November 23, 2026
সমকাল
জীবনমানের স্বস্তি ও শিল্পের টিকে থাকার ভারসাম্যেই আগামীর পোশাক খাত :মাহমুদ হাসান খান: সভাপতি, বিজিএমইএ
এই বহুমুখী অর্থনৈতিক বাস্তবতা ও শিল্পের সীমাবদ্ধতার মাঝেই এখন এমন একটি ভারসাম্যপূর্ণ পথ খুঁজে বের করার সময় এসেছে, যেখানে একদিকে শ্রমিকদের সম্মান ও স্বস্তি নিশ্চিত হবে, অন্যদিকে শিল্প ও কর্মসংস্থানও সুরক্ষিত থাকবে। আলোচনা ও যুক্তিতর্কের মধ্য দিয়ে গঠিত মজুরি বোর্ড যে প্রস্তাব দেবে, তা সংশ্লিষ্ট সব পক্ষ দায়িত্বশীলতার সঙ্গে মেনে নেবে– এমন একটি ইতিবাচক ও আস্থার পরিবেশ তৈরি করাই এখন সময়ের দাবি। কারণ, শ্রমিক আর শিল্প– কেউ কারও প্রতিপক্ষ নয়; উভয়ই একে অপরের পরিপূরক। পারস্পরিক বোঝাপড়া, বাস্তবতা ও মানবিক দৃষ্টিভঙ্গির ভিত্তিতে বোর্ডের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে পোশাক খাতে স্থিতিশীলতা ও আস্থা আরও দৃঢ় হবে বলে প্রত্যাশা করা যায়।
https://samakal.com/opinion/article/384573/%E0%A6%9C%E0%A7%80%E0%A6%AC%E0%A6%A8%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%93-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87-%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87%E0%A6%87-%E0%A6%86%E0%A6%97%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%95-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A4
আগামীর সময়
অস্বাভাবিক মজুরিতে ১০ লাখ বেকারত্বের শঙ্কা বিজিএমইএর
ন্যূনতম বেতন নির্ধারণে মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক হবে আজ সোমবার। এতে নতুন মজুরি কাঠামোর প্রস্তাব জমা দেবে তৈরি পোশাক খাতের মালিকপক্ষ। পোশাক খাতের মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান আগামীর সময়কে বললেন, দেশের অর্থনৈতিক বাস্তবতা ও শিল্পের সীমাবদ্ধতা বিবেচনায় রেখে নতুন মজুরি কাঠামোর প্রস্তাব দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক বাজারে পোশাকের চাহিদা ও দাম কমেছে, অন্যদিকে বেড়েছে উৎপাদন ব্যয়। এ পরিস্থিতিতে বড় অঙ্কের মজুরি বাড়লে শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ও কর্মসংস্থানের ওপর চাপ সৃষ্টি করতে পারে।
https://www.agamirsomoy.com/economics/ihf5bqv5sjgx
প্রথম আলো
পিপিআরসির ওয়েবিনার : জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণের প্রস্তাব
দেশে জাতীয় কোনো ন্যূনতম মজুরিকাঠামো নেই। এমনকি খাতভিত্তিক ন্যূনতম মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি ও শিল্পের সক্ষমতা কীভাবে বিবেচনায় নেওয়া হবে, তারও সুস্পষ্ট কোনো পদ্ধতি নেই। ফলে নতুন মজুরি নির্ধারণের সময় শ্রমিক ও মালিকপক্ষের প্রস্তাবের মধ্যে বড় ব্যবধান দেখা দেয়। তাতে তৈরি হয় আস্থার সংকট। এ পরিস্থিতি বদলাতে হলে জাতীয় ন্যূনতম মজুরিকাঠামো তৈরির দাবি জানিয়েছেন শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা। তাঁদের মতে, মজুরি নির্ধারণের একটি স্থায়ী ভিত্তি থাকলে প্রতিবার এমন আন্দোলন ও অস্থিরতা তৈরি হবে না। রোববার বেসরকারি গবেষণা সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) আয়োজিত এক ওয়েবিনারে এ কথাগুলো বলেন তাঁরা।
https://www.prothomalo.com/business/h33f25hu3q
যুগান্তর
আড়ালেই টেক-হোম বেতনের হিসাব
কোনো অযৌক্তিক দাবির প্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা অধিকাংশ পোশাক শিল্প প্রতিষ্ঠানের, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি খাতের জন্য মারাত্মক ধস বয়ে আনবে। নানা কারণে ২০২৩ থেকে এ পর্যন্ত প্রায় ২৮৭টি কারখানা বন্ধ হয়ে গেছে। যার ফলে চাকরি হারিয়েছেন প্রায় এক লাখ ৭৫ হাজার জন শ্রমিক। তারা বলছেন, অর্থনৈতিক বাস্তবতা ও শিল্পের সীমাবদ্ধতার মধ্যেই একটি ভারসাম্যপূর্ণ মজুরি কাঠামো ঠিক করতে হবে। যেখানে একদিকে শ্রমিকদের সম্মান ও স্বস্তি নিশ্চিত হবে। অন্যদিকে শিল্প ও কর্মসংস্থানও সুরক্ষিত থাকবে।
https://www.jugantor.com/tp-firstpage/1188337
আগামীর সময়
জীবনযাত্রার ব্যয়ের ভিত্তিতে মজুরি নির্ধারণের আহ্বান
পিপিআরসি আয়োজিত ‘গার্মেন্টস শ্রমিকদের মজুরি: ন্যায্যতা ও শিল্প উন্নয়ন’ শীর্ষক ভার্চুয়াল সংলাপে এ দাবি উঠে আসে।বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানালেন, তিন বছরে ২৮৭টি কারখানা বন্ধ হয়েছে। মূল্যস্ফীতি, উৎপাদনশীলতা ও প্রতিযোগী দেশের পরিস্থিতি বিবেচনার আহ্বান জানিয়ে তিনি দাবি করেন, ওভারটাইম ও বোনাসসহ চতুর্থ গ্রেডের শ্রমিকরা প্রায় ১৯ হাজার ৫২০ টাকা পান। এ ছাড়া তিনি প্রতি বছর মজুরি পুনর্নির্ধারণের প্রক্রিয়া চালুর আহ্বান জানাবেন বলে জানান। বিসিআই সভাপতি আনোয়ারুল আলম পারভেজ ২০২৫-২৬ অর্থবছরে রপ্তানি কমে ৩৮ দশমিক ৭ বিলিয়ন ডলারে নামা ও অর্থায়ন ব্যয় বৃদ্ধির কথা তুলে ধরেন। বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আখতার বলেছেন, ওভারটাইম নয়, আট ঘণ্টার কাজের ভিত্তিতে মর্যাদাপূর্ণ মজুরি নির্ধারণ করতে হবে, যাতে শ্রমিকরা পুষ্টিকর খাবার, আবাসন, শিক্ষা ও চিকিৎসাব্যয় মেটাতে পারেন।
https://www.agamirsomoy.com/economics/ckcx2p0kfn7w
The Financial Express
RMG sector loses $428m, buyers shift $254m orders
The figures come from an emergency four-day survey conducted by the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) to assess losses caused by the disruptions between November 1 and 18. BGMEA President Mahmud Hasan Khan told The Financial Express Sunday that owners' representatives would formally place their wage proposal to the board on Monday. While he refrained from disclosing the exact figure, industry insiders indicated that owners' representatives were likely to propose a minimum monthly wage of around Tk 15,000 for entry-level workers in grade four against Tk 32,000 demanded by workers' representatives. They, however, said there would be an "effort" to complete the negotiation shortly if it was not possible to settle it on Monday.
https://today.thefinancialexpress.com.bd/first-page/rmg-sector-loses-428m-buyers-shift-254m-orders-1795369731?amp=true
প্রথম আলো
বিজিএমইএর জরিপ : পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে
তৈরি পোশাকশিল্পে অস্থিরতার কারণে ২৫ কোটি ৪০ লাখ ডলারের ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে। বর্তমান বাজারদরে এর পরিমাণ (১২৫ টাকা ডলারের দর ধরে) ৩ হাজার ১৭৫ কোটি টাকা। ৫ কোটি ৯০ লাখ পিস পোশাকের ক্রয়াদেশ সরে গেল। তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়। চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে তৈরি পোশাকশিল্প বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। খাতটির প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে বিজিএমইএ চার দিন ধরে সদস্য কারখানাগুলোর ওপর একটি জরুরি জরিপ পরিচালনা করেছে। সেই জরিপের ফলাফলে ক্রয়াদেশ চলে যাওয়ার এ চিত্র ওঠে এসেছে।
https://www.prothomalo.com/business/industry/bxgf1ouwdq
বাংলাদেশ প্রতিদিন
বোর্ড সভা আজ : মজুরি বাড়ানোর চাপে হিমশিম মালিকরা
এ প্রসঙ্গে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ক্রেতাদের বিলম্বিত মূল্য পরিশোধের কারণে কার্যকরী মূলধন আটকে থাকছে, বাড়ছে ব্যাংকঋণ ও ফ্যাক্টরিংয়ের খরচ। অন্যদিকে ক্রেতাদের কাছ থেকে পণ্যের দাম বাড়তি আদায় করতে পারছেন না উদ্যোক্তারা। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, গত তিন বছরে রপ্তানিকৃত পোশাকের গড় ফ্রি অন বোর্ড মূল্য কমেছে ২ দশমিক ৫৬ শতাংশ। ফলে একদিকে উৎপাদন ব্যয় বাড়ছে, অন্যদিকে রপ্তানি আয়ের বিপরীতে মুনাফার সুযোগ সংকুচিত হচ্ছে। রপ্তানি পরিসংখ্যানেও এ চাপের প্রতিফলন রয়েছে। ২০২১-২২ অর্থবছরে দেশের পোশাক রপ্তানি ছিল ৪২ দশমিক ৬ বিলিয়ন ডলার। ২০২৪-২৫ অর্থবছরে তা কমে ৩৯ দশমিক ৩ বিলিয়ন ডলার এবং ২০২৫-২৬ অর্থবছরে ৩৮ দশমিক ৭ বিলিয়ন ডলারে দাঁড়ায়। চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে রপ্তানিতে ৫ দশমিক ৮২ শতাংশ প্রবৃদ্ধি হলেও সাম্প্রতিক মাসগুলোতে প্রবৃদ্ধির গতি কমেছে।
https://www.bd-pratidin.com/first-page/2026/11/23/1329579
দি বিজনেস স্ট্যান্ডার্ড (বাংলা)
ভিয়েতনামের মতো সুবিধা দিন, ভিয়েতনামের মতো মজুরি দেব: বিজিএমইএ সভাপতি
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেছেন, 'যেসব দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই। কিন্তু বাংলাদেশে সেই সুবিধা নেই।' ভিয়েতনামের উদাহরণ টেনে তিনি বলেন, 'বলা হয়, ভিয়েতনামের মজুরি আমাদের চেয়ে বেশি। ভিয়েতনামের সমান মজুরি দিতে সমস্যা নেই। কিন্তু আমাদের সেই অবকাঠামো দিতে হবে।' রোববার (২২ নভেম্বর) পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) আয়োজিত 'গার্মেন্ট ওয়ার্কার্স' ওয়েজ: ফেয়ারনেস এন্ড ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট' শীর্ষক এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ব্যবসার ক্ষেত্রে লজিস্টিকসহ বিভিন্ন ক্ষেত্রে ভিয়েতনামের চেয়ে পিছিয়ে থাকার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, 'আমরা লিড টাইমে তাদের তুলনায় অনেক পিছিয়ে, ডিপ সি-পোর্ট নেই। ভিয়েতনামের মতো শক্তিশালী ব্যাকওয়ার্ড লিংকেজ খাত নেই, বা তার জন্য প্রয়োজনীয় জ্বালানি সাপোর্টও নেই।'
https://www.tbsnews.net/bangla/bangladesh/news-details-569246
বাংলা ট্রিবিউন
মজুরি বৃদ্ধির ‘ধাক্কা’ এড়াতে ভারসাম্য খুঁজছে পোশাক খাত
তিন বছরের ব্যবধানে আবারও বাড়তে যাচ্ছে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি। মূল্যস্ফীতির চাপে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় মজুরি পুনর্নির্ধারণের দাবি জোরালো হয়েছে। অন্যদিকে উৎপাদন খরচ বৃদ্ধি, রফতানি আয় কমে যাওয়া, আন্তর্জাতিক বাজারে পোশাকের দরপতন এবং প্রতিযোগী দেশগুলোর সঙ্গে সক্ষমতার ব্যবধান নিয়ে উদ্বিগ্ন কারখানার মালিকরা। তাদের আশঙ্কা, শিল্পের বর্তমান সক্ষমতা বিবেচনায় না নিয়ে মজুরি বাড়ানো হলে প্রতিষ্ঠানগুলো সংকটে পড়তে পারে। বিশেষ করে ছোট ও মাঝারি কারখানাগুলো বড় ধরনের চাপে পড়তে পারে, ঝুঁকির মুখে পড়তে পারে কর্মসংস্থানও। এমন পরিস্থিতিতে শ্রমিকের জীবনমানের উন্নয়ন এবং শিল্পের টিকে থাকার মধ্যে ভারসাম্য রক্ষা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি শিল্পের উৎপাদন সক্ষমতা, রফতানি প্রতিযোগিতা ও কর্মসংস্থান ধরে রাখার বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনার দাবি জানিয়েছেন পোশাকশিল্পের মালিকরা।
https://www.banglatribune.com/business/industry-and-trade/982529/%E0%A6%AE%E0%A6%9C%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%AC%E0%A7%83%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BF%E0%A6%B0-%E2%80%98%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BE%E2%80%99-%E0%A6%8F%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%96%E0%A7%81%E0%A6%81%E0%A6%9C%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%95
The Daily Sun
Analysts, BGMEA chief call for research-based, permanent wage policy for RMG sector
They made the call at a virtual dialogue titled “Garment Workers’ Wages: Fairness and Industry Development”, organised by the Power and Participation Research Centre (PPRC) under its Ajker Agenda series on Sunday. Mahmud Hasan Khan, president of BGMEA, acknowledged the need for fair wages but said the industry was facing mounting business pressures. He said 287 factories had closed over the past three years, while 669 factories had been affected by recent unrest, with production disruptions lasting between one and 21 days. He stressed that inflation, previous wage adjustments, productivity, infrastructure constraints and international competitiveness should be considered when determining the new wage structure.
https://www.daily-sun.com/business/910669/analysts-bgmea-chief-call-for-research-based-permanent-wage-policy-for-rmg-sector
দৈনিক ইত্তেফাক
শ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম
পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ্যুষিত এলাকায় বাড়িভাড়া না বাড়ানোর বিষয়ে বাড়ির মালিকদের সতর্ক করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, কোনো বাড়ির মালিক এ নির্দেশনা অমান্য করে ভাড়া বাড়ালে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শ্রমিকদের বেতন বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার এ উদ্যোগ নিয়েছে। শ্রমিকদের বেতন অবশ্যই বাড়ানো হবে। রোববার (২২ নভেম্বর) বিকেলে সাভারে চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে গার্মেন্টস শ্রমিক ও নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
https://www.ittefaq.com.bd/822453/%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A4%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%B2%E0%A7%87%E0%A6%93-%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8B-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AE%E0%A7%80%E0%A6%B0
দৈনিক আমাদের সময়
ত্রিমুখী চ্যালেঞ্জে পোশাক খাত
একদিকে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও ন্যায্য মজুরির প্রশ্ন, অন্যদিকে উৎপাদন ব্যয়, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা এবং শিল্পের টিকে থাকার হিসাব— সব মিলিয়ে চাপে রয়েছেন পোশাকশিল্পের উদ্যোক্তারা। এখন প্রয়োজন মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে আস্থার পরিবেশ তৈরি করা। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি কারখানায় নিরাপত্তা, নিয়মিত বেতন প্রদান, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে পণ্যের ন্যায্যমূল্য নিয়ে আলোচনা জোরদার করতে হবে।
https://www.dainikamadershomoy.com/details/01a20457680c5
খবরের কাগজ
মজুরি নিয়ে টানাপোড়েন, মালিকদের প্রস্তাব আজ
তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে মালিকপক্ষ, শ্রমিক সংগঠন ও গবেষণা সংস্থার মধ্যে ত্রিমুখী টানাপোড়েন তৈরি হয়েছে। শ্রমিকপক্ষ ৩২ হাজার ১৩১ টাকা দাবি করলেও মালিকপক্ষ প্রায় ১৫ হাজার টাকা মজুরি দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকার একটি সম্ভাব্য হিসাব তুলে ধরেছে। এই প্রস্তাব ঘিরে বিজিএমইএ ও সিপিডির পাল্টাপাল্টি ব্যাখ্যায় নতুন বিতর্ক শুরু হয়েছে। এমন উত্তপ্ত পরিস্থিতিতে আজ সোমবার নিম্নতম মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষ তাদের আনুষ্ঠানিক বর্ধিত মজুরিকাঠামো ঘোষণা করতে যাচ্ছে।
https://www.khaborerkagoj.com/special-report/949140
দি বিজনেস স্ট্যান্ডার্ড (বাংলা)
জুলাই-সেপ্টেম্বরে তৈরি পোশাকের নিট রপ্তানি আয় বেড়েছে ১১.২ শতাংশ, তবে ক্রমবর্ধমান চাপে ক্রয়াদেশ হারানোর শঙ্কা
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ কোয়ার্টারলি রিভিউ অভ রেডিমেড গার্মেন্টস প্রতিবেদন অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে তৈরি পোশাকের নিট রপ্তানি আয় দাঁড়িয়েছে ৬.৭৭ বিলিয়ন ডলার। ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে এই আয় ছিল ৬.০৯ বিলিয়ন ডলার। আর আগের প্রান্তিক, অর্থাৎ এপ্রিল-জুনে তা ছিল ৬.২৩ বিলিয়ন ডলার। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, চলমান আন্দোলনে উৎপাদন মারাত্মক ব্যাহত হয়েছে। অসন্তোষ শুরুর পর থেকে প্রতিদিন গড়ে প্রায় ৭০টি কারখানা বন্ধ রাখতে হয়েছে। প্রধান শিল্পাঞ্চলগুলোতে একদিনে সর্বোচ্চ ৬৭৯টি কারখানা বন্ধ ছিল। মাহমুদ হাসান খান আরও বলেন, এই অসন্তোষ নেতিবাচক বার্তা দিচ্ছে এবং নতুন ক্রয়াদেশ কমছে। পরিচালন ব্যয় বাড়ায় উৎপাদনকারীদের মুনাফা কমছে এবং কর্মসংস্থান হুমকির মুখে পড়ছে। এ অবস্থায় ক্রেতারা বিকল্প উৎস থেকে পণ্য কেনার কথা ভাবছেন।
https://www.tbsnews.net/bangla/Economy/news-details-569306
The Daily Sun
RMG industry caught between wages and competitiveness
The Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) disclosed the figures on Sunday, based on an emergency survey of 317 member factories. The survey covered disruptions between 1 and 18 November, with the association estimating that more than 600 factories had been affected. Speaking to the Daily Sun, BGMEA Vice-President Md Rezwan Selim said employers would submit their proposal as scheduled today.
https://www.daily-sun.com/business/910724
যুগান্তর
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন : চার কারণে চ্যালেঞ্জের মুখে পোশাক রপ্তানি
দেশের তৈরি পোশাক খাতের রপ্তানি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে। এর জন্য চারটি কারণ শনাক্ত করা হয়েছে। এগুলো হচ্ছে-বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, ভূ-রাজনৈতিক উত্তেজনা, উৎপাদন ব্যয় বৃদ্ধি ও অন্যান্য পোশাক রপ্তানিকারক দেশগুলোর সঙ্গে তীব্র প্রতিযোগিতা। এছাড়াও দেশের পোশাক রপ্তানি মূলত দুটি অঞ্চলে বিশেষ করে ইউরোপ ও আমেরিকায় কেন্দ্রীভূত হয়ে পড়ায় এই চ্যালেঞ্জের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। ওই দুই অঞ্চলে ইতোমধ্যে পণ্য রপ্তানির চালান কমে গিয়েছে। রোববার প্রকাশিত তৈরি পোশাক খাত নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের করা এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।
https://www.jugantor.com/tp-city/1188366
সমকাল
বিজিএমইএ’র পর্যবেক্ষণের জবাবে সিপিডি : হালনাগাদ তথ্যের ভিত্তিতে নির্ধারিত হোক ন্যূনতম মজুরি
তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে হালনাগাদ ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে নতুন বৈজ্ঞানিক জরিপের প্রয়োজন বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। সংস্থাটি বলেছে, শ্রমিকের জীবনযাত্রার ব্যয় ও শিল্পের সক্ষমতা—দুই দিক বিবেচনায় নিয়ে মজুরি নির্ধারণ করতে হবে। তবে জ্বালানি সংকট, উচ্চ সুদহার ও দুর্নীতির মতো ব্যবস্থাপনাগত সমস্যার দায় শ্রমিকের কম মজুরির ওপর চাপানো ঠিক হবে না। সিপিডি চায়, হালনাগাদ করা সঠিক তথ্যের উপর ন্যূনতম মজুরি নির্ধারিত হোক। তৈরি পোশাকশিল্পের ন্যূনতম মজুরি নিয়ে সিপিডির সাম্প্রতিক বিশ্লেষণের বিভিন্ন দিক সম্পর্কে বিজিএমইএ যেসব পর্যবেক্ষণ দিয়েছে, তার জবাবে এসব কথা জানিয়েছে সংস্থাটি। আজ রোববার বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানকে পাঠানো এক চিঠিতে সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ এ বক্তব্য তুলে ধরেন।
https://samakal.com/economics/article/384463/%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%97%E0%A6%BE%E0%A6%A6-%E0%A6%A4%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A4-%E0%A6%B9%E0%A7%8B%E0%A6%95-%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%82%E0%A6%A8%E0%A6%A4%E0%A6%AE-%E0%A6%AE%E0%A6%9C%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BF
দি বিজনেস স্ট্যান্ডার্ড (বাংলা)
আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে পোশাকশ্রমিকদের অবস্থান, বাস ভাঙচুরের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ; অনির্দিষ্টকালের জন্য বন্ধ ২২ কারখানা
আশুলিয়া শিল্পাঞ্চলের কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণার পর পোশাকশ্রমিকেরা বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন। এ সময় একটি বাস ভাঙচুরের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেন। আজ সোমবার (২৩ নভেম্বর) সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।
https://www.tbsnews.net/bangla/bangladesh/news-details-569311
The Daily Star
Opinion: A dollar more for her
Turn over the collar of almost any shirt in an American wardrobe, and there is a fair chance it says "Made in Bangladesh". For those of us who live abroad, that label does something it cannot do for anyone at home. It ambushes you. You are in a store in Queens, thousands of miles from Gazipur, and there is your country, stitched into a seam.
https://www.thedailystar.net/business/news/dollar-more-her-4330551
আমার দেশ
ঋণখেলাপিদের সুদিন
দেশের ব্যাংক খাতে ঋণখেলাপিদের জন্য যেন সুদিন চলছে। প্রায় ছয় লাখ কোটি টাকার খেলাপি ঋণ আদায়ে একের পর এক ছাড় ও বিশেষ সুবিধা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। নামমাত্র ডাউন পেমেন্টে ঋণ পুনঃতফসিল, পরিশোধে ১৫ বছর পর্যন্ত সময়, বিপুল অঙ্কের সুদ মওকুফ; এমনকি আদালতের স্থগিতাদেশ থাকা ঋণখেলাপিদেরও নতুন ঋণ পাওয়ার সুযোগ তৈরি করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের এসব ছাড়ে ঋণখেলাপিদের দায় পরিশোধের সুযোগ বাড়লেও আদায় কতটা বাড়ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
https://www.dailyamardesh.com/amar-desh-special/amdcy6gof2p84
ঢাকা পোস্ট
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার (Today's Foreign Currency Exchange Rate November 23, 2026) এখানে প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া।
https://www.dhakapost.com/exchange-rate
ইনকিলাব
অর্থনীতির একদিকে স্বস্তি, অন্যদিকে বাড়ছে সংকট
দেশের অর্থনীতিতে একদিকে রিজার্ভ ও প্রবাসী আয়ের প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতি কিছুটা কমে আসায় স্বস্তির চিত্র দেখা যাচ্ছে। অন্যদিকে বেসরকারি খাতে ঋণপ্রবাহ নেমে এসেছে ৪ শতাংশের ঘরে, রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি সামান্য এবং বেড়েছে বাণিজ্য ঘাটতি। বাংলাদেশ ব্যাংকের অক্টোবরের অর্থনৈতিক সূচকের তথ্য বলছে, জুলাই-অক্টোবর সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৩ শতাংশ। তবে জুলাই-সেপ্টেম্বর সময়ে বাণিজ্য ঘাটতি আগের বছরের একই সময়ের তুলনায় ৫৭১ কোটি ৫০লাখ ডলার থেকে বেড়ে ৭৪৭ কোটি ৫০লাখ ডলারে দাঁড়িয়েছে। অর্থনীতির কয়েকটি সূচকে ইতিবাচক অগ্রগতি থাকলেও বিনিয়োগ, রাজস্ব ও বৈদেশিক বাণিজ্যে চাপের চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনৈতিক সূচকবিষয়ক প্রতিবেদনে দেশের অর্থনীতির এমন চিত্র উঠে এসেছে।
https://dailyinqilab.com/economy/news/965913