BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

November 28, 2026

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-11-28_at_1.40.22_PM__1795852940.jpeg
যুগান্তর
শ্রমিক অসন্তোষের শুরু থেকেই কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় বহিরাগতদের সংশ্লিষ্টতার অভিযোগ করে আসছেন পোশাক কারখানার মালিকরা। তাদের দাবি, যেসব কারখানায় শ্রমিকদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা তুলনামূলক ভালো, সেগুলোও হামলার শিকার হয়েছে। এসব ঘটনায় অনেক ক্ষেত্রে কারখানার নিজস্ব শ্রমিকদের বাইরে অন্য কারখানার শ্রমিক এবং শ্রমিক পরিচয়ে আসা লোকজন যোগ দিচ্ছে। তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বলেন, মজুরি ঘোষণার পরও কারখানায় ভাঙচুর-হামলা অযৌক্তিক। এ অবস্থা আগামী দু’-একদিন চলতে থাকলে শিল্পের স্বার্থে সরকারের কঠোর সিদ্ধান্ত নেওয়া উচিত। https://www.jugantor.com/tp-firstpage/1190439
uploads/trade_daily/digest_photo_samakal_ust__1795852940.jpg

সমকাল
শুধু যুক্তরাষ্ট্রে নয়, রপ্তানি কমতে পারে ইউরোপেও যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে নতুন করে শুল্ক-খড়্গ ভাবিয়ে তুলেছে বাংলাদেশের উদ্যোক্তাদের। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু সমকালকে বলেন, বাড়তি শুল্ক মানেই হচ্ছে যুক্তরাষ্ট্রে স্থানীয় ভোক্তাদের ক্রয়ক্ষমতা কমবে। কারণ, বাড়তি শুল্ক ধরেই পণ্যের দাম নির্ধারণ করা হয়। চাহিদা কমে যাওয়ার মানে দাঁড়াবে, রপ্তানি কমে যাবে। বিজিএমইএ সভাপতি বলেন, যুক্তরাষ্ট্রে প্রতিযোগী দেশগুলোর বাজার সংকুচিত হওয়া বাংলাদেশের জন্য আরেক বিপদের কথা। কারণ, যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি কমে গেলে প্রতিদ্বন্দ্বী দেশগুলো তখন ইউরোপসহ অন্যান্য বাজারে মনোযোগ বাড়াবে। এই দেশগুলোর নিজস্ব কাঁচামাল থাকায় দর কমিয়ে আগ্রাসী বাণিজ্য বাড়াবে তারা। লিড টাইমের সুবিধাও আছে এই দেশগুলোর। এতে সেসব দেশেও কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে হবে বাংলাদেশকে। বিশেষ করে ২৭ জাতির জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জোটগত প্রধান বাজারে বাংলাদেশের হিস্যা আরও কমে যেতে পারে। বিজিএমইএ সভাপতি বলেন, বাড়তি শুল্কের পাশাপাশি শ্রম অসন্তোষ ও বাড়তি মজুরির চাপ প্রতিযোগিতায় বাংলাদেশের পিছিয়ে থাকা অবস্থানকে আরও নাজুক করে তুলবে। https://samakal.com/economics/article/385272/%E0%A6%B6%E0%A7%81%E0%A6%A7%E0%A7%81-%E0%A6%AF%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%A8%E0%A7%9F-%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%95%E0%A6%AE%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%87%E0%A6%89%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%AA%E0%A7%87%E0%A6%93

uploads/trade_daily/digest_photo_n_d__1795852940.jpg

নয়াদিগন্ত
বাড়ছে ডলারের দাম, আমদানি ব্যয় উৎপাদন খরচ ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা ডলারের সরবরাহে ঘাটতি, জ্বালানি আমদানির বাড়তি ব্যয়, রফতানি ও বিদেশী বিনিয়োগে প্রত্যাশিত গতি না থাকা এবং নগদ ডলারের চাহিদা বৃদ্ধি সব মিলিয়ে বৈদেশিক মুদ্রাবাজারে আবারো অস্থিরতা দেখা দিয়েছে। খোলা বাজারে প্রতি ডলারের দাম ১৩০ টাকা ছাড়িয়ে যাওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে। ডলারের এই ঊর্ধ্বগতি আমদানি ব্যয় বাড়ানোর পাশাপাশি শিল্পের উৎপাদন খরচ, পণ্যের বাজারমূল্য এবং সামগ্রিক মূল্যস্ফীতির ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। https://dailynayadiganta.com/post/other/1073140

uploads/trade_daily/digest_photo_amardsh__1795852940.jpg

আমার দেশ
যুক্তরাষ্ট্রের নতুন শুল্কে ঝুঁকিতে ৯০০ কোটি ডলারের রপ্তানি পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান আমার দেশকে বলেন, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব নিয়ে এখনই বড় ধরনের উদ্বেগের কারণ নেই। সেকশন ৩০১-এর আওতায় চলমান প্রক্রিয়াটি আগামী জানুয়ারির শেষদিকে শেষ হওয়ার কথা। এর মধ্যে সরকার কূটনৈতিক তৎপরতা চালানোর চেষ্টা করবে। তিনি বলেন, শুল্ক বাড়লে পণ্যের মূল্য বৃদ্ধি পাবে, কমবে ভোক্তার ক্রয়ক্ষমতা। এতে যুক্তরাষ্ট্রের বাজারে ক্রয়াদেশ হ্রাসের আশঙ্কাই আমাদের প্রধান উদ্বেগ। তবে প্রতিযোগী দেশগুলোর ওপর তুলনামূলক বেশি শুল্ক কার্যকর হলে বাংলাদেশে নতুন অর্ডার আসার সুযোগও তৈরি হতে পারে।মাহমুদ হাসান বলেন, যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের উড়োজাহাজ, তুলা ও জ্বালানিসহ বিভিন্ন পণ্য আমদানি বাড়িয়েছে বাংলাদেশ। বিভিন্ন পণ্য আমদানির হিসাব ধরলে দেশটি দ্বিতীয় বৃহত্তম উৎসে পরিণত হয়েছে। আমরা তাদের কাছ থেকে আমদানি বাড়ানোর চেষ্টা করছি। এর চেয়ে বেশি কিছু করার নেই। https://www.dailyamardesh.com/business/import-export/amdkxtcm0o70h

uploads/trade_daily/digest_photo_jnews__1795852940.jpg

জাগো নিউজ২৪
শনিবার থেকে সব কলকারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ঘোষণা নিয়ে চলমান অসন্তোষ ও শ্রমিক আন্দোলন প্রসঙ্গে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শনিবার থেকে দেশের সব কলকারখানা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চালু হোক, এটাই সরকারের প্রত্যাশা। একই সঙ্গে শ্রমিক পরিচয়ে কেউ ইচ্ছাকৃতভাবে শিল্পকারখানায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। https://www.jagonews24.com/economy/news/1183973

uploads/trade_daily/digest_photo_desh_rup_poli__1795852940.jpg

দেশ রুপান্তর
রাজনৈতিক অস্থিরতার ধাক্কা অর্থনীতিতে দীর্ঘদিন ধরে বাংলাদেশের অর্থনীতি নানা ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। রয়েছে উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগে স্থবিরতা, ব্যাংকিং খাতের দুর্বলতা, ডলারের বাজারে চাপ এবং কর্মসংস্থানের সীমাবদ্ধতা। এসব সমস্যা সামাল দিতেই হিমশিম খেতে হচ্ছে। সম্প্রতি কিছু সূচক ইতিবাচক ধারায় ফেরার ইঙ্গিত দিলেও এর মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে রাজনৈতিক অস্থিরতা। এ পরিস্থিতি দীর্ঘায়িত হলে বিদ্যমান সংকট আরও জটিল হয়ে উঠতে পারে এমন আশঙ্কা দেখা দিয়েছে। এর প্রভাব পড়তে পারে শিল্প-উৎপাদন, ব্যবসা-বাণিজ্য, আমদানি-রপ্তানি, বৈদেশিক বিনিয়োগ, কর্মসংস্থান থেকে শুরু করে সাধারণ মানুষের জীবনযাত্রায়। https://www.deshrupantor.com/738404/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%88%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%85%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%85%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87

uploads/trade_daily/digest_photo_ds_rmg__1795852940.jpg

The Daily Star
RMG work orders shifted from Bangladesh to other countries: BGMEA "Yes, a good amount of work orders have indeed been shifted from Bangladesh to other countries because we could not make on-time shipments to buyers as the labour unrest is continuing," said Mahmud Hasan Khan, president of the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA). However, the BGMEA president did not specify which countries had received the orders or identify the buyers who had shifted the work orders from Bangladesh. https://www.thedailystar.net/business/economy/rmg/news/rmg-work-orders-shifted-bangladesh-other-countries-bgmea-4334751

uploads/trade_daily/digest_photo_bd_pra__1795853523.jpg

বাংলাদেশ প্রতিদিন
ক্রেতা যাচ্ছে অন্য দেশে লাভবান হচ্ছে ভারত বিজিএমইএর পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী বলেন, মজুরি বৃদ্ধি, ইউটিলিটি ও কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় পোশাক প্রস্তুতকারকরা বাড়তি চাপের মুখে পড়েছেন। তিনি বলেন, ‘ক্রেতারা যখন পণ্যের দাম আরও কমানোর চাপ দিচ্ছেন এবং প্রতিযোগী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা বাড়ছে, তখন মজুরি বৃদ্ধির ফলে উৎপাদন খরচ আরও বেড়েছে।’ বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান অবশ্য কোন কোন ব্র্যান্ড ক্রয়াদেশ সরিয়েছে, তা বলতে চাননি। তিনি বলেন, সাময়িকভাবে কিছু ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নেওয়া আন্তর্জাতিক ক্রেতাদের ধরে রাখা এবং আর্থিক ক্ষতি কমানোর চেষ্টা করছে শিল্প।আল্পস অ্যাপারেলস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খান মনিরুল আলম বলেন, শ্রম অসন্তোষের প্রভাব ইতোমধ্যে নতুন ক্রয়াদেশ পাওয়ার ক্ষেত্রেও পড়েছে। তিনি বলেন, ‘১ নভেম্বর থেকে আমার বেশির ভাগ ক্রেতা নতুন ক্রয়াদেশ দেওয়া বন্ধ রেখেছেন। তাঁরা আমাদের বলছেন, ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নেওয়া হয়েছে, স্থগিত করা হয়েছে অথবা বাতিল করা হয়েছে। তাঁরা এরই মধ্যে বিকল্প ব্যবস্থাও করে ফেলেছেন।’ https://www.bd-pratidin.com/first-page/2026/11/28/1331784

uploads/trade_daily/digest_photo_ds_trum__1795853523.jpg

দ্য ডেইলি স্টার (বাংলা)
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক: বাংলাদেশের পোশাক রপ্তানি খাতে অনিশ্চয়তার মেঘ প্রস্তাবটি কার্যকর হলে বাংলাদেশের পণ্যে মোট শুল্কের হার বর্তমান ২৫ দশমিক ৬২ শতাংশ থেকে বেড়ে ৩৩ দশমিক ৬২ শতাংশ হবে। বর্তমানে বাংলাদেশের পণ্যে ১৫ দশমিক ৬২ শতাংশ সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশের (এমএফএন) শুল্ক ও ১০ শতাংশ জোরপূর্বক শ্রমসংক্রান্ত শুল্ক রয়েছে। প্রস্তাবিত নতুন শুল্ক কার্যকর হলে ১০ শতাংশ শুল্কটি বেড়ে ১৮ শতাংশ হবে। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বলেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রায় সব চালানই ফ্রেইট অন বোর্ড (এফওবি) ভিত্তিতে পাঠানো হয়। তাই রপ্তানিকারকদের তাৎক্ষণিক ক্ষতি খুব বেশি হওয়ার কথা নয়। ‘তবে মার্কিন ক্রেতারা আমদানি কমালে বাংলাদেশেও এর প্রভাব পড়বে,’ বলেন মাহমুদ হাসান খান। https://bangla.thedailystar.net/business/news-3985176

uploads/trade_daily/digest_photo_d_bang__1795853523.jpg

দৈনিক বাংলা
নানা সংকটে ঝুঁকিতে বাংলাদেশের পোশাকবাজার : অর্ডার চলে যাচ্ছে প্রতিযোগী দেশে বিজিএমইএর পরিচালক এম. মহিউদ্দিন চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশে একটি পোশাকের অর্ডার উৎপাদন থেকে সরবরাহ পর্যন্ত প্রায় ১২০ দিন সময় লাগে। অথচ প্রতিদ্বন্দ্বী দেশগুলোতে একই প্রক্রিয়া শেষ করতে ৬০ থেকে ৯০ দিন লাগে। ভারত বাংলাদেশের তুলনায় প্রায় এক সপ্তাহ এবং ভিয়েতনাম ও কম্বোডিয়া ১৫ দিন পর্যন্ত কম সময়ে পণ্য সরবরাহ করতে পারছে। আলপস অ্যাপারেলস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খান মনিরুল আলম জানিয়েছেন, শ্রমিক অসন্তোষের কারণে ১ নভেম্বর থেকে তার অধিকাংশ ক্রেতা নতুন অর্ডার দেওয়া বন্ধ রেখেছেন। ক্রেতারা তাদের জানিয়েছেন, কিছু অর্ডার অন্য দেশে সরিয়ে নেওয়া হয়েছে, কিছু স্থগিত করা হয়েছে এবং কিছু বাতিল করা হয়েছে। ইতোমধ্যে বিকল্প উৎপাদন ব্যবস্থাও খুঁজে নিয়েছেন তারা। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান মনে করেন, সাময়িকভাবে কিছু অর্ডার অন্য দেশে সরিয়ে নেওয়া হলেও এর মাধ্যমে আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ধরে রাখার সুযোগ তৈরি হতে পারে। তিনি বলেন, ক্রেতাদের ব্যবসা ধরে রাখতে অনেক সময় বিকল্প উৎপাদন গন্তব্য ব্যবহার করতে হয়। https://www.dainikamadershomoy.com/details/01a21e3049805

uploads/trade_daily/digest_photo_p_alo_rube__1795853523.jpg

প্রথম আলো
যুক্তরাষ্ট্রের বাজারে নতুন শুল্কের চাপে বাংলাদেশ, সামনে পাঁচ সপ্তাহের পরীক্ষা : মহিউদ্দিন রুবেল, বিজিএমইএর সাবেক পরিচালক হাতে সময় পাঁচ সপ্তাহের মতো। ৫ জানুয়ারির মধ্যে মতামত দিতে হবে, শুনানি ২৫ জানুয়ারি। এর মধ্যেই ঠিক হবে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের শুল্ক সর্বোচ্চ ১৮ শতাংশে থাকবে, নাকি ২০ শতাংশে উঠবে। ২৫ নভেম্বরের ‘অতিরিক্ত সক্ষমতা’ (এক্সেস ক্যাপাসিটি) শুল্কের প্রস্তাব হঠাৎ আসেনি। এটি দেড় বছরের একটি প্রক্রিয়ার ফল। https://www.prothomalo.com/business/analysis/lchxpo7pge

uploads/trade_daily/digest_photo_b_news_cotton__1795853523.jpg

বাংলা নিউজ২৪
মার্কিন শুল্কের প্রভাব মোকাবিলায় কটন সুবিধা ও পণ্যে বৈচিত্র্য আনা জরুরি মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তরের (ইউএসটিআর) নতুন শুল্ক প্রস্তাবের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি তৈরি পোশাকের গড় শুল্ক ২৫ দশমিক ৬ শতাংশ থেকে বেড়ে সর্বোচ্চ ৩৩ দশমিক ৬ শতাংশে দাঁড়াতে পারে। এতে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে প্রতিযোগিতার চাপ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে তুলা ব্যবহারের সুবিধা (কটন বেনিফিট) আদায় এবং পণ্যে বৈচিত্র্য আনার ওপর গুরুত্ব দিয়েছেন তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল। https://www.banglanews24.com/banglanews-special/news/bd/1696255.details

uploads/trade_daily/digest_photo_jugan_eito__1795853523.jpg

যুগান্তর
সম্পাদকীয় : পোশাকশিল্পে অব্যাহত অস্থিরতা সরকার ও প্রশাসনকে মনে রাখতে হবে, উসকানিদাতা ও অর্থ জোগানদাতাদের প্রতি নমনীয়তা দেখানোর কোনো সুযোগ নেই। অবিলম্বে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে নাশকতার নেপথ্যের কারিগরদের গ্রেফতার করতে হবে। একইসঙ্গে সাধারণ শ্রমিকদের আস্থায় আনতে তাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মালিকপক্ষকেও নতুন মজুরি কাঠামো নির্ধারিত সময়ে বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে। শিল্প বাঁচলে শ্রমিক বাঁচবে, বাঁচবে দেশ-এই সত্য অনুধাবন করে সম্মিলিতভাবে অশুভ শক্তিকে প্রতিরোধে সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করতে হবে। https://www.jugantor.com/tp-editorial/1190901

uploads/trade_daily/digest_photo_p_alo_tin_khat__1795853523.jpg

প্রথম আলো
মার্কিন শুল্ক আরোপ হলে চাপে পড়তে পারে দেশের তিন খাত উদ্যোক্তারা বলছেন, পোশাক খাতে মজুরি বাড়ানোর কারণে এখন পোশাক দাম বাড়িয়ে নেওয়ার জন্য দর-কষাকষির সময়। এমন সময়ে নতুন শুল্কের কথা বলে মার্কিন ক্রেতারা বাড়তি দাম দিতে চাইবে না। অন্যদিকে কোনো প্রতিযোগী দেশের শুল্কহার বাংলাদেশের চেয়ে কম হলে তারা এগিয়ে যাবে। জানতে চাইলে পোশাক খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান স্প্যারো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মজুরি বৃদ্ধির কারণে আমরা অনেক মার্কিন ক্রেতার কাছ থেকে ৮-১০ সেন্ট বা তার বেশি অর্থ বাড়তি নেওয়ার জন্য প্রস্তাব করেছিলাম। তবে নতুন শুল্ক প্রস্তাবের কারণে এটি প্রায় অসম্ভব হয়ে যেতে পারে। কারণ, স্বাভাবিকভাবেই ক্রেতাপ্রতিষ্ঠানগুলো বাড়তি শুল্কের খরচের যুক্তি দেখাবে।’ তিনি বলেন, ‘এটি আমাদের কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দেবে। সরকার সঠিকভাবে দর-কষাকষি করলে শুল্ক কমতে পারে।’ https://www.prothomalo.com/business/economics/qypxtjl85y

uploads/trade_daily/digest_photo_bnewa_mayanm__1795853523.jpg

বাংলা নিউজ২৪
ইইউ বাজারে বড় ধাক্কার শঙ্কায় মিয়ানমারের তৈরি পোশাক খাত রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যাতে মিয়ানমারের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা কেড়ে নেয়, সেজন্য আন্তর্জাতিক শ্রমিক সংগঠনগুলোর আহ্বান স্থানীয় রপ্তানি খাতে তীব্র আলোড়ন তুলেছে। মিয়ানমারের ব্যবসায়ী ও কারখানা পরিচালকরা সতর্ক করেছেন, এ সুবিধা প্রত্যাহার করা হলে দেশটির তৈরি পোশাক শিল্প ও লাখ লাখ শ্রমিকের ওপর মারাত্মক প্রভাব পড়বে। ইইউ নেতাদের কাছে ২৪ নভেম্বর পাঠানো এক চিঠিতে ইন্ডাস্ট্রিঅল ইউরোপ ও ইন্ডাস্ট্রিঅল গ্লোবাল ইউনিয়ন মিয়ানমারের ‘এভরিথিং বাট আর্মস’ (ইবিএ) বাণিজ্য অগ্রাধিকার বাতিল এবং ইইউর অর্থায়নে পরিচালিত ‘মেড ইন মিয়ানমার’ কর্মসূচি বন্ধ করার আহ্বান জানায়। https://www.banglanews24.com/international/news/bd/1696249.details

uploads/trade_daily/digest_photo_tbs_infla__1795853523.jpg

দি বিজনেস স্ট্যান্ডার্ড (বাংলা)
মূল্যস্ফীতি ও লাগামহীন ব্যয়ের চাপে করপোরেট মুনাফা কমেছে ২৪ শতাংশ ১৭টি খাতের তথ্য বিশ্লেষণ করে লায়ন সিটি অ্যাডভাইজরি জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে এই কোম্পানিগুলোর সম্মিলিত নিট মুনাফা ছিল ১৪ হাজার ৭৭৭ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে আয় কমেছে ৩ হাজার ৫১৮ কোটি টাকা। সামগ্রিক করপোরেট মুনাফায় সবচেয়ে বড় ধাক্কা এসেছে ব্যাংক খাত থেকে। আগের বছর এ খাত ৩ হাজার ৬৮৪ কোটি টাকা মুনাফা করেছিল। কিন্তু খেলাপি ঋণ ক্রমাগত বাড়তে থাকায় এবার খাতটি ১ হাজার ৪৩১ কোটি টাকা নিট লোকসানে পড়েছে। https://www.tbsnews.net/bangla/Economy/news-details-571531

uploads/trade_daily/digest_photo_ittef_shuna__1795853523.jpg

দৈনিক ইত্তেফাক
শুনানিতে বাংলাদেশকে অন্যায্য বিষয়গুলো তুলে ধরতে হবে যুক্তরাষ্ট্রের নতুন করে শুল্ক আরোপের এই ঘোষণা এমন সময়ে এলো, যার এক দিন আগে পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ থেকে ৪৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। তৈরি পোশাকশিল্পের মালিকরা বলছেন, মজুরি বৃদ্ধির চাপের মধ্যে নতুন করে বাড়তি শুল্ক তাদের সংকটে ফেলবে। তবে প্রতিযোগী অন্য দেশেও শুল্ক আরোপের প্রস্তাব বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতায় তেমন প্রভাব ফেলবে না বলে মনে করেন অর্থনীতিবিদরা। তবে যে অজুহাতে এই শুল্ক বাড়ানোর প্রস্তাব এসেছে সেগুলো খুবই খোড়া যুক্তি। https://www.ittefaq.com.bd/823199/%E0%A6%B6%E0%A7%81%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%95%E0%A7%87-%E0%A6%85%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AF%E0%A7%8D%E0%A6%AF%C2%A0%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%9F%E0%A6%97%E0%A7%81%E0%A6%B2%E0%A7%8B-%E0%A6%A4%E0%A7%81%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%A7%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87

uploads/trade_daily/digest_photo_samaka_gazip__1795853523.jpg

সমকাল
শ্রমিক অসন্তোষের পর গাজীপুর ও সাভারে শান্ত পরিবেশ দফায় দফায় শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ ও সংঘর্ষের পর গতকাল শুক্রবার গাজীপুর ও ঢাকার সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ ফিরেছে। আন্দোলনের ক্ষতি পুষিয়ে ছুটির দিনটিতেও এসব অঞ্চলে ৪১৮টির মতো কারখানা খোলা রাখা হয়। https://samakal.com/whole-country/article/385387/%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%85%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8B%E0%A6%B7%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%97%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%80%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%93-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B6

uploads/trade_daily/digest_photo_p_alo_ponno__1795853523.jpg

প্রথম আলো
পণ্য রপ্তানি আয় কমলেও সেবা রপ্তানি আয় আশা জাগাচ্ছে তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ যে পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করে, গত অর্থবছরে তা কিছুটা কমেছে। পণ্য রপ্তানি কমলেও গত অর্থবছরে সেবা রপ্তানি আয় বেড়েছে। ২০২৫–২৬ অর্থবছরে সেবা রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে পৌনে ৫ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের ‘পণ্য ও সেবা রপ্তানি থেকে বার্ষিক আয়’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে আসা প্রকৃত রপ্তানি আয়ের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে কেন্দ্রীয় ব্যাংক। https://www.prothomalo.com/business/economics/1x7v6yaotf

uploads/trade_daily/digest_photo_pro_bd_bank__1795853523.jpg

প্রতিদিনের বাংলাদেশ
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মানছে না অধিকাংশ ব্যাংক ঋণ ও আমানতের সুদের ব্যবধান ৪ শতাংশের মধ্যে রাখার নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। কিন্তু সেই নির্দেশনা মানছে না অধিকাংশ ব্যাংক। সেপ্টেম্বরের শেষে ব্যাংক খাতে ঋণ ও আমানতের গড় সুদের ব্যবধান প্রায় ৬ শতাংশে দাঁড়িয়েছে। বিদেশি ব্যাংকগুলোতে এই ব্যবধান সবচেয়ে বেশি, ৮ দশমিক ১৯ শতাংশ। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ৫ দশমিক ৭০ শতাংশ এবং বেসরকারি ব্যাংকে ৫ দশমিক ৫৬ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে এ চিত্র উঠে এসেছে। https://protidinerbangladesh.com/special-news/189437

uploads/trade_daily/digest_photo_inqui__1795853857.jpg

ইনকিলাব
বাংলাদেশের পোশাক সরবরাহ নিয়ে যেসব শঙ্কায় বৈশ্বিক ক্রেতারা ইন্ডিটেক্সের সরবরাহকারী ক্লাস্টারের প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত ২৭৫টি সেলাই কারখানা রয়েছে। এ ছাড়া অন্যান্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ কার্যক্রমে যুক্ত কারখানার সংখ্যা ১৯১। এসব প্রতিষ্ঠানে কাজ করেন ১০ লাখ ১৩ হাজার ২৬০ জন শ্রমিক। খাতসংশ্লিষ্ট সূত্রগুলোর হিসাব অনুযায়ী, বাংলাদেশ থেকে প্রতিষ্ঠানটির বার্ষিক পোশাক কেনার পরিমাণ অন্তত ২০০ কোটি ডলার। অন্যদিকে, ২০২৬ সালের আগস্ট পর্যন্ত প্রকাশিত এইচঅ্যান্ডএমের সরবরাহকারী তালিকায় বাংলাদেশে মোট ১৮৮টি কারখানার নাম রয়েছে। এর মধ্যে ১৩৪টি মূল উৎপাদন ও সেলাই কার্যক্রমে নিয়োজিত। বাকি ৫৪টি প্রতিষ্ঠান অন্যান্য প্রক্রিয়াকরণ এবং উপকরণ সরবরাহের সঙ্গে সম্পৃক্ত। https://dailyinqilab.com/economy/news/967763

uploads/trade_daily/digest_photo_fe_rmg_losse__1795853857.jpg

The Financial Express
128 RMG factories operate on weekly holiday to offset losses At least 128 readymade garment (RMG) factories in the Savar and Ashulia industrial belts operated on Friday, a weekly holiday, to make up for recent production losses after labour unrest suspended or disrupted production through Thursday despite a wage increase. https://thefinancialexpress.com.bd/trade/128-rmg-factories-operate-on-weekly-holiday-to-offset-losses

uploads/trade_daily/digest_photo_itte__1795853857.jpg

দৈনিক ইত্তেফাক
বিদেশি বিনিয়োগ আকর্ষণে ১.২৫ শতাংশ প্রণোদনা পাবেন বাংলাদেশিরা এ লক্ষ্যে ‘প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রণোদনা স্কিম নীতিমালা, ২০২৬’ জারি করা হয়েছে। নীতিমালার আওতায় বাংলাদেশ ব্যাংকের অনলাইন মনিটরিং সিস্টেমে চূড়ান্তভাবে নথিভুক্ত এফডিআইয়ের বিপরীতে এ প্রণোদনা দেওয়া হবে। তবে প্রণোদনা পাওয়ার জন্য ন্যূনতম ১০ লাখ মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বিনিয়োগ নিশ্চিত করতে হবে। https://www.ittefaq.com.bd/823327/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BF-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%8B%E0%A6%97-%E0%A6%86%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A3%E0%A7%87-%E0%A7%A7.%E0%A7%A8%E0%A7%AB-%E0%A6%B6%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B6-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A3%E0%A7%8B%E0%A6%A6%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8

uploads/trade_daily/digest_photo_fe_bt__1795853857.jpg

The Financial Express
BTMA seeks BB intervention over $14.03m in overdue back-to-back LC payments The Bangladesh Textile Mills Association (BTMA) has sought Bangladesh Bank's intervention to settle US$14.03 million in overdue payments for accepted and matured back-to-back letters of credit (LCs). The apex body of the country's textile operators also warned that the delays in making such payments are putting textile mills under liquidity pressure. The amount covers yarn and fabrics supplied by 106 member mills against 326 LCs opened by commercial banks, according to a letter the BTMA sent to the central bank governor on November 23. The association said the mills had supplied the goods as required under the back-to-back LCs and the export proceeds had been repatriated, but payments against a large number of matured bills were yet to be credited to their accounts. https://today.thefinancialexpress.com.bd/trade-market/btma-seeks-bb-intervention-over-1403m-in-overdue-back-to-back-lc-payments-1795798540

uploads/trade_daily/digest_photo_kk_third__1795853857.jpg

কালের কন্ঠ
থার্ড টার্মিনালে যাত্রীর মাশুল বেড়ে তিন গুণ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে জট খুলছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের। নির্মাণকাজ প্রায় শতভাগ শেষ হওয়ার পরও নানা জটিলতায় পড়ে থাকা এই মেগা অবকাঠামো আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সীমিত পরিসরে চালুর প্রস্তুতি চলছে। আগামী সোমবার জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে ১৫ বছরের পরিচালন ও রক্ষণাবেক্ষণ চুক্তি সই হবে। শুরুতে চারটি ফ্লাইট দিয়ে কার্যক্রম শুরু করে ধাপে ধাপে বাড়ানো হবে ফ্লাইট ও যাত্রীসেবা। https://www.kalerkantho.com/print-edition/first-page/2026/11/28/1773723

uploads/trade_daily/digest_photo_amardesh_taroll__1795853857.jpg

আমার দেশ
তারল্য স্বস্তিতে বেসিক ব্যাংক সংকট খেলাপি ঋণ ও মূলধনে সংশ্লিষ্ট দপ্তর সূত্রে তথ্য অনুযায়ী, বেসিক ব্যাংকের খেলাপি ঋণের হার ৬৪ দশমিক ৪৯ শতাংশ। ব্যাংকটির লিকুইডিটি কভারেজ রেশিও (এলসিআর) ৩৬৩ দশমিক ৩৫ শতাংশ হলেও লিভারেজ রেশিও ঋণাত্মক ১৬ দশমিক ৫১ শতাংশ। অর্থাৎ তারল্যের পর্যাপ্ততা থাকলেও ব্যাংকটির মূলধন কাঠামোতে গুরুতর দুর্বলতা রয়েছে। এ অবস্থায় শুধু তারল্যের স্বস্তিকে আর্থিক সক্ষমতার লক্ষণ হিসেবে বিবেচনা না করে মূলধন পুনরুদ্ধারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করা হয়েছে। https://www.dailyamardesh.com/business/bank-financial-institutions/amdhqmie86t7r

uploads/trade_daily/digest_photo_fe_cotton__1795853857.jpg

The Financial Express
Cotton import payments fall by 9.6 pc to $7.82b in FY 26 Bangladesh's cotton import payments fell in the last fiscal year (2025-26) as sluggish apparel orders, energy shortages, and disputes over yarn imports dampened millers' appetite for the key textile raw material, alongside a sharp shift in global sourcing. The country's cotton import payments fell by $830.9 million, or 9.6 per cent, to $7.82 billion in the fiscal year 2025-26 (FY26), from $8.65 billion in FY25. https://today.thefinancialexpress.com.bd/last-page/cotton-import-payments-fall-by-96-pc-to-782b-in-fy-26-1795803695

uploads/trade_daily/digest_photo_d_post__1795853857.jpg

ঢাকা পোস্ট
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার (Today's Foreign Currency Exchange Rate November 28, 2026) এখানে প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া। https://www.dhakapost.com/exchange-rate