানারে টানা ১৫ দিন আন্দোলন করছে একটি পক্ষ। পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে ১৪৭টি গার্মেন্টস বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। এছাড়াও আন্দোলন অব্যাহত থাকলে আজ থেকে গার্মেন্টস বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে এ খাতের মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) নেতারা। শনিবার সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানান প্রতিষ্ঠানটির সভাপতি মাহমুদ হাসান খান। অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন, সাম্প্রতিক পরিস্থিতিতে গার্মেন্টস নিয়ে বিদেশি ক্রেতাদের কাছে ভুল বার্তা যাচ্ছে। ইতোমধ্যে বেশ কিছু অর্ডার (ক্রয় আদেশ) বাতিল করেছেন ক্রেতারা (বায়ার)। নিশ্চিত হওয়া অর্ডারও বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে শুধু পোশাক খাত নয়, পুরো অর্থনীতিতে সমস্যা তৈরি হবে।
https://www.jugantor.com/tp-firstpage/1184311
The Financial Express
Chinese investors propose four-tier minimum wage structure : Such models used in China, Vietnam, Indonesia, they say
Chinese investors in Bangladesh have proposed introducing a four-tier, zone-based minimum wage structure ranging from Tk 13,530 to Tk 16,605 per month and urged local apparel leaders to adopt the model ahead of next week's crucial wage-board meeting. The Overseas Chinese Association in Bangladesh (OCAIB) in separate letters to Minimum Wage Board chairman Syed Azad Subhani on November 9 and Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) President Mahmud Hasan Khan on November 11 put forward the proposals, as labour unrest for wage hikes put Bangladesh's apparel industry in a turmoil.
https://today.thefinancialexpress.com.bd/last-page/chinese-investors-propose-four-tier-minimum-wage-structure-1794680660
আমার দেশ
১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ: বিজিএমইএ সভাপতি
চলমান শ্রম অসন্তোষ ও বিশৃঙ্খল পরিস্থিতির কারণে উৎপাদন কার্যক্রম সচল রাখতে ব্যর্থ হয়ে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী (কাজ নেই, মজুরি নেই ভিত্তিতে) ১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার চলমান শ্রম অসন্তোষ ও মজুরি বৃদ্ধি নিয়ে বিজিএমইএ ও বিকেএমইএ সদস্যদের এক জরুরি মতবিনিময় সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এ তথ্য জানান।
https://www.dailyamardesh.com/national/amdq93207zbri
বাংলাদেশ প্রতিদিন
চার স্তরের মজুরির প্রস্তাব : তৈরি পোশাকশিল্প নিয়ে চীনা বিনিয়োগকারীরা
বাংলাদেশে কর্মরত চীনা বিনিয়োগকারীরা তৈরি পোশাকশিল্পে চার স্তরের অঞ্চলভিত্তিক ন্যূনতম মজুরি কাঠামো চালুর প্রস্তাব দিয়েছেন। এ কাঠামোয় মাসিক ন্যূনতম মজুরি ১৩ হাজার ৫৩০ থেকে ১৬ হাজার ৬০৫ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। আগামীকাল ন্যূনতম মজুরি বোর্ডের গুরুত্বপূর্ণ বৈঠকের আগে এ প্রস্তাব গ্রহণে স্থানীয় পোশাকশিল্পের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা। বাংলাদেশে ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন (ওসিএআইবি) গত ৯ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এবং ১১ নভেম্বর বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খানের কাছে পৃথক চিঠিতে এ প্রস্তাব দেওয়া হয়েছে।
https://www.bd-pratidin.com/last-page/2026/11/15/1326257
দেশ রুপান্তর
শ্রমিকরা কাজে না ফিরলে আজ থেকে কারখানা বন্ধ : বিজিএমইএ ও বিকেএমইএর যৌথ ঘোষণা
ধারাবাহিক শ্রমিক অসন্তোষে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে তৈরি পোশাকশিল্প মালিকদের প্রতিনিধিত্বকারী দুই সংগঠন। আন্দোলনরত শ্রমিকরা কাজে না ফিরলে আজ রবিবার থেকে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী, ওই কারখানাগুলো বন্ধ থাকবে। গতকাল শনিবার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে চলমান শ্রমিক আন্দোলন পরিস্থিতি নিয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) জরুরি বৈঠকে বসে। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে কারখানা বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানান বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু।
https://www.deshrupantor.com/735239/%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%86%E0%A6%9C-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7
The Financial Express
RMG industry seeks higher wastage allowance
Apparel exporters import duty-free raw materials under the bonded warehouse facility to manufacture garments. The government sets limits on how much of these materials can be wasted during production. Garment manufacturers now want wastage beyond the prescribed limits to be recognised and approved. The Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) has written to the chairman of the National Board of Revenue (NBR), asking that the Utilisation Declaration (UD) verification or supporting committee be empowered to approve additional wastage. Sparrow Group Managing Director Shovon Islam says knitwear production generally involves higher wastage than woven garment manufacturing. He says 16 per cent wastage allowance was reasonable for woven garments. However, certain denim products and other garments involving complex processes, such as acid washing, deep dyeing, and tie-dyeing, have higher rejection rates, he says.
https://today.thefinancialexpress.com.bd/trade-market/rmg-industry-seeks-higher-wastage-allowance-1794675146
কালের কন্ঠ
পোশাকশিল্পে উচ্চ পদে চার দশকেও বিদেশিনির্ভরতা
চার দশকের বেশি সময় ধরে বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্র শিল্পের বিকাশ ঘটেছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিতি পেয়েছে বাংলাদেশ। সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান কালের কণ্ঠকে বলেন, এ বিষয়ে তথ্য চেয়ে সদস্য কারখানাগুলোকে চিঠি দেওয়া হয়েছে। তিনি জানান, সাম্প্রতিক সময়ে শ্রমিক অসন্তোষ ও শিল্পের সার্বিক অস্থিরতা নিয়ে পোশাকশিল্পের উদ্যোক্তারা উদ্বেগের মধ্যে রয়েছেন। দেশীয় দক্ষ জনবল তৈরির উদ্যোগ বিদেশি কর্মীদের ওপর নির্ভরতা কমাতে দেশীয় কর্মীদের দক্ষতা বাড়ানোর উদ্যোগও রয়েছে। ২০২৬ সালের ২৫ জুন বিজিএমইএ, বিকেএমইএ, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) তিন অর্থবছরে ২২ হাজার ৮১৫ জন কর্মী, কর্মকর্তা ও মধ্যপর্যায়ের ব্যবস্থাপককে প্রশিক্ষণ দেওয়ার জন্য পৃথক সমঝোতা স্মারক সই করে।
https://www.kalerkantho.com/print-edition/first-page/2026/11/15/1767679
বণিক বার্তা
জ্বালানি সংকট মোকাবেলায় রোডম্যাপ, ঋণপ্রবাহ বাড়ানো ও শিল্পে নীতিসহায়তা চান উদ্যোক্তারা
উচ্চ সুদহার, নীতির ঘন ঘন পরিবর্তন, জ্বালানি সংকট ও বিনিয়োগের অনিশ্চয়তায় দেশের ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাত চাপে রয়েছে। তাই অর্থনীতিতে গতি ফেরাতে ব্যাংক ঋণের সুদহার কমানো, বেসরকারি খাতে অর্থায়ন বাড়ানো, শিল্পবান্ধব নীতির ধারাবাহিকতা নিশ্চিত করা এবং জ্বালানি সংকট মোকাবেলায় সুনির্দিষ্ট রোডম্যাপ প্রণয়নের দাবি জানিয়েছেন ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা। একই সঙ্গে বিদেশী বিনিয়োগ আকর্ষণে কার্যকর উদ্যোগ, সরকারি প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়াতে পুঁজিবাজারের ব্যবহার এবং সম্ভাবনাময় রফতানি খাতে বিশেষ অর্থায়ন ও নীতিসহায়তার ওপর গুরুত্ব দিয়েছেন তারা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে গতকাল বণিক বার্তা আয়োজিত ‘পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৬’-এর প্রথম অধিবেশনের উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে এসব দাবি ও প্রত্যাশার কথা জানান বেসরকারি খাতের প্রতিনিধিরা।
https://bonikbarta.com/bangladesh/5mPo17QspaDY3pp2
বাংলা নিউজ২৪
বন্ধ কারখানা ফেলে রাখা যাবে না: গভর্নর
দেশের বন্ধ কারখানাগুলো আর ফেলে রাখতে চায় না বাংলাদেশ ব্যাংক। যেসব কারখানা বছরের পর বছর বন্ধ পড়ে আছে, সেগুলো বর্তমান মালিক দিয়ে চালানো সম্ভব না হলে বিক্রি করে নতুন উদ্যোক্তার হাতে তুলে দেওয়া, ভাড়া দেওয়া কিংবা সেখানে বিকল্প অর্থনৈতিক কর্মকাণ্ড চালুর উদ্যোগ নিতে হবে। কোনোভাবেই দেশের মূল্যবান সম্পদ অব্যবহৃত রাখা যাবে না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেছেন, বন্ধ কারখানার পেছনে শুধু ব্যাংকের ঋণ আটকে নেই, জড়িয়ে আছে দেশের মানুষের স্বার্থও। এসব কারখানা চালু করার দায়িত্ব ব্যাংকগুলোকেও নিতে হবে। ঋণ বিতরণের পর কারখানার কার্যক্রম যথাযথভাবে তদারক করা হয়েছিল কি না, সেই প্রশ্নও ব্যাংকগুলোকে নিজেদের করতে হবে। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৬-এর ‘সামষ্টিক অর্থনীতি, বিনিয়োগ ও অর্থনৈতিক স্থিতিশীলতা’ শীর্ষক অধিবেশনে এসব কথা বলেন গভর্নর।
https://www.banglanews24.com/economics-business/news/bd/1693407.details
সমকাল
এলডিসি উত্তরণের পরও বাংলাদেশের জন্য জলবায়ু অর্থায়ন অব্যাহত রাখার দাবি
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বেরিয়ে গেলেও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমবে না বাংলাদেশের। তাই এলডিসি উত্তরণের পরও বাংলাদেশের জন্য আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন অব্যাহত রাখার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। একই সঙ্গে জলবায়ু ঝুঁকি বিবেচনায় ঋণের পরিবর্তে সহজ শর্তে ও অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।শনিবার তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর ভেন্যুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
https://samakal.com/international/article/383123/%E0%A6%8F%E0%A6%B2%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF-%E0%A6%89%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%93-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%9C%E0%A6%B2%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9F%E0%A7%81-%E0%A6%85%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%A8-%E0%A6%85%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%A4-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF
ঢাকা মেইল
উচ্চ মূল্যস্ফীতি, কম মজুরি ও কর্মসংস্থান সংকটে কমছে মানুষের ক্রয়ক্ষমতা
উচ্চ মূল্যস্ফীতি, মজুরি বৃদ্ধির ধীরগতি এবং কর্মসংস্থানের সংকট—এই তিন চাপে ক্রমেই কমছে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা। নিত্যপণ্য থেকে শুরু করে বাড়িভাড়া, শিক্ষা, চিকিৎসা, বিদ্যুৎ, গ্যাস ও যাতায়াত, প্রায় প্রতিটি খাতেই বাড়ছে ব্যয়ের বোঝা। অথচ সেই অনুপাতে বাড়ছে না মানুষের আয়। কারও আয় বাড়লেও মূল্যস্ফীতির সঙ্গে তাল মেলাতে পারছে না, আবার অনেকের কর্মসংস্থান নেই কিংবা কাজের ধরন ও আয় আগের চেয়ে অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে সীমিত আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারগুলোও সংসারের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে। প্রয়োজনীয় ব্যয় কমানো, সঞ্চয় ভাঙা, ধারদেনা করা কিংবা খাবার ও চিকিৎসার মতো মৌলিক খরচে কাটছাঁট করতে হচ্ছে অনেককে। অর্থনীতিবিদদের মতে, শুধু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ নয়, একই সঙ্গে মানুষের প্রকৃত আয় বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বিদ্যমান কাজের মান উন্নত করতে না পারলে এই সংকট থেকে উত্তরণ কঠিন হবে।
https://dhakamail.com/economy/342881
সমকাল
নীতি সুদহার কমানো ও করপোরেট ঋণ সীমা বেঁধে দেওয়ার আভাস গভর্নরের
আগামীতে নীতি সুদহার কমানোর স্পষ্ট আভাস দেওয়ার পাশাপাশি ব্যাংকগুলোর করপোরেট ঋণ বিতরণের সুনির্দিষ্ট সীমা বেঁধে দেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। এদিকে, জ্বালানি সংকট নিরসনে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর জোর দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। গতকাল শনিবার বণিক বার্তা আয়োজিত ‘পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৬’-এ দুটি পৃথক সেশনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নর ও বিদ্যুৎমন্ত্রী। রাজধানীর সোনারগাঁও হোটেলে এ সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।
https://samakal.com/bangladesh/article/383200/%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%A6%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8B-%E0%A6%93-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%87%E0%A6%9F-%E0%A6%8B%E0%A6%A3-%E0%A6%B8%E0%A7%80%E0%A6%AE%E0%A6%BE-%E0%A6%AC%E0%A7%87%E0%A6%81%E0%A6%A7%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B8-%E0%A6%97%E0%A6%AD%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0
UNB
Three-day 'Global Sourcing Expo 2026 Dhaka' begins Sunday
To showcase Bangladesh’s export potential and expand the footprint of Bangladeshi products in international markets, the three-day ‘Global Sourcing Expo 2026 Dhaka’ is set to begin tomorrow (Sunday, November 15) at the Bangladesh-China Friendship Exhibition Center in Purbachal. Organized jointly by the Export Promotion Bureau (EPB) and the Ministry of Commerce, the second edition of the exposition will run through November 17, bringing together 161 local and international organizations across 240 stalls. Details of the event were announced on Saturday at a press conference held at the EPB conference room in Karwan Bazar by EPB Vice Chairman and Chief Executive Officer Md Hasan Arif.
https://unb.com.bd/category/Business/three-day-global-sourcing-expo-2026-dhaka-begins-sunday/200329
ঢাকা পোস্ট
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার (Today's Foreign Currency Exchange Rate November 15, 2026) এখানে প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া।
https://www.dhakapost.com/exchange-rate