April 30, 2026
সমকাল
বিদেশি বিনিয়োগের প্রধান প্রতিবন্ধকতা আস্থার সংকট
‘বিনিয়োগ পরিবেশ উন্নয়ন: নতুন সরকারের অগ্রাধিকার ও আগামী বাজেটের জন্য কেন গুরুত্বপূর্ণ’ শীর্ষক সংলাপে গতকাল বুধবার এমন পর্যবেক্ষণ তুলে ধরেন দেশি-বিদেশি উদ্যোক্তারা। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, বিনিয়োগ অনুকূল পরিবেশ তৈরিতে অবকাঠামো ঘাটতি দূর করতে হবে। জ্বালানি ও বন্দর এর মধ্যে সবচেয়ে মৌলিক দুটি অবকাঠামো। অনেক ক্ষেত্রে উৎপাদন প্রক্রিয়ায় যদি ৫ মিনিটের জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন হয় তাহলে গোটা চালানের উৎপাদন নষ্ট হয়।
তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও চট্টগ্রাম বন্দরের সমস্যা নতুন করে বলার কিছু নেই। ব্যাংক ব্যবস্থায় খেলাপি ঋণের সংস্কৃতি, ঋণের উচ্চ সুদহার–এগুলো বিনিয়োগে প্রতিবন্ধকতা তৈরি করছে। এসব কারণে ব্যবসা পরিচালন ব্যয় বেশি, যা বিনিয়োগে প্রতিবন্ধকতা তৈরি করছে। তবে আশার কথা, বর্তমান সরকার বিভিন্ন নীতিনির্ধারণী কমিটিতে বেসরকারি খাতকে সম্পৃক্ত করেছে।
বণিক বার্তা
ব্যবসা-বাণিজ্যের প্রতিবন্ধকতা তিন মাসের মধ্যে সমাধানের আশ্বাস
দেশের ব্যবসা-বাণিজ্যের বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো নির্দিষ্টভাবে জানালে তিন মাসের মধ্যে সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কারণে আসন্ন বাজেটে বড় ধরনের কর ছাড় দেয়ার সুযোগ সীমিত থাকবে বলেও উল্লেখ করেন তিনি। রাজধানীর একটি হোটেলে গতকাল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) যৌথ উদ্যোগে আয়োজিত এনবিআরের পরামর্শক কমিটির ৪৬তম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাগো নিউজ২৪
আশঙ্কা ব্যবসায়ী নেতাদের : জ্বালানি অনিশ্চয়তায় শিল্পোন্নয়ন ও বিনিয়োগ ঝুঁকিতে পড়বে
নিরবচ্ছিন্ন ও মানসম্মত জ্বালানি সরবরাহ নিশ্চিত না হলে উচ্চ মূল্য সংযোজন শিল্পে উত্তরণ কঠিন হয়ে পড়বে। একই সঙ্গে জ্বালানি খাতে অনিশ্চয়তা অব্যাহত থাকলে বিনিয়োগ প্রবাহ বাধাগ্রস্ত হবে। এতে কাঙ্ক্ষিত কর্মসংস্থান ও শিল্পায়নের গতি শ্লথ হয়ে পড়বে। দেশের অর্থনৈতিক রূপান্তরকে যা ঝুঁকির মুখে ফেলতে পারে বলে মন্তব্য করেছেন শিল্পখাতের শীর্ষ নেতারা। বুধবার (২৯ এপ্রিল) যৌথভাবে সংলাপের আয়োজন করে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ। অস্ট্রেলিয়ান হাইকমিশন এতে সহায়তা করে। অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, নিরবচ্ছিন্ন ও মানসম্মত জ্বালানি সরবরাহ ছাড়া বাংলাদেশের পক্ষে উচ্চ মূল্য সংযোজন শিল্পে অগ্রসর হওয়া কঠিন হবে।
The Financial Express
investment climate in Bangladesh faces eight key barriers
MCCI and Policy Exchange Bangladesh jointly organised the meeting. Addressing the event as special guest, BGMEA President Md Mahmud Hasan Khan said Bangladesh should expand export markets through bilateral agreements with countries such as South Africa, Brazil and Turkey. He noted that around US$8 billion in new opportunities have emerged in the ready-made garment sector, with further potential for expansion. However, he stressed that high tariffs in these markets make such agreements necessary. "We are discussing this matter with the government," he said. He also identified energy shortages as the most critical challenge for businesses. "For entrepreneurs, energy is a greater concern than financial constraints," he said, adding that without resolving energy and infrastructure bottlenecks, financial support would have limited impact.