BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

November 25, 2026

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-11-25_at_12.20.39_PM__1795587704.jpeg
প্রথম আলো
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি হবে ১৭ হাজার টাকা। এই মজুরি বর্তমানের চেয়ে ৩৬ শতাংশ বা ৪ হাজার ৫০০ টাকা বেশি। বর্তমানে ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। মঙ্গলবার মজুরি বোর্ডের সভায় একপর্যায়ে মালিকপক্ষ ১৭ হাজার টাকা, শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকার সংশোধিত প্রস্তাব দেয়। উভয় পক্ষ নিজেদের অবস্থান অনড় থাকে। তখন ভোটাভুটির সিদ্ধান্ত নেন বোর্ডের চেয়ারম্যান। শেষ পর্যন্ত ন্যূনতম ১৭ হাজার টাকা মজুরি নির্ধারিত হয়। https://www.prothomalo.com/business/poshaakshrmikder-nyuuntm-mjuri-17-haajaar-ttaakaa-nirdhaarnn
uploads/trade_daily/digest_photo_jugan_jalan__1795587704.jpg

যুগান্তর
জ্বালানি সংকটে ধস উৎপাদন খাতে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) যৌথ জরিপে শিল্প খাতের এমন চিত্র উঠে এসেছে। মঙ্গলবার ‘বিআইডিএস-বিসিআই ইন্ডাস্ট্রি ১০০’ সূচকের প্রথম পর্যায়ের জরিপের ফল প্রকাশ করা হয়। দেশের ১৪টি শিল্প খাতের ১৩০টি কারখানার তথ্য বিশ্লেষণ করে এ জরিপ তৈরি করা হয়েছে। https://www.jugantor.com/tp-firstpage/1189420

uploads/trade_daily/digest_photo_samakal__1795587704.jpg

সমকাল
শিল্পের প্রধান বাধা জ্বালানি কমেছে উৎপাদন বিদ্যুৎ ও গ্যাসের অনিয়মিত সরবরাহ, কাঁচামালের বাড়তি দাম এবং ব্যবসায়িক অনিশ্চয়তায় চাপে পড়েছে দেশের মাঝারি ও বড় শিল্পকারখানা। শিল্প খাতের উৎপাদন শূন্য দশমিক ৪০ শতাংশ কমেছে। গত বছর বিদ্যুৎ সরবরাহ নিয়ে কারখানাগুলোর সন্তুষ্টি ৩৮ শতাংশ থেকে কমে ৭ শতাংশে নেমেছে। জ্বালানি ও বিদ্যুৎ সংকটে বিদ্যমান সক্ষমতা কাজে লাগাতে পারছে না। এতে নতুন বিনিয়োগ, কারখানা সম্প্রসারণ এ কর্মসংস্থানে ভাটা পড়েছে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা ইনস্টিটিউট (বিআইডিএস) এবং ব্যবসায়ী সংগঠন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) এক যৌথ জরিপে শিল্পের এমন চিত্র উঠে এসেছে। https://samakal.com/economics/article/384907/%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A7%E0%A6%BE-%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%95%E0%A6%AE%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%89%E0%A7%8E%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%A8

uploads/trade_daily/digest_photo_jatio__1795587704.jpg

জাতীয় অর্থনীতি
১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান, গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ ঘোষিত ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাকশ্রমিকেরা। বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে মহাসড়ক দুটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। https://jatiyoarthoniti.com/2026/11/25/gajeepure-srmikder-bikshov-puliser-sngoe-sngghrsh

uploads/trade_daily/digest_photo_agamir_s_shilpo__1795587704.jpg

আগামীর সময়
শিল্প খাতে শ্রমিক কমেছে ১ লাখ ৩৭ হাজার ‘বিআইডিএস-বিসিআই ইন্ডাস্ট্রি ১০০ সূচক: সংক্ষিপ্ত পরিচিতি’ শীর্ষক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) সম্মেলন কক্ষে ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) যৌথ উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। https://www.agamirsomoy.com/economics/rwdptqgmqrs8

uploads/trade_daily/digest_photo_jnews__1795587704.jpg

জাগো নিউজ২৪
এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ সোমবার (২৩ নভেম্বর) অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট (টিফা)-এর আওতায় অনুষ্ঠিত পঞ্চম যৌথ ওয়ার্কিং গ্রুপের (জেডব্লিউজি) বৈঠকে এসব বিষয় উঠে আসে। বুধবার (২৫ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। https://www.jagonews24.com/economy/news/1183441

uploads/trade_daily/digest_photo_tbs_unrest__1795587704.jpg

দি বিজনেস স্ট্যান্ডার্ড (বাংলা)
মজুরি ঘোষণার পরও গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, সংঘর্ষ; সাভার-আশুলিয়ায় বন্ধ ২৫ কারখানা সকাল সাড়ে ৮টার দিতে চান্দনা চৌরাস্তা থেকে ভোগড়া বাইপাস ও নাওজোড়ে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। বন্ধ মহাসড়ক চালু করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়া মাত্রই শ্রমিকরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়া শুরু করে। এসময় মহাসড়ক থেকে বিক্ষুব্ধ শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ-টিয়ার শেল ছুঁড়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। https://www.tbsnews.net/bangla/bangladesh/news-details-570246

uploads/trade_daily/digest_photo_amardehkhelap__1795588427.jpg

আমার দেশ
খেলাপি ঋণের ২০ হাজার কোটি টাকা পুনঃতফসিল ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণ এখন খেলাপি। খেলাপি ঋণ কমাতে ধারাবাহিকভাবে পুনঃতফসিলের নীতিমালা শিথিল করছে বাংলাদেশ ব্যাংক। সে সুযোগ কাজে লাগিয়ে গত এপ্রিল-জুন সময়ে ব্যাংকগুলো প্রায় ২০ হাজার কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিল করেছে। এরপরও ব্যাংক খাতে খেলাপি ঋণ কমেনি। ওই তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৪৬ হাজার ৬৪২ কোটি টাকা। অর্থাৎ, বিপুল অঙ্কের ঋণ পুনঃতফসিলের পরও খেলাপি ঋণ বেড়েছে। পুনঃতফসিল না হলে এই বৃদ্ধির পরিমাণ আরো বেশি হতো। https://www.dailyamardesh.com/business/bank-financial-institutions/amdzt566hwoap

uploads/trade_daily/digest_photo_itte__1795588427.jpg

দৈনিক ইত্তেফাক
সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, সরকারি মালিকানাধীন প্রায় ৫০টি কারখানায় বেসরকারি খাতের বিনিয়োগ আহ্বান করা হবে। নতুন বিনিয়োগের মাধ্যমে এসব কারখানা পুনরুজ্জীবিত হলে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের অর্থনীতিতে অবদান রাখবে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শন শেষে কলেজ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। https://www.ittefaq.com.bd/822818/%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A7%9F-%E0%A7%AB%E0%A7%A6%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%8B%E0%A6%97-%E0%A6%86%E0%A6%B9%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A8

uploads/trade_daily/digest_photo_desh_ru_bank__1795588427.jpg

দেশ রুপান্তর
চার বছরে ব্যাংক খাতের সংস্কার শেষ করতে চায় বাংলাদেশ ব্যাংক এ সময়ের মধ্যে সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর আর্থিক পুনর্গঠন, মূলধন ঘাটতি পূরণ, পরিচালনা পর্ষদ পুনর্গঠন, খেলাপি ঋণ আদায় এবং ঋণ বিতরণে শৃঙ্খলা প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। চলমান সংস্কার কার্যক্রমের ফলে আগামী ৩১ ডিসেম্বরের পর খেলাপি ঋণের চিত্রে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংক খাতের সংস্কার পরিকল্পনা ও অগ্রগতির কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। https://www.deshrupantor.com/737555/%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%82%E0%A6%95-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%BE%E0%A7%9F

uploads/trade_daily/digest_photo_kk_indi__1795588427.jpg

কালের কন্ঠ
পাঁচ বছরে ১০০ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্য ভারতের গতকাল মঙ্গলবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘টেক্সকন ২০২৬’ সম্মেলনে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বোস্টন কনসাল্টিং গ্রুপ (বিসিজি) ও কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) যৌথভাবে প্রতিবেদনটি তৈরি করেছে। এতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে রপ্তানি বাড়াতে উৎপাদনের পরিধি ও উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি ক্রেতাদের সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়ে তুলতে হবে। ‘উইনিং দ্য গ্লোবাল ওয়ার্ডরোব : ইন্ডিয়াস রোডম্যাপ টু টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল লিডারশিপ’ শীর্ষক প্রতিবেদনে রপ্তানি লক্ষ্যমাত্রাকে বস্ত্র ও পোশাকশিল্পের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে তুলে ধরা হয়েছে। https://www.kalerkantho.com/print-edition/industry-business/2026/11/25/1772410

uploads/trade_daily/digest_photo_times_of__1795588427.jpg

Times of Bangladesh
চীনসহ ১৬ অর্থনীতির ওপর নতুন শুল্ক আরোপ করবে ট্রাম্প প্রশাসনের চীন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং আরও ১৪টি অর্থনীতির ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। শিল্প খাতে সরকারি ভর্তুকির মাধ্যমে অতিরিক্ত উৎপাদন এবং কম দামে পণ্য রপ্তানির অভিযোগে এসব শুল্ক আরোপ করা হতে পারে। সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি। https://bangla.tob.new s/%E0%A6%9A%E0%A7%80%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%B9-%E0%A7%A7%E0%A7%AC-%E0%A6%85%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%93%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%A4/

uploads/trade_daily/digest_photo_kk_osh__1795588427.jpg

কালের কন্ঠ
অস্থিরতা পোশাকশিল্পকে হুমকির মুখে ফেলছে : আশিকুর রহমান তুহিন পোশাকশিল্পকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কোনো একটি পক্ষের নয়। এ শিল্প দেশের মানুষের শ্রম, উদ্যোক্তাদের দীর্ঘদিনের বিনিয়োগ এবং জাতীয় অর্থনীতির সম্মিলিত অর্জন। গত পাঁচ দশকে যে শিল্প আমাদের অর্থনীতিকে একটি শক্ত ভিত্তি দিয়েছে, তাকে অস্থিরতার মধ্যে ফেলে রেখে উন্নয়নের স্বপ্ন দেখা বাস্তবসম্মত নয়। https://www.kalerkantho.com/print-edition/sub-editorial/2026/11/25/1772428

uploads/trade_daily/digest_photo_tbsss__1795588427.jpg

দি বিজনেস স্ট্যান্ডার্ড (বাংলা)
২০২৫-২৬ অর্থবছরে জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার ইউরোপের অন্যতম প্রধান দুই বাজার জার্মানি ও ফ্রান্স থেকে ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয় ব্যাপকভাবে কমেছে। (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্যানুযায়ী, এই পতনের মূল কারণ ছিল তৈরি পোশাক খাতের রপ্তানি আয় কমে যাওয়া। https://www.tbsnews.net/bangla/Economy/news-details-570191

uploads/trade_daily/digest_photo_pro_bd__1795588427.jpg

প্রতিদিনের বাংলাদেশ
তিন মাসে শিল্প কারখানায় শ্রমিক কমেছে ১ লাখ ৩৭ হাজার বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) যৌথ উদ্যোগে পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিআইডিএস সম্মেলন কক্ষে ‘বিআইডিএস-বিসিআই ইন্ডাস্ট্রি ১০০ সূচক: সংক্ষিপ্ত পরিচিতি’ শীর্ষক সেমিনারে জরিপের ফলাফল তুলে ধরা হয়। https://protidinerbangladesh.com/national/189176

uploads/trade_daily/digest_photo_bonik_jalany__1795588427.jpg

বণিক বার্তা
জ্বালানি সাশ্রয়ের জন্য ‘কপ৩১’-এ স্বীকৃতি পেল হ্যামস গার্মেন্টস জ্বালানি সাশ্রয় ও পরিবেশবান্ধব শিল্পায়নে অবদানের স্বীকৃতি হিসেবে ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ফর এনার্জি সেভিংস ২০২৬’ অর্জন করেছে হ্যামস গ্রুপের প্রতিষ্ঠান হ্যামস গার্মেন্টস লিমিটেড। সম্প্রতি তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ৩১) ‘রেনোভেটেড বিল্ডিং’ ক্যাটাগরিতে প্রতিষ্ঠানটিকে এ স্বীকৃতি দেয়া হয়। সম্মেলনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হ্যামস গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. সফিকুর রহমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার টেম্পলটন। https://bonikbarta.com/economy/2fNXQ45RnQSXyfGd

uploads/trade_daily/digest_photo_kk__1795588427.jpg

কালের কন্ঠ
ব্যাংকঋণ পেতে ভোগান্তি ক্ষুদ্র উদ্যোক্তাদের রাজধানীতে চলমান তিন দিনের এসএমই মেলার দ্বিতীয় দিনে উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে এসব চিত্র উঠে এসেছে। তাঁদের মতে, শুধু কম সুদের ঋণের ব্যবস্থা করলেই উদ্যোক্তাদের সমস্যার সমাধান হবে না। ব্যবসার শুরু থেকে অর্থায়ন, প্রশিক্ষণ, বাজারজাতকরণ এবং ব্যবসা টিকিয়ে রাখতে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সহায়তা নিশ্চিত করতে হবে। https://www.kalerkantho.com/print-edition/industry-business/2026/11/25/1772393

uploads/trade_daily/digest_photo_amardesh_roopp__1795588686.jpg

আমার দেশ
দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে টানা প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করেছে পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। এ সময়ে প্রায় ৩২০ মেগাওয়াট করে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। সরবরাহ করা বিদ্যুতের আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৬ লাখ টাকা। মঙ্গলবার বিকেল ৫টা ৫ মিনিটে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। https://www.dailyamardesh.com/bangladesh/rajshahi/amd3bcqzt175u

uploads/trade_daily/digest_photo_dskhela__1795588686.jpg

দ্য ডেইলি স্টার (বাংলা)
খেলাপি ঋণ: দায়মুক্তির মূল্য দিচ্ছে বাংলাদেশের ব্যাংকখাত আর্থিক প্রণোদনা, সুবিধা ও ঋণ পরিশোধে ছাড় দিয়ে এই পরিস্থিতির খুব একটা উন্নতি হবে না। আগের মতো পরিস্থিতি আর চলতে দেওয়া হবে না—এটা বিশ্বাসযোগ্যভাবে প্রমাণ করাই এখন সরকারের অন্যতম করণীয়। স্পষ্ট বার্তা দিতে হবে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে কেউ ঋণখেলাপি হয়েও পার পাবে না। ব্যাংক লুটের সুযোগও কাউকে দেওয়া হবে না। যারা এ কাজ করেছেন, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। ব্যবসায়িক নিয়মকানুন স্থিতিশীল ও অনুমানযোগ্য রাখতে সরকারকে সম্ভাব্য সব প্রভাব ও ক্ষমতা কাজে লাগাতে হবে। https://bangla.thedailystar.net/economy/news-3984461

uploads/trade_daily/digest_photo_s_alo__1795588686.jpg

সময়ের আলো
বাংলাদেশ-কানাডা বাণিজ্য চারশ কোটি ডলার ছাড়িয়েছে মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত ষষ্ঠ বাংলাদেশ-কানাডা দ্বিপক্ষীয় পরামর্শ সভা শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। সভায় বাংলাদেশের পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার ইন্দো-প্যাসিফিকবিষয়ক সহকারী উপমন্ত্রী ওয়েলডন এপ যৌথভাবে সভাপতিত্ব করেন। https://www.shomoyeralo.com/news/397627

uploads/trade_daily/digest_photo_n_age__1795588686.jpg

The New Age
ndustry-academia links emphasised to foster young entrepreneurs Speakers including academics at a seminar on Monday called for stronger industry-academia collaboration and a coordinated ecosystem at universities to promote youth entrepreneurship and generate employment. They said limited access to finance, inadequate institutional support and a lack of mentorship were discouraging young people from launching businesses. They made the remarks at a seminar titled ‘Youth entrepreneurship for employment generation: Universities as potential breeding grounds for new entrepreneurs; a coordinated ecosystem is needed’ at the Bangladesh-China Friendship Conference Centre in Dhaka. https://www.newagebd.net/post/business-miscellany/323825/industry-academia-links-emphasised-to-foster-young-entrepreneurs

uploads/trade_daily/digest_photo_fe_noor__1795588686.jpg

The Financial Express
Noor Mohammed joins Agrani Bank as MD Noor Mohammed joined Agrani Bank PLC as its new Managing Director on Monday. The bank's Deputy Managing Directors, General Managers, Deputy General Managers and executives, officers and employees greeted him with bouquets at the Boardroom of the bank's Head Office, says a press release. https://today.thefinancialexpress.com.bd/stock-corporate/noor-mohammed-joins-agrani-bank-as-md-1795453327

uploads/trade_daily/digest_photo_d_post__1795588686.jpg

ঢাকা পোস্ট
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার (Today's Foreign Currency Exchange Rate November 25, 2026) এখানে প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া। https://www.dhakapost.com/exchange-rate