November 18, 2026
বাংলাদেশ প্রতিদিন
পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে পোশাকশিল্প?
সরকারকে সমস্যার মূলে যেতে হবে। কাউকে দায়ী করে সমস্যার সমাধান হবে না। সঠিক কারণ না খুঁজে গণহারে দোষারোপের কারণেও পরিস্থিতি ঘোলাটে হয়েছে। পাল্টাপাল্টি দোষারোপ না করে সঠিক সিদ্ধান্ত নেওয়া জরুরি। শ্রমিকদের দাবিদাওয়া আলাপ-আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে। এর মাধ্যমেই বর্তমান সংকটের সমাধান সম্ভব। শ্রমিকদের দাবি পূরণে যত বিলম্ব হবে ততই সুযোগ নেবে ষড়যন্ত্রকারীরা। তাই আর এক মুহূর্ত দেরি না করে মজুরি বৃদ্ধির দাবির একটি সমাধানে পৌঁছতে হবে সবাইকে। দেশের স্বার্থে এটা জরুরি।
https://www.bd-pratidin.com/open-air-theater/2026/11/18/1327536
ঢাকা মেইল
তিন বা পাঁচ বছর পরপর নয়, স্থায়ী মজুরি কাঠামো চাই: বিজিএমইএ সভাপতি
তিন বা পাঁচ বছর পরপর মজুরি নির্ধারণ নিয়ে অস্থিরতা ও বিশৃঙ্খলা এড়াতে পোশাকশ্রমিকদের জন্য স্থায়ী মজুরি কাঠামো তৈরির প্রস্তাব দিয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে প্রতিবছর নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে মজুরি বাড়ানোর পক্ষে মত দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় অর্থনীতিবিদ এম এম আকাশ সংশ্লিষ্ট বিষয়ের গবেষণাপত্র প্রকাশ করেন।
https://dhakamail.com/economy/343617
বিডিনিউজ২৪
মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে প্রতিবছর মজুরি বাড়ানোর প্রস্তাব বিজিএমইএ সভাপতির
তিন বছর পরপর মজুরি পুনর্নির্ধারণের পরিবর্তে মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে প্রতিবছর স্বয়ংক্রিয়ভাবে মজুরি বাড়ানোর স্থায়ী কাঠামো চান তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। তিনি বলেছেন, মজুরি কাঠামো নিয়ে বারবার অস্থিরতা এড়াতে একটি স্থায়ী ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘শ্রমিকদের জীবনযাপন উপযোগী মজুরি নিশ্চিতকরণ ও শিল্প রক্ষার জাতীয় স্বার্থে করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র এ বৈঠকের আয়োজন করে।
https://bangla.bdnews24.com/business/tvul2rzvkg
দৈনিক আমাদের সময়.কম
বিনিয়োগে অনিশ্চয়তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রভাব, কমছে শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানি
শিল্পের কাঁচামাল, মূলধনি যন্ত্রপাতি ও উৎপাদন সম্প্রসারণসংশ্লিষ্ট পণ্য আমদানিতে নিম্নমুখী প্রবণতা অক্টোবরে অব্যাহত রয়েছে। কমেছে বন্দরে জাহাজের আগমন ও কনটেইনার পরিবহনও। উদ্যোক্তারা বলছেন, ব্যবসা সম্প্রসারণ কিংবা নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা থাকলেও বিনিয়োগের পরিবেশ ও স্থিতিশীলতার অভাবে তা বাস্তবায়নে এগোতে পারছেন না তারা। দেশের শিল্পোদ্যোক্তাদের মতে, আমদানির সামগ্রিক অর্থমূল্য দিয়ে অর্থনীতির প্রকৃত গতিপ্রকৃতি নির্ণয় করা কঠিন। কারণ আমদানি ব্যয়ের প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে জ্বালানি পণ্য। জ্বালানি তেলের পাশাপাশি চলমান মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে জাহাজ ভাড়া ও পরিবহন ব্যয় বেড়েছে। এর প্রভাব পড়েছে ভোগ্যপণ্য ও শিল্পের কাঁচামাল আমদানির ব্যয়েও। ফলে আমদানির অর্থমূল্য বাড়লেও প্রকৃতপক্ষে কী পরিমাণ পণ্য দেশে আসছে, সেটি বিবেচনায় নেয়া জরুরি।
https://www.amadershomoy.com/economics/article/204781#gsc.tab=0
বণিক বার্তা
অক্টোবরেও আমদানিতে নিম্নমুখী ধারা, চট্টগ্রাম বন্দরে কমেছে জাহাজের আগমন
শিল্পের কাঁচামাল, মূলধনি যন্ত্রপাতি ও উৎপাদন সম্প্রসারণসংশ্লিষ্ট পণ্য আমদানিতে নিম্নমুখী প্রবণতা অক্টোবরে অব্যাহত রয়েছে। কমেছে বন্দরে জাহাজের আগমন ও কনটেইনার পরিবহনও। উদ্যোক্তারা বলছেন, ব্যবসা সম্প্রসারণ কিংবা নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা থাকলেও বিনিয়োগের পরিবেশ ও স্থিতিশীলতার অভাবে তা বাস্তবায়নে এগোতে পারছেন না তারা। কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএর প্রথম সহসভাপতি সেলিম রহমান বণিক বার্তাকে বলেন, ‘আমাদের গ্রুপের স্টিলসহ বিভিন্ন খাতে আমদানি ও রফতানি দুই ধরনের বৈদেশিক বাণিজ্য কার্যক্রমই রয়েছে। পেছনে তাকালে দেখা যাবে, ‘প্রথম ধাক্কাটি আসে যুক্তরাষ্ট্রের শুল্কনীতি থেকে। এরপর জ্বালানি খাতে সংকটে পড়তে হয়। এরপর সামনে আসে দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি। সবকিছু মিলিয়েই ব্যবসা-বাণিজ্যে এ স্থবিরতা তৈরি হয়েছে। সাবেক অন্তর্বর্তী সরকারের সময়েও ব্যবসা-বাণিজ্যে এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।’
https://bonikbarta.com/bangladesh/J3TMftxvneHrggda
যুগান্তর
এলডিসি উত্তরণে বাণিজ্য সংস্কারে বড় উদ্যোগ
ব্যবসা-বাণিজ্যের দীর্ঘসূত্রতা কমিয়ে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং তৈরি পোশাকনির্ভর রপ্তানি কাঠামো থেকে বেরিয়ে আসতে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে ব্যবসা সহজীকরণ, সরকারি সেবার ডিজিটাল রূপান্তর এবং নতুন শিল্প খাতের বিকাশে বিশ্বব্যাংকের নীতিগত ও কারিগরি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। বর্তমানে যেসব সরকারি সেবা পেতে ৫০ থেকে ৫৫ দিন বা তারও বেশি সময় লাগে, তা কমিয়ে ১৪ দিনের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় আগামী তিন বছরের সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি চলছে। এ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির যুগান্তরকে বলেন, এলডিসি উত্তরণে জাতীয় রোডম্যাপ চূড়ান্ত করা হয়েছে।
https://www.jugantor.com/tp-lastpage/1185891
নয়াদিগন্ত
ব্যবসাসহজ ও রফতানি বহুমুখী করতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ
ব্যবসা পরিচালনার জটিলতা কমানো, সরকারি সেবাকে সম্পূর্ণ অনলাইনভিত্তিক করা এবং তৈরি পোশাক খাতের ওপর নির্ভরতা কমিয়ে নতুন রফতানি খাত গড়ে তোলার লক্ষ্যে বিশ্বব্যাংকের নীতিগত ও কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে বলা হয়েছে ব্যবসায়িক অনুমোদন প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা কমিয়ে মাত্র ১৪ দিনের মধ্যে সব সেবা নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে সরকার।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমের নেতৃত্বে আসা আট সদস্যের একটি প্রতিনিধিদলের সাথে বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এসব কথা জানান।
https://dailynayadiganta.com/post/other/1070337
যুগান্তর
১ ডিসেম্বর থেকেই নতুন মজুরি কার্যকর: বোর্ড চেয়ারম্যান
মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ড কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। তিনি আরও বলেন, গত কয়েক দিনে নারায়ণগঞ্জ, ঢাকার সাভার-আশুলিয়া, গাজীপুর ও চট্টগ্রামসহ দেশের একাধিক জেলায় ছোট, বড় এবং মাঝারি ক্যাটাগরির পোশাক কারখানা পরিদর্শন করেছেন মজুরি বোর্ডের সদস্যরা। এ সময় শ্রমিকদের সঙ্গে কথা হয়েছে। তাদের আবাসস্থলে গিয়েও কথা বলেছি। সেসব তথ্য লিপিবদ্ধ করা হয়েছে। যা মজুরি প্রতিবেদনে উল্লেখ করা হবে।
https://www.jugantor.com/tp-firstpage/1185874
কালের কন্ঠ
শুল্কের অঙ্কে এগিয়ে বাংলাদেশ, প্রশ্ন থাকছে সক্ষমতায়: মহিউদ্দিন রুবেল, বিজিএমইএ’র সাবেক পরিচালক, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ অ্যাপারেল ভয়েস
আমার মতে, স্বল্প মেয়াদে বাংলাদেশের সামনে সুযোগ আছে আড়াই থেকে ১০ শতাংশ পয়েন্টের এই শুল্ক-সুবিধা কাজে লাগিয়ে ভিয়েতনাম ও চীন থেকে প্রকৃত অর্ডার নিজের দিকে আনার। এর জন্য কয়েকটি কাজ এখনই করা জরুরি : টিআরকিউয়ের শর্ত নিশ্চিত করে কার্যকর শুল্ক ১৫.৬ শতাংশের কাছাকাছি নামিয়ে আনা, ক্রেতাদের কাছে এই সুবিধা স্পষ্টভাবে তুলে ধরা এবং চাহিদা অন্যদিকে সরে যাওয়ার আগেই এমএমএফ ও প্রযুক্তিগত টেক্সটাইলে সক্ষমতা বাড়ানো। নতুন শুল্কের মূল কারণ কমপ্লায়েন্স। তাই কমপ্লায়েন্সকে এখন আর আনুষ্ঠানিকতা হিসেবে দেখার সুযোগ নেই, এটি বাজারে ঢোকার শর্ত। আর মুনাফা আসতে হবে উৎপাদনশীলতা, দক্ষতা ও পণ্যের মান বাড়িয়ে। দাম আরো কমিয়ে নয়, কারণ তাতে শেষ পর্যন্ত কারখানাগুলোই লোকসানে পড়বে।
https://www.kalerkantho.com/print-edition/sub-editorial/2026/11/18/1769069
আমার দেশ
ধনী দেশগুলোর ঋণের বোঝা দরিদ্রদের ঘাড়ে
বর্তমানে বিশ্বে বিশাল ঋণের ভারে জর্জরিত নয়, এমন সরকার খুঁজে পাওয়া কঠিন। ধনী দেশগুলোর আর্থিক সংকটই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, ইতালি, চীন ও জাপান রেকর্ড পরিমাণ ঋণের মুখোমুখি। এর নেতিবাচক প্রভাব ফ্রান্সে প্রকট আকারে দেখা গেছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সরকারি সুযোগ-সুবিধা ও পরিষেবার বেহাল দশার কারণে সৃষ্ট ক্ষোভ থেকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সহিংস বিক্ষোভ ও ধর্মঘট করেছেন দেশটির জনগণ। তবে ধনী দেশগুলোর এই আর্থিক সমস্যা কেবল তাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং তা নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর ওপর ছড়িয়ে পড়ে তাদের আর্থিক চাপ আরও বাড়িয়ে দিচ্ছে। ফলে অপেক্ষাকৃত দরিদ্র দেশগুলোকে আরও বেশি ঋণ নিতে হচ্ছে এবং ঋণের বিপরীতে আগের চেয়ে বেশি সুদ পরিশোধ করতে হচ্ছে। খবর নিউইয়র্ক টাইমসের।
https://www.dailyamardesh.com/amp/business/amd6tquw7by5a
খবরের কাগজ
রপ্তানি বাড়লেও বৈচিত্র্য বাড়েনি
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যের ভিত্তিতে বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) সংকলিত পরিসংখ্যানে এই চিত্র উঠে এসেছে। তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) বাংলাদেশ থেকে মোট ১ হাজার ৩৭৪ কোটি ৬৩ লাখ ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এক বছরের ব্যবধানে রপ্তানি বেড়েছে প্রায় ৭৫ কোটি ৬০ লাখ ডলার বা ৫ দশমিক ৮২ শতাংশ। আর এই সামগ্রিক সাফল্যে সবচেয়ে বড় অবদান রেখেছে মৌলিক পোশাক। বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মহিউদ্দিন রুবেল খবরের কাগজকে বলেন, চার মাসে মোট রপ্তানি প্রবৃদ্ধির প্রায় ৯৭ শতাংশ এসেছে মৌলিক পোশাক থেকে। বিপরীতে উন্নত পোশাকের প্রবৃদ্ধি মাত্র শূন্য দশমিক ৬৭ শতাংশ। বিজিএমইএর সাবেক এ পরিচালক বলেন, চলতি অর্থবছরের প্রথম চার মাসে তৈরি পোশাক রপ্তানির প্রবৃদ্ধি ইতিবাচক হলেও পণ্যের বৈচিত্র্যের ক্ষেত্রে চিত্রটি হতাশাজনক। মৌলিক পোশাকের ওপর নির্ভরতা বাড়ছে, কমছে উচ্চমূল্যের পণ্যের বাজার হিস্যা। ফলে রপ্তানি বাড়ানোর পাশাপাশি পণ্যের বৈচিত্র্য ও মূল্য সংযোজন বাড়ানোই এখন বাংলাদেশের পোশাকশিল্পের অন্যতম বড় চ্যালেঞ্জ।
https://www.khaborerkagoj.com/economics-business/948347
সমকাল
শিল্পাঞ্চল আবার অশান্ত, ৬৪০ কারখানায় ছুটি
মজুরি বৃদ্ধির দাবিতে দুই সপ্তাহ ধরে চলা পোশাক শ্রমিকদের অসন্তোষ আবার ছড়িয়ে পড়েছে শিল্পাঞ্চলে। গতকাল মঙ্গলবার গাজীপুর রণক্ষেত্রে পরিণত হয়। এ ছাড়া সাভার-আশুলিয়া, টঙ্গী ও রাজধানীর মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ রয়েছে ৬৪০টি পোশাক কারখানা, যা গত ৩১ অক্টোবর আন্দোলন শুরুর পর সর্বোচ্চ। শ্রমিকরা কাজ করতে রাজি না হওয়া ও বিক্ষোভের কারণে গতকাল পর্যন্ত বন্ধ কারখানার সংখ্যা বেড়ে ৬৪০টিতে দাঁড়িয়েছে। এর মধ্যে শ্রম আইনের ১৩/১ ধারায় ১১৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। শ্রমিকরা স্বাভাবিক উৎপাদন কার্যক্রমে যোগ না দিলে এই ধারায় কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ।
https://samakal.com/bangladesh/article/383737/%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%B2-%E0%A6%86%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4-%E0%A7%AC%E0%A7%AA%E0%A7%A6-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%9B%E0%A7%81%E0%A6%9F%E0%A6%BF
বণিক বার্তা
তৈরি পোশাক খাতে অস্থিরতা : টাস্কফোর্স গঠনের আহ্বান বিরোধীদলীয় নেতার
জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার তৈরি পোশাক খাতের অস্থিরতা নিরসনে ব্যর্থ হলে দেশে বড় ধরনের সংকট তৈরি হবে। এ খাতে শান্তি ফিরিয়ে আনতে এবং নেপথ্যে থেকে যারা দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে, তাদের খুঁজে বের করতে তিনি একটি টাস্কফোর্স গঠনের আহ্বান জানান। গতকাল জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে পাবনা-১ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমানের উত্থাপিত সাধারণ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। ডেপুটি স্পিকারের সভাপতিত্বে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
https://bonikbarta.com/bangladesh/gMWE6icFX1iC8TWe
The Financial Express
RMG turmoil spills into day two, 640 units shut
The sudden postponement of Monday's Minimum Wage Board meeting for the readymade-garment (RMG) sector sparked intense labour unrest on Tuesday, disrupting operations at some 640 factories across major industrial zones. Even though the meeting was rescheduled for November 23, the deferral fuelled protests in Gazipur, Savar, Ashulia, and Mirpur. Protesters also blocked roads in key locations, halting traffic on the Dhaka-Mymensingh and Dhaka-Aricha highways. Owners' representatives on the board were scheduled to present their wage proposal at Monday's meeting against the workers' proposal of Tk 32,000 for entry-level recruits. Minimum Wage Board Chairman Syed Azad Subhani told a press conference on Tuesday evening that the meeting was postponed due to the illness of workers' permanent representative Anwar Hossain, who had been hospitalised.
https://thefinancialexpress.com.bd/home/rmg-turmoil-spills-into-day-two-640-units-shut
বাংলা ট্রিবিউন
রফতানি বাড়াতে সরকারের নতুন উদ্যোগ
দেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের বিকাশ ধরে রাখতে ব্যবসা সহজীকরণ, উচ্চমূল্য সংযোজিত পণ্য উৎপাদন, নতুন বাজারে প্রবেশ এবং নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আগামী ১৫ ডিসেম্বর প্রথম দফার আলোচনা শুরু হবে। জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গেও অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের সভায় কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে আনা প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
https://www.banglatribune.com/business/money-and-investment/981636/%E0%A6%B0%E0%A6%AB%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97%C2%A0
দৈনিক আমাদের সময়
তৈরি পোশাক তিন ধরনের উচ্চমূল্যের পণ্যের রপ্তানি কমেছে
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশের তৈরি পোশাক রপ্তানি হয়েছে ১ হাজার ৩৭৫ কোটি ডলারের। আগের অর্থবছরের একই সময়ে রপ্তানি হয়েছিল ১ হাজার ২৯৯ কোটি ডলারের। অর্থাৎ এক বছরের ব্যবধানে রপ্তানি বেড়েছে ৫ দশমিক ৮২ শতাংশ। টাকার অঙ্কে প্রবৃদ্ধির পরিমাণ প্রায় ৭৫ কোটি ৬০ লাখ ডলার। কিন্তু এই প্রবৃদ্ধির প্রায় পুরোটাই এসেছে বেসিক পোশাক থেকে। বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মহিউদ্দিন রুবেল বলেন, চলতি অর্থবছরের প্রথম চার মাসের পরিসংখ্যান প্রথম প্রান্তিকের প্রবণতাকেই নিশ্চিত করছে। বাংলাদেশ যে পণ্যগুলো সবচেয়ে বেশি রপ্তানি করে, সেগুলোর বিক্রিই বাড়ছে। ফলে সামগ্রিক রপ্তানি আয় বাড়লেও পণ্যের ধরনে বৈচিত্র্য তৈরি হচ্ছে না, বরং বেসিক পোশাকের ওপর নির্ভরতা আরও বাড়ছে এবং উচ্চমূল্যের পোশাকের অংশ কমছে।
https://www.dainikamadershomoy.com/details/01a1eab72c1b3
বাংলা নিউজ২৪
মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা, ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা
মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা বাড়ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। এর মধ্যে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, দেশটি ড্রোন হামলার শিকার হচ্ছে। মঙ্গলবার বাহরাইনে অবস্থিত একটি মার্কিন রাডার ব্যবস্থায় ইরান হামলা চালায়। এর কয়েক ঘণ্টা পর হরমুজ প্রণালীতে অবস্থিত ইরানের দক্ষিণাঞ্চলীয় কেশম দ্বীপে পাল্টা বেশ কয়েকটি হামলা চালায় যুক্তরাষ্ট্র।
https://www.banglanews24.com/international/news/bd/1694180.details
আগামীর সময়
দ্য ইকোনমিস্টের প্রতিবেদন : লুটপাটে দেউলিয়ার ঝুঁকিতে অধিকাংশ ব্যাংক
বাংলাদেশের ব্যাংক খাতের বড় একটি অংশ এখন দেউলিয়া হওয়ার ঝুঁকিতে। দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি ও ঋণ লুটপাটের ফলে ব্যাংকগুলো খেলাপি ঋণের ভারে জর্জরিত। এর বড় অংশই আর ফেরত আসার সম্ভাবনা নেই। শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠীর (অলিগার্ক) হাতে ব্যাংকের নিয়ন্ত্রণ ও বিপুল ঋণ চলে যাওয়াকে এ সংকটের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, ব্যাংক খাতের মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ এখন খেলাপি। খবর দ্য ইকোনমিস্টের।
https://www.agamirsomoy.com/economics/80hwrztkvq7a
আমার দেশ
ফিজিতে বাড়তে পারে বাংলাদেশের পোশাক-পাটপণ্য রপ্তানি, যাবে দক্ষ কর্মীও
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ফিজি বাংলাদেশের তৈরি পোশাক, পাটজাত পণ্য ও দক্ষ জনশক্তির জন্য নতুন বাজার হয়ে উঠতে পারে। একই সঙ্গে দেশটির কৃষি, মৎস্য ও খাদ্য প্রক্রিয়াকরণ খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য। মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ফিজির অনাবাসিক হাইকমিশনার জগন্নাথ সামির সঙ্গে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের বৈঠকে এসব বিষয় উঠে আসে। বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বাড়াতে যৌথ উদ্যোগ নেওয়ার বিষয়েও আলোচনা হয়।
https://www.dailyamardesh.com/business/amdyorzyb910u
সময়ের আলো
উচ্চমূল্যের পোশাক রফতানি এক শতাংশের নিচে
দেশের তৈরি পোশাক রফতানি বাড়লেও উচ্চমূল্যের পোশাকের বাজারে প্রত্যাশিত অগ্রগতি নেই। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) বাংলাদেশের পোশাক রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৮২ শতাংশ। তবে এই প্রবৃদ্ধির প্রায় পুরোটাই এসেছে মৌলিক বা বেসিক পোশাক থেকে। বিপরীতে উচ্চমূল্যের ও উন্নত ধরনের পোশাকের রফতানি বেড়েছে মাত্র শূন্য দশমিক ৬৭ শতাংশ। ফলে সামগ্রিক রফতানি বাড়লেও পণ্যবৈচিত্র্যে অগ্রগতির বদলে মৌলিক পোশাকের ওপর নির্ভরতা আরও বেড়েছে।
https://www.shomoyeralo.com/news/396270
ঢাকা পোস্ট
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার (Today's Foreign Currency Exchange Rate November 18, 2026) এখানে প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া।
https://www.dhakapost.com/exchange-rate
ইনকিলাব
পাঁচ দিনে রিজার্ভ কমেছে প্রায় ১৫ কোটি ডলার
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে পাঁচ দিনের ব্যবধানে প্রায় ১৫ কোটি ডলার কমেছে। গত ১২ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের গ্রস রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৬৫ বিলিয়ন ডলার। মঙ্গলবার (১৭ নভেম্বর) তা কমে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৫০ বিলিয়ন ডলারে। একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভ কমেছে ১৪ কোটি ৫২ লাখ ডলার। মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খানের দেওয়া তথ্য বিশ্লেষণে এ চিত্র পাওয়া গেছে।
https://dailyinqilab.com/economy/news/963891