November 17, 2026
প্রথম আলো
মজুরি বোর্ডের স্থগিত হওয়া সভা দ্রুত চায় মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ
নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত হওয়া তৃতীয় সভা দ্রুত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। সোমবার বেলা ১১টায় সভা হওয়ার কথা ছিল, তা সকালেই স্থগিত করে নিম্নতম মজুরি বোর্ড। বিকেলে বিজিএমইএ ও বিকেএমইএ যৌথভাবে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে স্থগিত হওয়া সভাটি দ্রুত করার আহ্বান জানায়। বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মালিকপক্ষ আন্তরিকভাবে আশা করছে, প্রক্রিয়াটি দ্রুতগতিতে সম্পন্ন হবে। যেহেতু আগামী ১ ডিসেম্বর থেকে নিম্নতম মজুরি কার্যকর করার সুনির্দিষ্ট তারিখ ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। তাই দ্রুততম সময়ে নিম্নতম মজুরি ঘোষণা করা হলে মালিকপক্ষ বাড়তি মজুরি প্রদানের ক্ষেত্রে প্রস্তুতি নেওয়ার সময় পাবে। অনতিবিলম্বে নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ ঘোষণার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানায় বিজিএমইএ ও বিকেএমইএ।
https://www.prothomalo.com/business/industry/s649xel2oq
দৈনিক আমাদের সময়
মালিকপক্ষের পূর্ণ প্রস্তুতি থাকা সত্ত্বেও নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত হওয়ায় দ্রুত তারিখ ঘোষণার আহ্বান
মালিকপক্ষের পূর্ণ প্রস্তুতি থাকা সত্ত্বেও নিম্নতম মজুরি বোর্ডের নির্ধারিত তৃতীয় সভা স্থগিত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে তৈরি পোশাক খাতের মালিকদের শীর্ষ সংগঠনগুলো। আজ ১৬ নভেম্বর ২০২৬ তারিখে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং উক্ত সভায় মালিকপক্ষের প্রস্তাবনা দাখিলের দিন নির্ধারিত ছিল। সভায় নিম্নতম মজুরি প্রস্তাবনা পেশ করার জন্য মালিকপক্ষ সম্পূর্ণ প্রস্তুতও ছিল। তবে গণমাধ্যম সূত্রে জানা যায়, শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি জনাব আনোয়ার হোসাইন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় বোর্ডের আজকের সভাটি স্থগিত করা হয়েছে।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে, অনতিবিলম্বে নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ নির্ধারণ ও ঘোষণার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোরালো আহ্বান জানিয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এবং বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম।
https://www.dainikamadershomoy.com/details/01a1e42801e4?fbclid=IwY2xjawVn1CFleHRuA2FlbQIxMQBwZG9mBXNydGMGYXBwX2lkDDM1MDY4NTUzMTcyOAABH-Vtb8e6X5gokm-k2dQLrQOHn9LYNefExzHSKh1g96QS45H3pLheuAD6SDv-_aem_1eoIeCGsUl7hv00qku01dw
বণিক বার্তা
অস্থির বস্ত্র ও তৈরি পোশাক খাতে ব্যাংক ঋণ সাড়ে ৩ লাখ কোটি টাকা : ঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় উদ্যোক্তারা, চাপ বাড়ছে ব্যাংকারদেরও
পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে খেলাপি ঋণের ভারে বিপর্যস্ত ব্যাংক খাতের পরিস্থিতি আরো নাজুক হবে বলে মনে করছেন তারা। বিরাজমান শ্রমিক অসন্তোষের বিরূপ প্রভাব দীর্ঘমেয়াদি হবে বলে মনে করেন বিজিএমইএর সাবেক সভাপতি ড. রুবানা হক। বণিক বার্তাকে তিনি বলেন, ‘এ ধাক্কা এখানেই শেষ হচ্ছে নয়। আগামী তিন-চার মাসে এর চাপ ব্যাংকগুলো টের পাবে। কারখানা বন্ধ থাকলে পণ্য রফতানি হবে না, অর্থও আসবে না। অথচ এলসি ও ঋণের কিস্তি সময়মতো পরিশোধ করতে হবে। তিন মাসের কিস্তি বকেয়া হলেই ঋণ খেলাপি হয়। ফলে এতদিন যারা ঠিকঠাক কিস্তি দিচ্ছিলেন, তারাও এখন খেলাপির খাতায় উঠে যাওয়ার ভয়ে আছেন। ছোট-মাঝারি কারখানার অবস্থা সবচেয়ে খারাপ।’ উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হলে সব পক্ষই ক্ষতির মুখে পড়বে বলে মনে করেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। বণিক বার্তাকে তিনি বলেন, ‘যেকোনো ধরনের বিঘ্নই অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে। এতে প্রথমে ক্ষতিগ্রস্ত হন বিনিয়োগকারীরা। ঋণ ও ইকুইটি—বিনিয়োগের দুটি অংশ। ইকুইটি ক্ষতিগ্রস্ত হলে ঋণও ঝুঁকিতে পড়ে। এমনিতেই আমাদের খেলাপি ঋণ ৩১ শতাংশ, সামগ্রিকভাবে যা ৩৫ শতাংশ। এ পরিস্থিতিতে তা আরো বাড়বে। খেলাপি ঋণ বাড়লে উদ্যোক্তা ও ব্যাংক উভয়ই ক্ষতিগ্রস্ত হবে।’
https://bonikbarta.com/bangladesh/DCG2gxhG8KOr79nS
আমার দেশ
পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের সভা ২৩ নভেম্বর
পোশাকশ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হার নির্ধারণের সুপারিশ প্রণয়নের জন্য গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় । গতকাল সোমবার এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৩ নভেম্বর (সোমবার) লো ১১টা ৩০ মিনিটে রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের নিজস্ব সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
https://www.dailyamardesh.com/business/industry/amdk6q9k92idc
বাংলাদেশ প্রতিদিন
মজুরি নির্ধারণে ভারসাম্যের চ্যালেঞ্জ
কঠিন সমীকরণের মুখে দেশের তৈরি পোশাকশিল্প। মূল্যস্ফীতি, বাড়িভাড়া, খাবার, চিকিৎসা ও শিক্ষার ব্যয় বেড়ে যাওয়ায় বর্তমান মজুরিতে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন শ্রমিকরা। অন্যদিকে গ্যাস-বিদ্যুতের সরবরাহ, উচ্চ সুদ, ব্যাংকঋণ ও কার্যকরী মূলধনের সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং ক্রেতাদের কম দামে পণ্য কেনার চাপে রয়েছেন মালিকরা। রপ্তানি আদেশ কমা ও সময়মতো পণ্য জাহাজীকরণে ব্যর্থতাও প্রতিযোগিতার সক্ষমতাকে দুর্বল করছে। শ্রমিকরা চাইছেন দ্রুত নতুন ন্যূনতম মজুরি ঘোষণা, মালিকরাও রাজি। সরকার বলছে বাস্তবসম্মত মজুরি নির্ধারণ করবে বোর্ড।
https://www.bd-pratidin.com/first-page/2026/11/17/1326975
প্রতিদিনের বাংলাদেশ
ছাড় পাচ্ছে বস্ত্র খাত
বস্ত্র খাতের আয়কর ২৭ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত এই সুবিধা বহাল রাখার প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে একটি প্রজ্ঞাপনের খসড়া তৈরি করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর অনুমোদনের জন্য পাঠিয়েছে সংস্থাটি। অনুমোদন পেলেই প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন অর্থ বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। এনবিআরের এই উদ্যোগ কার্যকর হলে সুতা ও কাপড় উৎপাদনসহ বস্ত্র খাতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগের তুলনায় কম হারে আয়কর দিতে হবে। গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি, জ্বালানির অনিয়মিত সরবরাহ, ঋণের উচ্চ সুদ এবং রপ্তানি প্রণোদনা কমে যাওয়ার কারণে চাপে থাকা বস্ত্রকলগুলোর আর্থিক চাপ কিছুটা কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
https://protidinerbangladesh.com/business/188321
খবরের কাগজ
গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ, দুই মহাসড়ক অবরোধ
বেতন বৃদ্ধির দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে শিল্পাঞ্চল গাজীপুর। শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ আর আইনশৃঙ্খলা বাহিনীর অ্যাকশনে তৈরি হয় উত্তেজনাকর পরিস্থিতি। এদিকে, শিল্পাঞ্চল এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ১২ প্লাটুন বিজিবি ও ৭ প্লাটুন আনসার সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি দায়িত্ব পালন করছেন বিপুলসংখ্যক পুলিশ সদস্য। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকদের অবরোধে বন্ধ হয়ে যায় ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল।
https://www.khaborerkagoj.com/national/948223
শেয়ার বিজ
বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি, অপ্রচলিত বাজারে বেড়েছে
দেশের শীর্ষ তৈরি পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর বলেন, জাপানের সঙ্গে ইতোমধ্যে ইপিএ হয়েছে। পাশাপাশি প্রি-ট্রেড অ্যাগ্রিমেন্ট ও বিশেষ চুক্তি নিয়ে সরকার কাজ করছে। তিনি বলেন, নতুন বাজার তৈরি এবং পুরোনো বাজার ধরে রাখতে হলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। বাংলাদেশের বড় রপ্তানি বাজারগুলোর সঙ্গে প্রি-ট্রেড অ্যাগ্রিমেন্ট করতে হবে। তার মতে, এসব উদ্যোগ রপ্তানি প্রবৃদ্ধির পূর্বশর্ত। বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী মনে করেন, দেশের পোশাকশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে সরকারকে বাস্তবসম্মত সহায়তার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।
https://www.sharebiz.net/economics/news/179907
প্রতিদিনের বাংলাদেশ
ইউরোপে পোশাকের বাজার : বাংলাদেশকে ছাড়িয়ে চীন-ভিয়েতনাম
বাংলাদেশের তৈরি পোশাকশিল্প মালিক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, দেশের পোশাক রপ্তানি বাড়ছে বলে দাবি করা হলেও ইউরোপের বাজারে চীন ও ভিয়েতনামের তুলনায় বাংলাদেশ পিছিয়ে পড়ছে। তাঁর মতে, ভিয়েতনামের পোশাকশিল্পে কৃত্রিম তন্তুর ব্যবহার বেশি। এ ধরনের তন্তু দিয়ে তুলনামূলক বেশি মূল্য সংযোজন করা যায়। ফলে দেশটি উচ্চমূল্যের পোশাক উৎপাদন ও রপ্তানিতে সুবিধা পাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের তুলনায় ভিয়েতনামের পণ্য গন্তব্যে আগে পৌঁছায়। এতে ক্রেতাদের কাছ থেকে ক্রয়াদেশ পাওয়ার ক্ষেত্রেও দেশটির উৎপাদকেরা সুবিধা পাচ্ছেন।
https://protidinerbangladesh.com/business/188424
কালের কন্ঠ
রপ্তানি লেনদেনে সাইবার প্রতারণা ঠেকাতে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
রপ্তানি লেনদেনে সাইবার জালিয়াতির ঝুঁকি এড়াতে রপ্তানিকারকদের প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা জোরদার করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশেষ করে ব্যবসায়িক তথ্য ও নথিপত্র আদান-প্রদানে ইলেকট্রনিক যোগাযোগের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। জারি করা এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।
https://www.kalerkantho.com/online/business/2026/11/17/1768723
The Daily Star
Garment wage survey starts next month
A nationwide wage survey covering five sectors, including readymade garments, will begin collecting data next month, official documents show, as workers demanding higher pay continue to protest in major garment-making areas. Preliminary findings are expected in February next year, said Aziza Rahman, a deputy director at the Bangladesh Bureau of Statistics (BBS) who is coordinating the Wage Survey 2026. Aziza said the survey will also cover textile manufacturing, leather and related products, pharmaceutical manufacturing, and short-term accommodation, including hotels. The BBS is carrying out the survey with the International Labour Organization (ILO).
https://www.thedailystar.net/business/economy/news/garment-wage-survey-starts-next-month-4325731
দেশ রুপান্তর
বাংলাদেশে মার্কিন বিনিয়োগের নতুন দুয়ার খুলল
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশ। এর ফলে দেশের অবকাঠামো, জ্বালানি ও প্রযুক্তি খাতে মার্কিন অর্থায়ন এবং বেসরকারি বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএফসি। সংস্থাটির মতে, বাংলাদেশের এ যোগ্যতা অর্জন দেশের অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি পুঁজি ব্যবহারের সুযোগ বাড়াবে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পে অর্থায়ন এবং বিনিয়োগের ঝুঁকি কমাতে সংস্থাটির সহযোগিতা পাওয়ার পথ তৈরি হবে।
https://www.deshrupantor.com/735714/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%8B%E0%A6%97%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%A6%E0%A7%81%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%96%E0%A7%81%E0%A6%B2%E0%A6%B2
জাগো নিউজ২৪
আমদানি পণ্য গন্তব্যে পৌঁছানোর পর চার্জ পরিশোধে নতুন বিধিনিষেধ
আমদানি পণ্য নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর পর সংশ্লিষ্ট খরচ বা চার্জ পরিশোধে নতুন বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ডি-ক্যাটাগরি ইনকোটার্মসের আওতায় এসব খরচের অর্থ লেনদেন করতে হবে ব্যাংকিং চ্যানেলে। বিদেশি সরবরাহকারী আমদানির পুরো মূল্য গ্রহণ করলেও গন্তব্য-সংশ্লিষ্ট চার্জের সমপরিমাণ অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে দেশে ফেরত আনতে হবে। সোমবার (১৬ নভেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
https://www.jagonews24.com/economy/news/1180250
ইনকিলাব
অর্থনীতিতে ঘুরে দাঁড়ানোর আভাস, তবে কাটেনি সংকট
দেশের অর্থনীতিতে কিছুটা ঘুরে দাঁড়ানোর আভাস মিলেছে। ২০২৫-২৬ অর্থবছরের শেষ প্রান্তিকে (এপ্রিল-জুন) মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি বেড়ে ৪ দশমিক ৬০ শতাংশে দাঁড়িয়েছে। আগের প্রান্তিকে এ প্রবৃদ্ধি ছিল ২ দশমিক ২২ শতাংশ। তবে অর্থনীতির এই পুনরুদ্ধার এখনো বেশ অসম। শিল্প ও সেবা খাতে গতি ফিরলেও কৃষিতে প্রবৃদ্ধি দুর্বল রয়েছে। অন্যদিকে মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে, বেসরকারি খাতে ঋণপ্রবাহে ধীরগতি এবং ব্যাংক খাতের খেলাপি ঋণের সংকট অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে আছে। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।খাত-সংশ্লিষ্টরা বলছেন, অর্থনীতিতে পুনরুদ্ধারের আভাস মিললেও বাস্তবে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমেছে। অন্যদিকে ব্যাংক খাতে খেলাপি ঋণ বৃদ্ধি, ঋণের উচ্চ ব্যয় এবং বেসরকারি খাতে ঋণপ্রবাহের ধীরগতি নতুন বিনিয়োগের ক্ষেত্রে বাধা তৈরি করছে।
https://dailyinqilab.com/economy/news/962983
বিএসএস
যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি আগের অর্থবছরের একই মাসের তুলনায় ২ দশমিক ৪৪ শতাংশ কমেছিল। তবে পরবর্তী তিন মাসে রপ্তানিতে ধারাবাহিক প্রবৃদ্ধি হয়েছে। আগস্টে রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ, সেপ্টেম্বরে ১১ দশমিক ৭১ শতাংশ এবং অক্টোবরে ১০ দশমিক ৭২ শতাংশ। বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মহিউদ্দিন রুবেল বাসসকে বলেন, যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির অন্যতম বড় সুবিধা হলো শুল্কমুক্ত প্রবেশাধিকার। দেশটির ডেভেলপিং কান্ট্রিজ ট্রেডিং স্কিমের (ডিসিটিএস) আওতায় বাংলাদেশ বর্তমানে পূর্ণাঙ্গ শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে। স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর নির্ধারিত রূপান্তরকাল শেষে বাংলাদেশ ‘এনহ্যান্সড প্রেফারেন্সেস’ বা বর্ধিত অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধার আওতায় আসবে।
https://www.bssnews.net/bangla/special-report/360389
ঢাকা পোস্ট
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার (Today's Foreign Currency Exchange Rate November 17, 2026) এখানে প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া।
https://www.dhakapost.com/exchange-rate
বিডিনিউজ২৪
ভারতে রপ্তানি: পাট পণ্যে সুখবর, পোশাকে শঙ্কা
চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে তৈরি পোশাক রপ্তানি থেকে ১৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলার আয় করেছে বাংলাদেশ। যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৫ দশমিক ৮২ শতাংশ বেশি। তবে এই চার মাসে ভারতে পোশাক রপ্তানি কমেছে ৫ দশমিক ৩৮ শতাংশ; আয় হয়েছে ২৫ কোটি ৮ লাখ ৭০ হাজার ডলার। গত বছরের একই সময়ে আয়ের অঙ্ক ছিল ২৬ কোটি ৫১ লাখ ৪০ হাজার ডলার। অথচ সবশেষ চার মাসে প্রচলতি-অপ্রচলিত প্রায় সব বাজারেই পোশাক রপ্তানি বেড়েছে। একক দেশ হিসেবে সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্রে বেড়েছে ১০ দশমিক ১৬ শতাংশ। যুক্তরাজ্যে বেড়েছে প্রায় ৭ শতাংশ। কানাডায় বেড়েছে ২ দশমিক ৪১ শতাংশ। ২৭ দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বা ইউরোপের বাজারে বেড়েছে প্রায় ৩ শতাংশ। অন্যদিকে অপ্রচলিত বাজারের মধ্যে তুরস্কে পোশাক রপ্তানি বেড়েছে ১০৭ দশমিক শূন্য পাঁচ শতাংশ। জাপানে বেড়েছে ২ দশমিক ৪০ শতাংশ। অস্ট্রেলিয়ায় বেড়েছে ৩ শতাংশের বেশি।
https://bangla.bdnews24.com/business/y2dv9r9l51