November 24, 2026
দৈনিক বাংলা
পোশাকশিল্পে বহুমুখী সংকট, ঝুঁকিতে রপ্তানি আয় ও কর্মসংস্থান
সামগ্রিকভাবে শ্রমিক অসন্তোষ, উৎপাদন ব্যাহত হওয়া, জ্বালানি ব্যয় এবং আন্তর্জাতিক বাজারে চাহিদা কমে যাওয়ার প্রভাব দেশের তৈরি পোশাকশিল্পকে বহুমুখী সংকটের দিকে ঠেলে দিচ্ছে। এ পরিস্থিতি দীর্ঘায়িত হলে শুধু রপ্তানি আয় নয়, বিনিয়োগ, কর্মসংস্থান এবং পোশাকশিল্পের সঙ্গে যুক্ত ব্যাংক, বিমা, পরিবহন ও অন্যান্য সেবা খাতও ক্ষতিগ্রস্ত হতে পারে। সংকট মোকাবিলায় শ্রমিক, মালিক, ক্রেতা ও সরকারের মধ্যে সমন্বয় বাড়ানো, শিল্পকারখানায় উৎপাদন স্বাভাবিক রাখা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখার উদ্যোগ জরুরি হয়ে উঠেছে।
https://www.dainikbangla.com.bd/business/89973
জাতীয় অর্থনীতি
পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে চতুর্থ সভা আজ
গার্মেন্টস শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদেরনতুন নিম্নতম মজুরি নির্ধারণে আজ চতুর্থবারের মতো সভায় বসছে নিম্নতম মজুরি বোর্ড। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে সভায় দুটি বিষয় আলোচনার জন্য রাখা হয়েছে। এগুলো হলো—গার্মেন্টসশিল্পের শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের দেওয়া লিখিত মজুরি প্রস্তাব পর্যালোচনা এবং শিল্প খাতের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের শিল্প শাখার জারি করা সভার নোটিশে এ তথ্য জানানো হয়েছে। এতে বোর্ডের সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।
https://jatiyoarthoniti.com/2026/11/24/posakshrmikder-ntun-mjuri-nirdharne-cturth-sva-aj
কালের কন্ঠ
জাপানে ৯৭% পণ্যে শুল্কমুক্ত সুবিধা, রপ্তানি বৃদ্ধিই চ্যালেঞ্জ
তবে এই সুযোগ কাজে লাগানোই এখন বড় চ্যালেঞ্জ। কারণ জাপানে বাংলাদেশের মোট রপ্তানির প্রায় ৮০ থেকে ৮৩ শতাংশ তৈরি পোশাক। অন্যদিকে বাংলাদেশের মোট রপ্তানিতে জাপানের অংশ মাত্র ৩ শতাংশের মতো। দেশের তৈরি পোশাক খাতের বড় উদ্যোক্তা ও রপ্তানিকারক আরশাদ জামান দিপু মনে করেন, জাপানের বাজারে শুল্কমুক্ত প্রবেশের সুযোগ ইতিবাচক হলেও এ নিয়ে অতিরিক্ত আশাবাদের সুযোগ নেই। জাপানের অভ্যন্তরীণ বাজারের আকার, আন্তর্জাতিক রিটেইলারদের বৈশ্বিক ব্যবসার ধরন এবং চীনের সঙ্গে তাদের বিদ্যমান সোর্সিং সম্পর্ক বিবেচনায় নিয়ে রপ্তানি কৌশল ঠিক করতে হবে।
https://www.kalerkantho.com/print-edition/first-page/2026/11/24/1771947
সময়ের আলো
পোশাক রফতানিতে অবস্থান ধরে রাখতে বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ
বাংলাদেশের তৈরি পোশাক খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখার পথে কয়েকটি বাধার কথা উঠে এসেছে সাম্প্রতিক বাণিজ্য বিশ্লেষণে। এর মধ্যে রয়েছে জ্বালানি সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি, উচ্চ ঋণব্যয় এবং নতুন বিনিয়োগের সীমাবদ্ধতা।
https://www.shomoyeralo.com/news/397327
যুগান্তর
ডিক্যাব টকে রাষ্ট্রদূত মিলার : বাংলাদেশে টেকসই গণতন্ত্র চায় ইইউ, সহিংসতা কাম্য নয়
’বাংলাদেশকে বাণিজ্য ও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার বিবেচনা করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। পাশাপাশি এ জোট নির্বাচনের মাধ্যমে ফিরে আসা গণতন্ত্রকে আরও টেকসই দেখতে চায়। কোনোভাবেই কোনো ধরনের সহিংসতা কাম্য নয়।’ সোমবার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টকে’ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার এসব কথা বলেন। ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাধারণ সম্পাদক ইমরুল কায়েস। মিলার জানান, আগামী জুনে ইউরোপীয় ইউনিয়নের আমন্ত্রণে ব্রাসেলস সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
https://www.jugantor.com/tp-firstpage/1188901
দৈনিক আমাদের সময়
দেশের ২১ শতাংশ চাঁদাবাজি চট্টগ্রামে
বিজিএমইএর পরিচালক ও সংগঠনটির সাবেক প্রথম সহ-সভাপতি এস এম আবু তৈয়ব বলেন, খুবই আতঙ্কের মধ্যে আছি। এভাবে চলতে থাকলে ব্যবসা-বাণিজ্যে বিরূপ প্রভাব পড়বে। প্রতিদিন কোনো না কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটছে। ব্যবসায়ীরা যদি নিজেদের প্রতিষ্ঠান ও বিনিয়োগের নিরাপত্তা না পান, তাহলে নতুন বিনিয়োগে আগ্রহ হারাবেন। এর প্রভাব শুধু ব্যবসায়ীদের ওপর নয়, কর্মসংস্থান ও সামগ্রিক অর্থনীতির ওপরও পড়বে। তিনি বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে হবে না। রাজনৈতিক ব্যক্তিদেরও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। অপরাধীদের রাজনৈতিক পরিচয় যা-ই হোক, কাউকে ছাড় দেওয়া উচিত নয়।
https://www.dainikamadershomoy.com/details/01a2098b349318
প্রথম আলো
বড় কোনো চুক্তি ছাড়াই শেষ হলো জলবায়ু সম্মেলন
গুরুত্বপূর্ণ কোনো নতুন চুক্তি ছাড়াই শেষ হলো তুরস্কের আন্তালিয়ায় আয়োজিত জাতিসংঘের বৈশ্বিক জলবায়ু সম্মেলন (কপ৩১)। জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু অর্থায়ন নিয়ে গভীর মতবিরোধের কারণে অংশগ্রহণকারী দেশগুলো কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।
https://www.prothomalo.com/world/i7lcyg7717
যুগান্তর
সম্পাদকীয় : তৈরি পোশাক খাতের চ্যালেঞ্জ
তৈরি পোশাক খাতের সন্তোষজনক রপ্তানির জন্য শিল্পমালিক, পোশাক শ্রমিক, সর্বোপরি সরকার-এই তিন পক্ষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এ শিল্পের প্রতি মনোযোগ দিতে হবে। এই তিন পক্ষ যদি বর্তমান চ্যালেঞ্জগুলোর প্রতি আন্তরিক থাকতে পারে, তাহলে চ্যালেঞ্জ যত বড়ই হোক, তা অতিক্রম করা সহজ হবে। মনে রাখা দরকার, আমাদের অর্থনীতি পোশাক খাতের ওপর বিশেষভাবে নির্ভরশীল।
https://www.jugantor.com/tp-editorial/1188945
দৈনিক আমাদের সময়
মালিক-শ্রমিক উভয় পক্ষই দেবে সংশোধিত প্রস্তাব
গতকাল সোমবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত তৃতীয় সভা শেষে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, মালিকপক্ষের প্রস্তাব শ্রমিকপক্ষের কাছে যৌক্তিক মনে হয়নি। আবার শ্রমিকপক্ষের আগের প্রস্তাবও মালিকপক্ষ যথাযথ মনে করছে না। এ কারণে উভয়পক্ষ নিজেদের প্রস্তাব পর্যালোচনা করে সংশোধিত প্রস্তাব জমা দেবে। এরপর সেগুলো বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। মজুরি বোর্ডের চেয়ারম্যান বলেন, দুই পক্ষের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। তবে এখনও কোনো বিষয়ে ঐকমত্য হয়নি। উভয়পক্ষ সংশোধিত প্রস্তাব দিলে বোর্ড সেগুলো পর্যালোচনা করে সিদ্ধান্তের দিকে এগোবে।
https://www.dainikamadershomoy.com/details/01a20989e09410
কালের কন্ঠ
সুতা আমদানিতে ব্যাংক গ্যারান্টি ফেরত পেতে ভোগান্তি
রপ্তানিমুখী নিট পোশাকশিল্পের জন্য কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার করে ব্যাংক গ্যারান্টি জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে ব্যাংক গ্যারান্টি সংগ্রহের পাশাপাশি পণ্য রপ্তানির পর সেই গ্যারান্টি ফেরত পেতেও দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া ও জটিলতার মুখে পড়তে হচ্ছে রপ্তানিকারকদের। এ অবস্থায় ব্যাংক গ্যারান্টি অবমুক্তির প্রক্রিয়া সহজ করা এবং একই গ্যারান্টি ব্যবহার করে বারবার সুতা আমদানির সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)।
https://www.kalerkantho.com/print-edition/industry-business/2026/11/24/1771833
বাংলাদেশ প্রতিদিন
রপ্তানি খাতে ঝুঁকি বাড়াচ্ছে তৈরি পোশাকে নির্ভরতা
এ অবস্থায় একমুখী নির্ভরতা কাটিয়ে উঠতে জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপীয় ইউনিয়ন ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষরের পাশাপাশি বাণিজ্য সংস্কার ও নতুন বাজার অন্বেষণে নানা উদ্যোগ নিচ্ছে সরকার। একই সঙ্গে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় আগামী তিন বছরের সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি চলছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির মঙ্গলবার বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ সামনে রেখে আগামী তিন বছরের জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে। এর আওতায় বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরের নাগরিক ও ব্যবসায়িক সেবা ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর ওয়ান-স্টপ সার্ভিস এর মাধ্যমে অনলাইনে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
https://www.bd-pratidin.com/industrial-trade/2026/11/24/1330094
ইনকিলাব
মালিক-শ্রমিক দু’পক্ষেরই পুনঃপ্রস্তাবের সিদ্ধান্ত মজুরি বোর্ডের
তৈরি পোশাক মালিক-শ্রমিক উভয়পক্ষ শ্রমিকদের নিম্নতম মজুরি সংক্রান্ত বিষয়ে সংশোধিত পুনঃপ্রস্তাব দেবে বলে জানিয়েছেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। সোমবার (২৩ নভেম্বর) সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। সৈয়দ আজাদ সুবহানী সাংবাদিকদের বলেন, মালিকপক্ষের দেওয়া প্রস্তাব শ্রমিকপক্ষের নেতারা যৌক্তিক মনে করেননি। আবার মালিকপক্ষও শ্রমিকপক্ষের দেওয়া আগের প্রস্তাব যথাযথ মনে করছেন না। উভয়পক্ষ আবার সংশোধিত প্রস্তাব দেবেন। তারপর সিদ্ধান্ত আসবে।
https://dailyinqilab.com/economy/news/966264
The Daily Sun
EU eyes December talks on free trade deal with Bangladesh
The European Union (EU) will hold its first face-to-face discussions with Bangladesh in December on a possible free trade agreement (FTA), as the two sides seek to expand economic ties and establish a broader strategic partnership. EU Ambassador to Bangladesh Michael Miller disclosed the development at a programme in Dhaka on Monday, saying the bloc had invited Bangladesh to begin preliminary discussions on the proposed trade arrangement.
https://www.daily-sun.com/diplomacy/910979
স্টার নিউজ
এশিয়ায় প্রভাব বিস্তারকারী দেশগুলোর নতুন তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কততম
এশিয়া ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে প্রভাব বিস্তারকারী দেশগুলোর নতুন তালিকা প্রকাশ করেছে অস্ট্রেলিয়াভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান লোই ইনস্টিটিউট। ২০২৬ সালের এশিয়া পাওয়ার ইনডেক্সে ২৭টি দেশ ও অঞ্চলের মধ্যে বাংলাদেশের অবস্থান ২০তম। সূচকে বাংলাদেশের স্কোর ৮ দশমিক ৯। গত বছরের তুলনায় অবস্থান অপরিবর্তিত থাকলেও স্কোর কমেছে ০ দশমিক ১ পয়েন্ট।
https://starnews.com.bd/international/29629/new-list-of-influential-countries-in-asia-released-where-does-bangladesh-rank.html#google_vignette
দৈনিক ইত্তেফাক
ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা
নানা সুবিধা ও নীতিগত ছাড় দেওয়ার পরও দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে। চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। এতে গত সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা, যা বিতরণ করা মোট ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের সেপ্টেম্বরভিত্তিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
https://www.ittefaq.com.bd/822559/%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%82%E0%A6%95-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%96%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%BF-%E0%A6%8B%E0%A6%A3-%E0%A6%9B%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%B2-%E0%A7%AC-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%96-%E0%A7%A8%E0%A7%AD-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BF
The Daily Star
Bangladesh needs an employment-led growth strategy
Regular monitoring and accountability are essential. Timely data on youth unemployment, underemployment, labour force participation, informal employment, and the transition from education to work should be published. Publicly funded employment programmes should also be assessed for cost-effectiveness and for their contribution to sustainable employment.
https://www.thedailystar.net/opinion/views/macro-mirror/news/bangladesh-needs-employment-led-growth-strategy-4331526
দি বিজনেস স্ট্যান্ডার্ড (বাংলা)
ব্যাংকের পর্ষদে সরকারের সচিবদের নিয়োগ নিষিদ্ধ নতুন নীতিমালায়
বিদ্যমান আইন, অধ্যাদেশ, আদেশ, বিধিমালা বা সরকারের বিশেষ কোনো নির্দেশনায় অন্য কিছু উল্লেখ না থাকলে, সরকারি সচিব এবং সমপদমর্যাদার কর্মকর্তারা এখন থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা পরিচালক হিসেবে নিয়োগের জন্য বিবেচিত হবেন না। ব্যাংক পর্ষদে পেশাগত দক্ষতা ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সরকার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ), কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ), আইন বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ অবসরপ্রাপ্ত ব্যাংকারদের অন্তর্ভুক্ত করার বিধানও রেখেছে। গত ১৮ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক জারিকৃত 'চেয়ারম্যান/পরিচালক নিয়োগ/মনোনয়ন নীতিমালা, ২০২৬'-এ এসব বিধান যুক্ত করা হয়েছে।
https://www.tbsnews.net/bangla/Economy/news-details-569661
The Financial Express
EDITORIAL : Using three-year grace period before LDC graduation
That the three-year grace period Bangladesh has been granted on its own request for graduation from the least developed country (LDC) status is not a long time in the context of competitive global trade. This is particularly challenging for a country that depends largely on export of one single product with 80-81 per cent share in its foreign exchange earnings. The country's position has been made further worse by its main competitors such as Vietnam and India clinching favourable tariff agreements with the European Union (EU), Bangladesh's largest RMG export destination.
https://today.thefinancialexpress.com.bd/editorial/using-three-year-grace-period-before-ldc-graduation-1795441956
জাগো নিউজ২৪
শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের
চুক্তি অনুযায়ী, জাপানি কোম্পানির কাছ থেকে অগ্রিম ৮১ লাখ মার্কিন ডলার পাবে সরকার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা। পাশাপাশি যাত্রী ও কার্গো পরিবহন থেকে অর্জিত রাজস্বের অংশও মিলবে সরকারের। সোমবার (২৩ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
https://www.jagonews24.com/economy/news/1182722
সমকাল
সরকারের কাছে ৭৫ হাজার কোটি টাকা চায় ইসলামী ব্যাংক
সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংক প্রতিবছর ১৫ হাজার কোটি টাকা করে পাঁচ বছরে ৭৫ হাজার কোটি টাকা ধার চেয়েছে সরকারের কাছে। ষষ্ঠ বছর থেকে মুনাফাসহ অর্থ ফেরত দিতে চায় ব্যাংকটি। এর বাইরে অন্য ব্যাংকে আটকে থাকা প্রায় ১৪ হাজার কোটি টাকা ফেরত পেতে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ চেয়েছে। এস আলম গ্রুপের আত্মসাৎ করা ৮২ হাজার কোটি টাকা আদায়ে অগ্রগতি না থাকার প্রেক্ষাপটে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কাছে দুরবস্থা থেকে উদ্ধারের এমন প্রস্তাব পাঠিয়েছে।
https://samakal.com/economics/article/384764/%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9B%E0%A7%87-%E0%A7%AD%E0%A7%AB-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%9A%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%87%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%82%E0%A6%95
The Daily Star
Ctg holds huge potential for German investors
Chattogram’s strategic location beside the country’s premier seaport and its growing industrial base offer huge potential to attract German investors, German Ambassador to Bangladesh Rüdiger Lotz has said. The city has several advantages for export-oriented industries particularly its port, economic zones and export processing zones, which can help manufacturers save time and transportation costs, he said.
https://www.thedailystar.net/business/economy/news/ctg-holds-huge-potential-german-investors-4331536
বাংলা ঢাকা ট্রিবিউন
দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ
রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে আজ জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০মিনিটে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
https://bangla.dhakatribune.com/bangladesh/113657/%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%80%E0%A7%9F%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%A4%E0%A7%8B-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%80%E0%A7%9F-%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A1%E0%A7%87-%E0%A6%B0%E0%A7%82%E0%A6%AA%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A7%8E
ঢাকা পোস্ট
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার (Today's Foreign Currency Exchange Rate November 24, 2026) এখানে প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া।
https://www.dhakapost.com/exchange-rate
সমকাল
প্রবৃদ্ধির প্রচলিত ধারণা নিয়ে নতুন করে ভাবতে হবে
রাজধানীর লো মেরিডিয়ান হোটেলে গতকাল সোমবার ১০ম লিডারশিপ সামিট অনুষ্ঠিত হয়। ইউনাইটেড গ্রুপের পরিবেশনায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ ও এশিয়ান পেইন্টস বাংলাদেশের সঞ্চালনায় এবং নেসলে বাংলাদেশ ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় সামিট আয়োজিত হয়। এতে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক নেতা, নীতিনির্ধারক, বৈশ্বিক নির্বাহী ও শিক্ষাবিদরা অংশ নেন। এবারের সামিটের প্রতিপাদ্য ছিল– ‘বাংলাদেশ অ্যাট আ ক্রসরোডস: রিইমাজিন. রিডিজাইন. ডেলিভার’। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
https://samakal.com/economics/article/384735/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%83%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%9A%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%A4-%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87
বাংলা ট্রিবিউন
কোন খাতের ব্যাংকের অবস্থা সবচেয়ে খারাপ
তবে সব ব্যাংকের অবস্থা এক নয়। খেলাপি ঋণের হারে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো। এসব ব্যাংকের বিতরণ করা ঋণের ৪৬ দশমিক ৫৯ শতাংশই শ্রেণিকৃত। অর্থাৎ সরকারি মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রায় অর্ধেক ঋণই খেলাপির খাতায় চলে গেছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে বিশেষায়িত ব্যাংকগুলো। এসব ব্যাংকের শ্রেণিকৃত ঋণের হার ৩৯ দশমিক ৫১ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের ৩০ সেপ্টেম্বর ২০২৬ ভিত্তিক ব্যাংক খাতের শ্রেণিকৃত ঋণসংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
https://www.banglatribune.com/business/news/982794/%E0%A6%95%E0%A7%8B%E0%A6%A8-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%82%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE-%E0%A6%B8%E0%A6%AC%E0%A6%9A%E0%A7%87%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AA